Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এইম অফ লাইফ 🙃📍⛳

448857015_2238242179868817_1522647494034997072_n
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • July 12, 2024
  • 8:20 am
  • No Comments
কথাটা প্রথম বাচ্চা বয়েসে শুনি স্কুলে।
বিশ্বাস করুন ইস্কুলেই প্রথম জানতে পারি,
একটা এইম, মানে তাক করে জীবনকে ছুঁড়তে হয়।
আমি একটা সত্তর থেকে আশির দশকে বেড়ে ওঠা বাচ্চা।
ঐ সময়ের সব বাচ্চাই বোধহয়, পরীক্ষায় লিখেছে,
সে রচনা।
এইম অফ লাইফ!!
ঠিক এরকমই ইংলিশে রচনা আসতো।
বাংলায় আসতো,
তুমি কি হতে চাও?
দুটো এক ভেবে আবার ভুল করে ফেলবেন না যেন।
ইংরিজিতে লেখার জন্য শেখানো মানে, মুখস্ত করানো চলতো,
কি কি তাক করে জীবন ভবিষ্যতে কোন দিকে ছুঁড়বে।
যেমন,
আমি ডাক্তার হতে চাই।
আমি বিজ্ঞানী হতে চাই।
আমি ইঞ্জিনিয়ার হতে চাই।
যে যত ঠিকঠাক হতে চাইবে, সে ততো ঠিক নাম্বার পাবে।
বিজ্ঞানীদের বাজার বেশ চড়া ছিল।
এক সেকশনে, প্রায় পঞ্চাশ ছাত্রের মধ্যে, তিরিশ জনই বিজ্ঞানী!!
কিছু ডাক্তার আর বাকিটা ইঞ্জিনিয়ার।
যারা বিজ্ঞানী হোয়ে বিরাট বিরাট নম্বর পেয়েছিলো, বেশিরভাগটাই পরে অফিস কেরানি হয়ে, ইউনিয়ন গবেষক আর কাজে ফাঁকিবাজি বিজ্ঞানী হয়েছে।
বেশিরভাগ ডাক্তারদের ডাক্তারের চেম্বারে, রুগী হিসাবে দেখা যায়।
আর ইঞ্জিনিয়াররা কিন্তু সত্যি সত্যিই নব্য আসা তখনকার দিনে, কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে গেছে।
আমি ঐ রচনা দেখলে, সে সময় বেশ ঘাবড়ে যেতাম।
আমি খেলোয়াড় হতে চাইতাম।
আর সেটা কাগজে কলমে লিখলে, মোটেও নম্বর মিলবে না।
কারণ মাস্টারমশাইয়ের আনকমন কোনো কিছুই পছন্দ ছিলই না।
সুতরাং অথবা তে রেনি ডে, ট্রাভেলিং এজ এ পার্ট অফ এডুকেশন-টেশন লিখে, কোনোমতে উৎরে দিতাম।
তবে বাংলায় কি হতে চাও!!
লেখা ভারী সহজ ছিল।
ওতে নিজেকে জড়িয়ে নেবার কোন চাপ ছিল না।
আমি বেশিরভাগ সময়েই, দেশ নায়ক, নেতাজি সুভাষ চন্দ্র বোস, খুব একঘেঁয়ে হয়ে গেলে বিজ্ঞানী জগদীশ বোস নিদেন অংকেই আতঙ্ক বলে, মনের সুখে সত্যেন বোস হতে চাইতাম।
বাংলায় সেই সময় আমার সহ বাচ্চারা, তুমি কি হতে চাও, লেখা তে, এছাড়াও বহুকিছু হয়েছে।
লেখক, উপন্যাসিক, প্রবন্ধকার, কবি এসব হতে চেয়েও, বিশাল নম্বর তুলে ফেলেছে।
এসব হবার সুবিধা ছিল মস্ত।
কবি হতে চাও, রবীন্দ্রনাথকে ফলো করে লিখে দিলেই, পনেরোতে বারো পাওয়া চাপের নয়। আর কারো নাম নেবার চাপ ছিল না বলে, তাঁদের জন্ম, মৃত্যু কোনো কিছুর হিসাব না দিলেও চলতো।
ও হ্যাঁ, তখন আবার বাংলা বা ইংরেজিতে পুরো নম্বর দেবার চল ছিলই না।
লিটরেচা্রে পুরো মার্কস কেউ নাকি পায় না। আর মাস্টারমশাইদের কারও দেবার সাহস অথবা হিম্মত ছিল না।
সম্ভবত দিলে মাস মাইনে কাটা যেত।
সেই সময়ের বাচ্চা আমরা,
যারা, তাক করার চেয়ে তুক করার ওপর বেশি ভরসা করতাম।
তাদের বেশিরভাগ ই আমার মতন,
সেই বয়েসের এইম মানে তাক করা, শুধুমাত্রই রচনা লিখে, বেশি নম্বর পাওয়ার ঘূর্ণির চক্করেই আটকে গেল।
এই বয়েসে পৌঁছে,
বোধহয় “এইম অফ লাইফ” এর মানে বুঝতে পেরেছি।
তাও বোধহয়!!
সদা খুশি থাকা, এটাই তাক করা উচিৎ।
এই রচনাটা লিখলাম, নিজেরই কেমন আনকমন লাগছে,
সন্তোষবাবু পড়লে,
নির্ঘাত পনেরোতে দুই দিতেন।
তাও হাতের লেখার জন্য!!!
সংগৃহীত
PrevPreviousরিলস্ পাল্টে অন্য কিছু ট্রেন্ড হবে
Nextচিকিৎসকের ধর্ম, এটা যেন আমরা, ডাক্তাররা কখনো বিস্মৃত না হইNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 1 Comment

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

Common Krait Snake

June 24, 2026 No Comments

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

সাম্প্রতিক পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

Common Krait Snake

Dr. Dayalbandhu Majumdar June 24, 2026

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635885
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]