Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বাঘ-বেড়াল আর কুনালদের ফিজিক্স

FB_IMG_1709385286025
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • March 4, 2024
  • 7:37 am
  • No Comments

বিভাসের মাথার চুল খাড়া হয়ে গেল হারুর প্রশ্ন শুনে।

বিভাস ছেলেটা ভদ্র। নরম প্রকৃতির। ক্লাবঘরে আজ সে বেচারা ছেলেটি আমাদের ডাকসাইটে জিজ্ঞাসু হারুর সফট টারগেট হয়ে গেল। দোষের মধ্যে দোষ, বিভাস একদা ফিজিক্সে ডক্টরেট করেছিল। ডঃ বিভাস ভট্টাচার্য।

প্রশ্ন করার ব্যাপারে হারুর প্রসিদ্ধি আছে। বস্তুত তার জ্ঞানতৃষ্ণা অসীম। সেই জন্যে সে বিপদের সৃষ্টিও করে ফেলে মাঝে মধ্যে।
এই যেমন গত বছরই।

জ্ঞানকৃষ্ণ বাবুর ছোটো মেয়ে, পাশের পাড়ায় বিয়ে হওয়া নীতুর সঙ্গে নরোত্তম দা’র একটু ইয়ের সম্পর্ক ছিল এককালে। তো সেই নীতুর ছেলে টিউশনি পড়তে আসত এ পাড়ায়। ওই বিভাসের কাছেই। আমাদের ক্লাব ঘরের সবাইকে সেই ছেলে কাকু বলে ডাকত যদিও, নরোত্তম সরকারকে ডাকত নরুমামা।

আমাদের হারু রহস্যটা জানতে প্রশ্ন করেছিল জ্ঞানবাবুর কাছে।- আচ্ছা গেনুকাকু, এই যে আপনার নাতি, তার হলেও হতে পারত বাবা নরোত্তমকে মামা ডাকে, এটা কি উচিত?

আমরা কিন্তু রহস্যটা জানতাম। নরোত্তমদা’র উৎপাতে ব্যতিব্যস্ত হয়ে, জ্ঞানবাবু নীতুকে দিয়ে ভাইফোঁটা দেওয়াতেন ফিবছর।

এই যে আলটপকা, প্রায়শই শ্লীলতার গণ্ডীর মধ্যে না থাকা প্রশ্ন করা, এ হল হারুর রেজিস্টার্ড ট্রেড মার্ক।

সে যাই হোক, হারুর আজকের প্রশ্নটা একেবারেই মাথার ওপর দিয়ে গেল বিভাসের। শুধু ওর নয়, আমাদেরও। বিভাস তো ফিজিক্সের প্রফেসর। জুলজির নয়।

হারু শুধোল, – হ্যাঁ রে বিভাস, এই যে বাঘ আর বেড়াল প্রায় একই, শুনেছি জিনেও নাকি ৯৫.৫% মিল, তা ওদের সব নিয়ম কানুনই কি এক?

বলেই ফস্ করে কী একটা কাগজ বার করল পকেট থেকে। উঁকি মেরে দেখলাম, একটা কাগজে কোত্থেকে কী সব টুকে এনেছে। তাতে লেখা, ” Both domestic house cats and tigers are found in the scientific kingdom Animalia, phylum Chordata, class Mammalia, order Carnivora, and family Felidae. The reason that both types of cats are organized identically until genus, is due to the many similarities they share with each other.”

বিভাস তো প্রশ্ন শুনেই বোমকে গেছে। এর পরের জিজ্ঞাসা কী রে বাবা? বেড়াল কি বাঘের হলেও হতে পারত বাবা, এই সব জিজ্ঞেস করবে নাকি এর পরে?

ব্যাপার যে সেরকম জীববিজ্ঞানের নয় বোঝা গেল পরের প্রশ্ন শুনে।
– না, মানে তুই তো ফিজিক্সের বিশাল হনু। আচ্ছা ওই যে শ্রোডিঞ্জার না শ্রোডিংগার কী যেন বলিস তোরা, সেই তার বেড়ালের গপ্পোটা কি বাঘের কেসেও খাটবে?

বিভাস, ফিজিক্সের পণ্ডিত বিভাস তার পরেও ক্যাবলার মত তাকিয়ে রয়েছে দেখে বিশদ হল হারুচন্দ্র। – সন্দেশখালির বাঘ যে খাঁচায় ঢুকল, এর পরেও সে খাঁচায় আছে না কি পাঁচতারা হোটেলে আছে, কাস্টডিতে না উডবার্নে, এই যে অনিশ্চিত অবস্থান কি বেড়ালের মত বাঘের কেসেও অ্যাপ্লাই করা যাবে?

যাঃ বাবা, কোথার থেকে কোথায় চলে এল!

‘অ্যাপ্লিকেশন অব ফিজিক্স ইন সেমিপারমিয়েবেল ডার্টি পলিটিকস’
এই রকমের কী যেন বলল বিভাস ফিসফিস করে।

এবং জীবনে প্রথমবার হারুর গুগলি এড়িয়ে সপাটে ব্যাট হাঁকড়াল বিভাস, – বুঝলে হারু, অসংখ্য সমান্তরাল বিশ্বে এই রকমের অসংখ্যতর ঘটনা ঘটবে। শুধু ওই বাঘটা না। অনেক হচ্ছে এই রকম। সেই সব বিশ্বের কোনওটায় চোর কুনাল জেলের ভেতরে, কোনওটায় সে তোলামূলের মুখপাত্র, কোনওটায় হাইকোর্টের কেস খাবার ভয়ে কেন্নোর মত কুঁকড়ে, কোনওটায় রাজ্যসভায় যেতে না পেরে অভিমানে থরোথরো।

এই না শুনে হারু আউট।

আমরা কিন্তু শুনতে শুনতে ভাবছিলাম, বিভাস ওই ‘অসংখ্যতর’ বলল, কথাটা কি ঠিক?

মানে মোর দ্যান ইনফিনিটি বলে হায়ার ফিজিক্সে কিছু হয় নাকি?

★

PrevPreviousনিভৃতকথন পর্ব ৪
Nextক্রোধ জমেছেNext
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

April 29, 2026 No Comments

।।বহু ক্ষোভ বুকে জমা।।

April 29, 2026 No Comments

আমি তো চাইছি কালো মেঘে যাক দূর দিগন্ত ছেয়ে তপ্ত পৃথিবী নব রূপ পাক বর্ষায় ভিজে নেয়ে !! পথ শিশুরাও রাজপথে নেমে নিক অধিকার চেয়ে

।।প্রভু, নষ্ট হয়ে যাই।।

April 29, 2026 No Comments

মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা কুৎসিৎ যৌনগন্ধী মিম সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা নাকি ছড়িয়েছে হিন্দী বলয়ের বিজেপি সমর্থকরা! কেউ সন্দেহ প্রকাশ করছে এটা নাকি তৃণমূলই ছড়িয়ে

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

April 28, 2026 No Comments

‘আনন্দবাজার পত্রিকা’-য় আমার এই চিঠিটি প্রকাশিত হয়েছে। ছবি থেকে লেখাটা পড়া মুশকিল, তাই এখানে মূল লেখার পুরোটাই দিয়ে রাখছি। খবরের কাগজে প্রকাশের সময়, স্থানসঙ্কুলানের জন্যই,

প্রতিবাদ ও চরমপত্র

April 28, 2026 No Comments

চিকিৎসক ডঃ তাপস প্রামাণিকের অনৈতিক, মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। ​১. ধারাবাহিক অসদাচরণের প্রেক্ষাপট: জেপিডি-র অভিযোগ অনুযায়ী, আর.জি.কর মেডিকেল কলেজের সরকারি চিকিৎসক

সাম্প্রতিক পোস্ট

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

Abhaya Mancha April 29, 2026

।।বহু ক্ষোভ বুকে জমা।।

Shila Chakraborty April 29, 2026

।।প্রভু, নষ্ট হয়ে যাই।।

Pallab Kirtania April 29, 2026

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

Dr. Bishan Basu April 28, 2026

প্রতিবাদ ও চরমপত্র

The Joint Platform of Doctors West Bengal April 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

619940
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]