Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডেথ সার্টিফকেট

Screenshot_2024-02-23-21-57-51-83_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Soumendu Nag

Dr. Soumendu Nag

Doctor in a local self-government hospital.
My Other Posts
  • February 24, 2024
  • 7:49 am
  • No Comments

লোকটার বয়েস বড়জোর ষাট। ন্যুব্জ শরীর আর ঝুঁকে আসা শিরদাঁড়া দেখে মনে হয় আশি। সে মাস তিনেক আগের কথা। আউটডোরের উপচে পড়া ভীড় এ একমিনিটের দেখা সাক্ষাৎ। খচ খচ করে লেখা পাঁচ লাইন ইনভেস্টিগেশনের লিস্ট দেখে ফ্যাল ফ্যাল চাউনিটুকু মনে আছে। এত্তসব করতে হইবো ডাক্তারবাবু?

না করতে পারলে একবার জহরলাল যেতে হবে। সেখানে তো ফ্রী এসব।

আমি কি কইরা যামু! আমি কি চিন্তে পারুম?

সাথে একটা নাতনীরর বয়েসি মে। বড়োজোর ১৭/১৮।

এ কে হয়? নাতনী?

লোকটা সলজ্জ তাকায়। আমার মাইয়া।

আর কেউ নেই? ছেলে পুলে? তাদের নিয়ে যাবে। কল্যানী আর কতটুকু দূর!

আচ্ছা দেখি।

তারপর আর দেখা হয়নি। স্রোতের মত আসা অসুখের ভিড়ে হারিয়ে গেছিলো নিতাই বিশ্বাস।

দেখা হল আবার দিন পনের আগে। চেম্বারে বসে আছি। বাড়িতে যাবার কল এল। একটু দূরে।

সাধারণত বাড়ি যেতে চাইনা। কিন্তু মেযেটাকে দেখে মায়া হল। বল্লাম চলো। কিসের রুগী?

আপনারই পেসেন্ট ডাক্তারবাবু, খুব হাঁপাচ্ছে।

তো গিয়ে দেখি নিতাই বিশ্বাস। বিছানার সাথে প্রায় লেপ্টে আছে। একে ভর্তি করেন নি কেনো!!

চৌকির এক কোনায় দাড়িয়ে থেকে নিঃশ্চুপ তাকিয়ে ছিল মেয়েটি।
হাসপাতাল থেকে ছাড়িয়ে এনেছি কালকে।

সেকি? কেনও!!

রিস্ক বন্ডে ছাড়িয়ে আনা কাগজে লেখা সিওপিডি, হাইপারটেনশন, টাইপ টু ডাইবেটিস। খচ খচ ওষুধ । ইনহেলার।

ছোট চৌকির এক কোণে বিছানাটা উল্টে রাখা। সেখানে ডাই করা ওষুধ।

চটপট নেবুলাইযের ব্যবস্থা করা গেল। রেফার লিখে বাইরে বেরিয়ে দেখি, দুচারটে প্রতিবেশী গোছের লোক।

তাদেরকেই পাকরাও করে বল্লাম শিগগির ভর্তি করুন। নাহলে বাঁচানো মুশকিল। তখনই গল্পটা পুরোপুরি শুনলাম। নিতাই বিশ্বাস কয়েকবছর হল এসেছে এদেশে। স্ত্রী গত হয়েছেন আর বছর। মা মরা মেয়েটির পক্ষে একা একা হাসপাতাল বাড়ি এসব খুব চাপের। বাধ্য হয়েই তাই ছুটি করানো।

না। নিতাই বিশ্বাস বাঁচে নি। ভোর রাতে আবার ডাক পড়েছিল আমার। সিপিয়ার দিতে দিতে নিষ্ফল শরীরটা আর সাড়া দেয় নি। থেমে গেছিল চিরনিদ্রায়।

মৃত্যুর খবরটুকু শেষমেষ আমাদেরকেই দিতে হয়। খুব স্পষ্ট যে মৃত্যু সেটা বলতেও অনেক সময় কেঁপে ওঠে বুক। তক্তাপোষের কোনায় দাঁড়িয়ে সীমান্তের এপারে নিঃশেষ হয়ে আসা শেষ প্ৰিয়জনের মৃত্যু যে প্রত্যাশিত সে নিশ্চয়ই জানত মেয়েটিও। তবুও তার নির্বাক একাকীত্বের সামনে দাড়িয়ে ঘোষণাটুকু করতেও ভয়ে শব্দহীন হয়ে যাচ্ছিলাম। তাই বিধ্বস্ত বিছানা থেকে বাইরে চলে আসি। বাইরে তখন ভোর। দু একটা প্রতিবেশী ভিড়।

নিতাই বিশ্বাসের ডেথ সার্টিফিকেটে লিখেছিলাম রেসপিরেটরি ফেইলিওর ইন এ নোন কেস অব সিওপিডি, টাইপ টু ডাইয়াবেটিস, হাইপারটেনশন।

নিতাই বিশ্বাসের ঠিকানা লেখা ছিল ভোটার কার্ডের লোকাল ঠিকানা।।

অথচ জন্মভূমি থেকে বাধ্য হয়ে পালিয়ে আসা একটা প্রান্তিক মানুষের মৃতদেহ আর ফ্যাল ফ্যালে চাউনির একটা বাচ্চা মেয়ের সামনে দাড়িয়ে আমার মনে হচ্ছিল, ভীষণ ভাবে মনে হচ্ছিল ডেথ সার্টিফিকেট মৃত্যুর সত্যি কথা লেখে না। ভোটার কার্ড মানুষের সত্যি ঠিকানা জানে না। জানতে পারে না।।

PrevPreviousসেন্টু
NextArtificial Intelligence (AI) এবং মেডিসিন – সংঘাত ও সহবাসNext
3.5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

সাম্প্রতিক পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669713
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]