Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কয়েকজন বোকা মানুষের গল্প

Screenshot_2024-04-03-08-53-39-25_a23b203fd3aafc6dcb84e438dda678b6
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • April 3, 2024
  • 9:00 am
  • One Comment

আজ সুবিখ্যাত বোকা দিবসে আসুন কয়েকজন বোকা মানুষের গল্প শোনাই আপনাদের।

প্রথম জন ডা: দেবব্রত সেন। প্রবাদ প্রতিম চিকিৎসক অধ্যাপক SSKM হাসপাতালে ছিলেন। ওই পদগুলি যখন নন প্র্যাকটিসিং হয়ে গেল, স্যার একবাক্যে প্রাইভেট প্র্যাকটিস করা ছেড়ে দিলেন। বাম আমলের মন্ত্রীকেও ওই SSKM-এ এসে টিকিট করে স্যার কে দেখাতে হত। ওই সময়ের অনেকেই লুকিয়ে চুরিয়ে (বুক ফুলেই) নিষিদ্ধ প্রাইভেট প্র্যাকটিস করে গেছেন। স্যার করেন নি। কোটি টাকার রোজগার খুইয়েছেন। বোকা লোক।

দ্বিতীয় জন সেই সময়ের জলপাইগুড়ির CMOH ভূষণ চক্রবর্তী Bhushan Chakrabarti। হেলথ মিশনের বিভিন্ন চুক্তি ভিত্তিক পদে তখন রিক্রুটমেন্ট চলছে। চাকরি পিছু কমবেশি লাখ টাকার অফার। স্যার হেলায় ফিরিয়ে দিয়েছেন। আমরা যারা পরীক্ষা ইন্টারভিউ ইত্যাদির দায়িত্বে থাকতাম তাদের ওপর স্যারের নির্দেশ ছিল উপযুক্ত প্রার্থীকে যাতে সিলেক্ট করা হয়। কোনো সুপারিশ, কোনো উৎকোচ এন্টারটেইন করা যাবে না। স্যার চাইলে কয়েক লাখ টাকা রোজগার করতে পারতেন, করেন নি। কোনো প্রভাবশালীর হুমকিতে মাথা নত করেন নি। আরেক জন বোকা লোক।

তৃতীয় জন আমার আরেক CMOH, নন্দীগ্রামের তুষার আচার্য্য স্যার Tushar Acharyya । সেই সময় নন্দীগ্রামে CMOH-এর কোনো কোয়ার্টার ছিল না। স্বাস্থ্য ভবন থেকে বদলি হয়ে এসে স্যার উঠলেন একটি BPHC-র একটি MO কোয়ার্টারে। এসেই বললেন, সমুদ্র আমার হাউস রেন্ট যেন কাটা হয়। প্রায় দশ হাজার টাকার মতো হবে amount টা। আমি বলার চেষ্টা করেছিলাম যে অনেকেই তো থাকে কিন্তু HRA কাটায় না। স্যারের এক কথা। কী পরিমাণ বোকা লোক একবার ভেবে দেখুন।

চতুর্থ জন আমার অনুজ, নন্দীগ্রামের সেই সময়ের ডেপুটি CMOH সুপ্রিয় মিত্র Supriyo Mitra । এখন কালিম্পং-এর CMOH পদে। একবার একটি নার্সিং হোম স্বাস্থ্য সাথীর অডিট কেসে গাফিলতি করে ফেঁসে গেছে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি। অর্ধেকটা অবধি খরচ করতে রাজি ছিল, সুপ্রিয়কে তাই অফার দিয়েছিল। সুপ্রিয় রাজি হয় নি। হদ্দ বোকা লোক।

পঞ্চম জন আমার অনুজ এই পঞ্চপাণ্ডবের মধ্যে সবচেয়ে জুনিয়ার। এখন যে জেলায় আছি তার ডেপুটি CMOH, প্রণব মজুমদার Pranab Kumar Majumdar । ড্রাগ প্রকিওরমেন্ট আর কনস্ট্রাকশন মিলিয়ে বছরে প্রায় পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ আমার জেলায়। ওর সই না হলে একটি বিলও পাশ হবে না। ওয়াকিবহালরা জানেন যে টেবিলের তলা দিয়ে ওই টাকার এক পার্সেন্ট উপরি রোজগার করা কোনো ব্যাপারই না। প্রণব অটল আছে। কোনো প্রলোভনের শিকার হয় নি। কী পরিমাণ বোকা একটি বার ভেবে দেখুন।

পঞ্চ পাণ্ডবদের বাইরেও অনেকেই আছেন। সবার কথা লিখতে গেলে সত্যিই মহাভারত হয়ে যাবে। তবে একজনের কথা না বললেই নয়। ছোট্ট একটি বাচ্চা ছেলে যাকে আমরা অনেকেই চিনে ফেলেছি মিডিয়ার দৌলতে। রিক বাগদি। যে নাকি বড় হলে বোকা হতে চায়। হয়ে যা রিক। আমার এবং এই পঞ্চপাণ্ডবের আশীর্বাদ রইল। তুই না খেয়ে মরবি কিনা জানি না। কিন্তু যতদিন বাঁচিস বোকা হয়েই বাঁচিস। মাথা উঁচু করে বেঁচে থাকিস। সেই বেঁচে থাকার একটা আলাদা আনন্দ আছে যেটা কোটি টাকা দিয়েও কেনা যায় না। বিশ্ব জোড়া এমন সব বোকাদের শ্রদ্ধা প্রণাম ভালোবাসা ও আদর। এপ্রিল ফুলের দিনে ফুল ফুটুক। বোকা শব্দটার নতুন সংজ্ঞা লিখবো আমরা।

PrevPreviousযক্ষ্মার সাথে যুদ্ধ
Nextনির্বাসনেNext
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukdar
Shabnam Talukdar
2 years ago

দারুণ 🙏💕।
আজই পড়লাম দারুণ 🙏💕।

Last edited 2 years ago by Shabnam Talukdar
0
Reply

সম্পর্কিত পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

September 24, 2026 No Comments

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগী শহীদ হয়েছিলেন ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর। এই বছর তাঁর ৩৫ তম শহীদ দিবসে আমরা তাঁকে স্মরণ করব এক তথ্যচিত্র উন্মোচনের

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

September 24, 2026 No Comments

আশ্বিনের এক শনিবার সন্ধে ৬টা শরদিন্দু বন্দ্যোর ‘রিমঝিম’ উপন্যাসের নায়িকা নার্স প্রিয়ংবদা ভৌমিক ডায়েরি লিখত। গত শতকের চল্লিশ পঞ্চাশের দশকের এক নিম্নমধ্যবিত্ত বাঙালি পরিবারের সাধারণ

কেমন সরকারি স্কুল আমরা চাই!

September 24, 2026 No Comments

ন্তরমন্তর আন্দোলনের প্রতিক্রিয়ায় উত্তর ভারতের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাবি ছিল শিক্ষক নিয়োগের। আজ আরেকটা বড় সমস্যা হল শিক্ষকদের বহু

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

September 23, 2026 3 Comments

শুরুর কথা টমাস পিকেটি (প্রখ্যাত ফরাসী অর্থনীতিবিদ) তাঁর সম্প্রতি প্রকাশিত A Brief History of Equality (২০২২) পুস্তকে বলেছেন – “সোভিয়েত ইউনিয়ন এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

September 23, 2026 1 Comment

লেনিন সিফিলিস বা আরও সঠিকভাবে বলতে গেলে নিউরোসিফিলিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন এই হাইপোথিসিস প্রথমবার হাজির করার চেষ্টা করেন ইসরায়েল এর তিন গবেষক ডাঃ

সাম্প্রতিক পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

Dr. Punyabrata Gun September 24, 2026

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

Dr. Sukanya Bandopadhyay September 24, 2026

কেমন সরকারি স্কুল আমরা চাই!

Suman Kalyan Moulick September 24, 2026

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

Dr. Jayanta Bhattacharya September 23, 2026

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

Dr. Samudra Sengupta September 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

679369
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]