Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চিকিৎসকের ধর্ম, এটা যেন আমরা, ডাক্তাররা কখনো বিস্মৃত না হই

duty of care
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • July 12, 2024
  • 8:24 am
  • No Comments

ঘটনা ১
১৯৯৯ সাল। আমি উত্তরবঙ্গের একটি গ্রামীণ হাসপাতালে কর্মরত।

এক সকালে ইমার্জেন্সিতে নিউমোনিয়ায় আক্রান্ত একটি মৃতপ্রায় মাস ছয়েকের শিশুকে নিয়ে তার পরিবারের লোকজন আছড়ে পড়লেন। হাতুড়ে, তাবিজ-কবচ ও আরো বিবিধ অপচিকিৎসা পেরিয়ে মডার্ন মেডিসিনের যাবতীয় উপলব্ধ ওষুধপত্র, অক্সিজেন, ইনজেকশন, কার্ডিয়াক ম্যাসাজ ইত্যাদি হার মেনেছিল সেইদিন। হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই মারা যায় শিশুটি। পরের দু’তিনঘন্টা আমার ইমার্জেন্সি লাগোয়া কোয়ার্টারের উপর ইঁট, পাথর, ছেঁড়া জুতো নিয়ে বর্বর তাণ্ডব চলেছিল সমবেত জনতার। ভিতরে বসে আমি তখন ঠকঠক করে কাঁপছি।

অবশেষে স্থানীয় থানার পুলিশ এসে আমায় উদ্ধার করেন। পুলিশের পরামর্শ অনুযায়ী শিশুর পরিজনেরা দেহের পোস্টমর্টেম করতে গররাজি হওয়ায় কোনো কেস হয়নি।

ঘটনা ২
২০১৬। আমি কলকাতার অন্যতম ব্যস্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাডব্যাঙ্কের চিকিৎসক। প্রখর গ্রীষ্মে অপ্রতুল রক্তদান শিবিরের কারণে প্রতিদিন রোগীর বাড়ির লোককে স্বেচ্ছা রক্তদানে উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়ে যেতে যেতে ক্লান্ত এবং তিতিবিরক্ত। ফলে অনুরোধ উপরোধের পরিবর্তে বকাবকি, ধমক, তিরস্কার পর্যন্ত করে ফেলছি মুমূর্ষু বাবার জন্য রক্তদানে বিমুখ সন্তানকে অথবা রক্তাল্প প্রসূতি স্ত্রীর জন্য রক্তদানে অনিচ্ছুক স্বামীকে। এরই মধ্যে এক বয়স্ক ভদ্রলোক তাঁর পুত্রের জন্য রক্ত সংগ্রহ করতে ব্লাডব্যাঙ্কে এসে আমাকে লক্ষ্য করে বলে উঠলেন — “আপনার মতো খারাপ ব্যবহার করতে আমি কোনো ডাক্তারকে কখনো দেখিনি।”

পরবর্তী ঘটনা সংক্ষিপ্ত।
বয়স পঁয়ষট্টি অতিক্রান্ত হওয়ায় রক্তদান করায় তাঁর অপারগতা জানালাম ভদ্রলোককে।
ইমার্জেন্সি স্টক থেকে আপাতত রক্ত দিয়ে দিচ্ছি বলে আশ্বস্ত করতে গিয়ে দেখি, তিনি হুঁশ হারিয়ে পড়ে যাচ্ছেন মেঝেতে। আরেকজন রোগীর পরিজনের সাহায্যে তাঁকে ধরে ফেলে, যথাবিহিত পরিচর্যা করেছিলাম খোলা বারান্দাতেই, কারণ ব্লাডব্যাঙ্কে রোগীদের জন্য বেড থাকে না। মাথা ধুইয়ে, ওআরএস আর বিস্কুট খাওয়াবার সময় নিজের বাবার কথাই মনে পড়েছিল আমার।

খানিক সামলে উঠে সংগৃহীত রক্ত নিয়ে ভদ্রলোককে রওনা করিয়ে দেবার পরে কাজে ফিরছি, হঠাৎ পায়ের উপর হাতের স্পর্শ পেলাম। চমকে উঠে দেখি সেই অন্য রোগীটির পরিজন, যাঁর সাহায্যে অসুস্থ ভদ্রলোকের শুশ্রূষা করেছিলাম। অত্যন্ত বিব্রত হয়ে, ঝুঁকে পড়ে সেই ছেলেটির হাত ধরে তুলতে তুলতে শুনলাম —
‘বিশ্বাস করুন দিদিমণি, সব ডাক্তার যদি আপনার মতো মন নিয়ে চিকিচ্ছা করতেন, রোগীর আদ্দেক রোগ ওষুধ ছাড়াই ভাল হয়ে যেত।’

প্রতিটি রোগীর চিকিৎসার প্রেক্ষিত ও পরিবেশ স্বতন্ত্র।রোগের প্রকৃতি এবং গুরুত্বের নিরিখে রোগীর সেরে ওঠা বা না ওঠার সম্ভাবনাও ভিন্ন। এ’কথা চিকিৎসকদের মতো রোগীর আত্মজনদেরও বুঝে নেওয়া প্রয়োজন। চিকিৎসক ঈশ্বর নন, সকল সমস্যার মুশকিল আসানের চাবিকাঠি তাঁর হাতে নেই। আবার তিনি শয়তানও নন, ইচ্ছাকৃত গাফিলতিতে কারোর প্রাণ কেড়ে তাঁর নিজের সুনাম গগনচুম্বী হবে না, এ কথা তাঁর নিজের চেয়ে ভাল আর কেউ জানেন না। তবে যে মানুষ তাঁর অসুস্থ প্রিয়জনকে সুচিকিৎসার ভরসায় নিয়ে আসছেন, তাঁর প্রতি সংবেদই একজন প্রকৃত চিকিৎসকের ধর্ম, এটা যেন আমরা, ডাক্তাররা কখনো বিস্মৃত না হই।

PrevPreviousএইম অফ লাইফ 🙃📍⛳
Nextঅনেক মানুষ, একলা মানুষ – শেষ পর্বNext
2 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

September 15, 2026 No Comments

পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংবাদ প্রতিবেদনে ভুয়ো বা জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসক

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

সাম্প্রতিক পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

West Bengal Junior Doctors Front September 15, 2026

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675599
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]