Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মা’কে না লেখা চিঠি

Screenshot_2024-05-18-08-40-49-84_680d03679600f7af0b4c700c6b270fe7
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • May 18, 2024
  • 8:41 am
  • No Comments

চাকরিটা ছাড়া তোমার উচিৎ হয়নি মা।
নাহয় নতুন বিয়ে, বাবা’র কাজের জায়গা ট্রেনে ঘন্টা তিনেক,
তাবলে স্থায়ী বাংলাশিক্ষকের পদ ছেড়ে তোমার পতিনির্ভর গৃহবধূ হয়ে যাওয়া মোটেই ঠিক হয়নি তোমার।
মানছি,
সেটা উনিশশো সাতষট্টি,
মানছি তখন বাংলায় এম এ’র চাকরি সহজলভ্য,
মানছি বিবাহিত মেয়েরা বেশি চাকরি করতেন না,
তাই বলে তুমিও?
মেয়েদের শিক্ষা ও স্বনির্ভরতার স্বপক্ষে তোমার গলা
আমরা তো জন্মইস্তক শুনছি।

তুমি বলবে ‘তোদের বাবা হাত পুড়িয়ে খেতো কী করে?’
তারপর আরেকটু হেসে যোগ করবে ‘তারপর তো তুই এসে গেলি.. ওই দস্যি ছেলেকে সামলাতো কে!’
তুমি তো বাবার মতোই বিয়ের আগে রান্না জানতে না মা,
যেভাবে হাত পুড়িয়ে,
ভাত পুড়িয়ে আর স্বপ্ন গুঁড়িয়ে শিখে নিয়েছিলে,
তার দশভাগের একভাগ শ্রমে কি বাবাও শিখতে পারতো না?
আসলে তোমার বা বাবার ধারণাই ছিলো না,
পুরুষ রাঁধতে পারে,
নারী বর ছাড়া দূরে চাকরি করতে পারে,
সন্তানপালন করতে মা’য়ের চাকরি ছাড়ার দরকার নেই।

তোমার ওই গৃহবধূতে রূপান্তর আমরা দুভাই আজ যেখানে, সেখানে এনে দিয়েছে,
তুমি থাকলে ভয়ানক ধমকে বলতে,
এতেই তোমার তৃপ্তি,
এই অভীষ্টই তোমার লভ্য ছিলো।
দুধের স্বাদ ঘোলে মেটাতে তোমার টিউশনি’র ছাত্র ছাত্রীরা তো আছেই,
আজও যারা ‘জ্যেঠিমা’ বলতে অজ্ঞান।

মানছি মা মানছি,
আমরা আজ ‘আমরা’ হয়েছি তোমার ওই ত্যাগের জন্য,
কোনো ঝগড়ার মুহূর্তে বাবা তোমায় একবারও খোঁচা দেয়নি সিঙ্গল ইঞ্জিন সংসারের জন্য।
কিন্তু ভাবো তো,
সে ইঞ্জিন কোনোভাবে বন্ধ হয়ে গেলে,
আমরা দুভাই ঠিক ততটা তোমার মনের মতো না হলে,
অথবা সব ঠিক হয়েও স্রেফ বাবা তোমাকে ‘শুধু গৃহবধূ’
বলে তাচ্ছিল্য করলে,
তখন প্রতিকার পেতে কোনো উপায়ে,
অবলম্বন করতে কোন আশ্রয়কে,
সংসার ধরে রাখতে কোন ম্যাজিক দিয়ে?
রিস্কটা কি একটু বেশি নিয়েছিলে না মা?

আমরা যে যার মতো হয়েছি,
কিন্তু তোমার যেরকম হওয়ার কথা ছিলো,
সেই তুমি তো কখনো হলে না!
তোমাকে চেনার কথা ছিলো প্রজন্মের পর প্রজন্ম ছাত্রছাত্রীর,
গবেষণা করার কথা ছিলো জীবনানন্দের কাজ নিয়ে,
কি ক্ষতি হতো, যদি বাবা সপ্তাহের শেষে তোমার কাছে ফিরতো,
আর তুমি শীত গরম পুজোর ছুটিতে বাবার কাছে?
আমরা কি তাতে মানুষ হতাম না মা?

চাকরিটা তোমার ছাড়া উচিৎ ছিলো না মা,
অমুকের বউ, তমুকের মা,
তা ছাড়াও আরো অনেক বড় পরিচয় তোমার প্রাপ্য, তোমার অধিকার ছিলো।

তুমি তো সংসারকে গোটা জীবন দিলে, সংসার তোমাকে কী দিলো মা?

PrevPreviousমানব সভ্যতা এগিয়েছে প্রতিটা স্বতঃসিদ্ধ বয়ানকে চ্যালেঞ্জ করেই
Nextইনফ্যাচুয়েশনNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

September 13, 2026 No Comments

একটা ভোটে জিতে সরকার গড়ার পর হাতির পাখনা মেলার মতো অবস্থা হয়েছে শুভেন্দু অধিকারীর দল ও সরকারের। যেমন রাজ্যের শাসক দল, তেমন রাজ্যের সরকার। দুটোরই

শব্দে জব্দ

September 13, 2026 No Comments

বিজ্ঞান ও পরিবেশ আন্দোলন: পশ্চিমবঙ্গে সিপিআইএমের গণ সংগঠন ‘ বিজ্ঞান মঞ্চ ‘ ছাড়াও বেশ কিছু বিজ্ঞান সংগঠন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিজ্ঞান বিষয়ে মাঠে ময়দানে নেমে

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

September 13, 2026 No Comments

পৃথিবীতে আপাতত একটাই কাজ বাকি আছে। শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো। আমরা আবার প্রকাশনীর পক্ষ থেকে পুজোয় বুক স্টল করি। রাগ করবেন না প্লিজ৷ রোজ

সাম্প্রতিক পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

Parichay Gupta September 13, 2026

শব্দে জব্দ

Bappaditya Roy September 13, 2026

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

Dr. Aindril Bhowmik September 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675159
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]