মানুষটা যে কোনও গল্প পেলেই গুছিয়ে রাখত।
হয় গল্পের প্লটটুকুকে ঢেলে সাজাবে,
নয় সে গল্পের ছাঁদটুকুকে বদলে নেবে
পাহাড় আর বাঁধগুলোকে উঁচু করে বা ভেঙে দিয়ে,
অন্য খাতে স্রোত বইয়ে
নতুন নদী বানাবে কোনওদিন।
ওই দেখো, লোকটা চলে যাচ্ছে।
দৈনন্দিন চাল ডাল, তেল নুন মশলার জমাখরচের হিসেব
আর অনন্ত আলস্য তাকে এগোতে দিল না
ডাঁই করে রাখা অসহায় গল্পগুলো
নির্বিবাদে কাগজওলার বস্তায় ঢুকে যাচ্ছে।
সে আর এক গল্প…









