Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মধ্যরাতে রাতের রাজপথ দখল নিল নারীরা – “তৃতীয় পরিসর”-এর উন্মোচন

Raiganj midnight 14.08.2024
Dr. Jayanta Bhattacharya

Dr. Jayanta Bhattacharya

General physician
My Other Posts
  • August 16, 2024
  • 8:56 am
  • 9 Comments

RG Kar মেডিক্যাল কলেজে যে নৃশংসভাবে ২য় বর্ষের পোস্টগ্র্যাজুয়েট তরুণীকে হাসপাতালের মধ্যে শেষ রাতে  গণধর্ষণ করে চরমতম বীভৎসতার সাথে হত্যা করা হয়েছে সে ঘটনা সম্ভবত এক অর্থে “নির্ভয়া” বা “হাথরাস”-এর ঘটনাকেও ছাপিয়ে গেছে। কলকাতা শহরের বুকে একটি প্রথমসারির হাসপাতালের মধ্যে যে এ ঘটনা যে ঘটতে পারে, সম্ভবত ভারতের ইতিহাসেও বিরল – অন্তত আমার জানা নেই।

বিভিন্ন সূত্র থেকে যতটুকু জানা যাচ্ছে, হাসপাতালের মধ্যে দীর্ঘদিন ধরে মৌরসিপাট্টা গেড়ে বসা ওষুধ-মাদক-সেক্স র‍্যাকেট-পয়সার বিনিময়ে পাস করানো বা ইন্টার্নশিপ শেষের সার্টিফিকেট দেওয়ার যে মধুচক্র গড়ে উঠেছিল (যাতে আশঙ্কা করা যায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের একটি অতি ক্ষুদ্রাংশ যুক্ত ছিল) এই তরুণী চিকিৎসক সেটা জানতে পারে এবং হয়তো বা প্রতিবাদও করেছিল। এর পুরষ্কার হিসেবে সে পেয়েছে ভাঙচুর করা নিজের গাড়ি, গণধর্ষণ এবং মানুষের জীবনের সর্বাধিক-কাঙ্খিত বেঁচে থাকার অধিকার হারানো।

ঘটনা এখানে শেষ হয়নি। এর প্রতিবাদে “ইতরের দেশে” বাস করা RG Kar-এর জুনিয়র ডাক্তারেরা পবিত্র ক্রোধ থেকে তীব্র আন্দোলন শুরু করে পরদিন সকাল থেকেই। এতে যুক্ত হয়েছে ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, ডাক্তারদের জয়েন্ট প্ল্যাটফর্ম, কলকাতা শহরের প্রতিটি মেডিক্যাল কলেজ, পশ্চিমবঙ্গের প্রায় সব জেলার মেডিক্যাল কলেজ, ভারতের নামী ডাক্তারি প্রতিষ্ঠানগুলো – দিল্লীর এইমস, চণ্ডীগরের পিজিআই, বিএইচইউ, তামিলনাড়ুর একাধিক সংগঠন ও প্রতিষ্ঠান, গুজরাত রাজস্থান মহারাষ্ট্র দিল্লী সহ ভারতের প্রায় সব প্রান্তের ডাক্তারদের সংগঠন। এমনকি সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনও অংশগ্রহণ করেছে।

এ তো গেল আন্দোলনের ব্যাপ্তি ও তীব্রতার এক দিক। অন্যদিকে রয়েছে আইনি অংশ যেখানে কলকাতা হাইকোর্টের নজরদারিতে তদন্ত চলার নির্দেশে মৃত্যুরহস্য সমাধানের দায়িত্বভার চলে গেছে কলকাতা পুলিশ থেকে সিবিআই-এর হাতে। এসব কথা এখন সবাই জানে – এমনকি গার্ডিয়ান বা বিবিসি-র মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমও এসমস্ত খবর প্রকাশ করেছে। ফলে আমি নতুন কথা এখনো অব্দি কিছু বলিনি – শুধু ইতিহাসকে আরেকবার স্মরণ করানো ছাড়া।

কিন্তু এরপরে আরেকটি ঘটনা ১৮ আগস্ট মধ্যরাত্রে ঘটেছে – কলকাতা সহ ভারতের সবজেলায় এবং অঞ্চলে নারীরা, হ্যাঁ কেবলমাত্র নারীরা, রাজপথের দখল নিয়েছে। Reclaim the Night! আমি অন্ত্যেবাসি, প্রান্তিক অঞ্চলের একজন ডাক্তার। কিন্তু এই রায়গঞ্জেও এ মহাযজ্ঞ হয়েছে। কয়েক হাজার নারী দখল নিয়েছেন রাজপথের। তবে পুরুষেরাও পাশে বা পেছনে ছিল। তারা ছিল নিজেদের তাগিদে। এ নারীদের স্পষ্ট বক্তব্য ছিল – দয়া করে কোন রাজনৈতিক দল এসে আমাদের এ প্রয়াসকে কলুষিত করবেন না, কোন রাজনৈতিক ব্যানার বা শ্লোগানও থাকবেনা। এ আন্দোলন আমাদের নিজের – আমাদেরকে করতে দিন। প্রসঙ্গত বলা দরকার রায়গঞ্জ মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরাও নিজেদের অবস্থানে অনড় থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

১৪ আগস্ট মধ্যরাতে নারীরা কোনরকম রাজনৈতিক পরিচয় ছাড়া যেভাবে রাজপথ অধিকার করার আন্দোলনে হাজারে হাজারে সামিল হলেন, এ ঘটনা অভূতপূর্ব এবং ঐতিহাসিক। হারিয়ে যাওয়া একটি পরিসর উন্মোচিত হল ঐতিহাসিকভাবে – রাজনৈতিক দল, প্রশাসন এবং পুরুষ-নিয়ন্ত্রিত আন্দোলনকে অতিক্রম করে “তৃতীয় পরিসর”। এ সম্ভাবনাকে পরম যত্নে, মমতায়, পুষ্টি দিয়ে বাঁচিয়ে রাখার দায়িত্ব নাগরিক সমাজের। একে যেন আমরা ধ্বস্ত না করি।

“অগ্নিবর্ণ সংগ্রামের পথে প্রতীক্ষায়

এক দ্বিতীয় বসন্ত। আর

গলিতনখ পৃথিবীতে আমরা রেখে যাব সংক্রামক স্বাস্থ্যের উল্লাস।

ততদিন আত্মরক্ষার প্রাচীর হোক

প্রত্যেক শরীরের ভগাংশ।” (নির্বাচনিক”, সুভাষ মুখোপাধ্যায়)

PrevPreviousThe Kolkata Police Commissioner has blamed the media and everyone else except himself
Nextআর জি কর মেডিকাল কলেজকে ঘিরে আন্দোলন নিয়ে আরওNext
4 5 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
9 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Biplab
Biplab
2 years ago

Very nice 👍

0
Reply
Sourav Kumar Bera
Sourav Kumar Bera
2 years ago

আসাধারণ লেখা

0
Reply
dr.Suchetana Majumder
dr.Suchetana Majumder
2 years ago

গোটা রাজ্য তথা দেশের নারীরা আজ আমাদের R.G.Kar এর ডাক্তার দের পাশে দাড়িয়ে লরছেন তাদের কুর্নিশ॥ কিন্তু এটা এক রাতের প্রতিবাদ নয়। এই ভাবে সবসময় সংঘবদ্ধ ভাবে প্রতিবাদ ততক্ষন যেন চলে যতক্ষন আমরা নারীরা সুরক্ষা না পাই। যতক্ষন আসল দোষীরা শাস্তি না পাচ্ছে।

লড়াই একই ভাবে চলবে আর আপনারা আমাদের পাশে এই ভাবেই থাকুন।

0
Reply
R Mukherjee
R Mukherjee
2 years ago

এমন অদলীয় স্বতঃস্ফূর্ত নেতৃত্বহীন প্রতিবাদ এ রাজ্যে শেষ কবে মানুষ দেখেছে, বলা কঠিন। আমাদের রাজ্যে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলে মিলে লাগাতার কর্মবিরতি চালিয়ে পারেন না কি অপরাধী শাসক‍কে ক্ষমতাচ্যুত করতে?

0
Reply
Sampa
Sampa
2 years ago

Need corporal punishment, Government must be hanged

0
Reply
Dinesh Jha
Dinesh Jha
2 years ago

বিক্ষোভ … প্রতিবাদ …ধর্না … বিপ্লব, মোটামুটি এখন পর্যন্ত এই চার পর্যায়ে RG KAR কাণ্ডে আম জনতার উপস্থিতি পেলাম এবং সেটা অভুতপুর্ব । কিন্তু অভূতপূর্বর আগে নিসন্দেহে কথাটি এড়িয়ে যেতেই হলো ।
শেষ ধাপ মানে বিপ্লবকে এগিয়ে নিয়ে যেতে যেটা দরকার সেটা হলো যোগ্য নেতৃত্ব । বিশেষ করে ১৪ই অগাস্ট রাত্রে সেটা টের পাওয়া গিয়েছে । রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ভাবে যেখানে সেখানে রাত দখলের জন্য মানুষ পথে নেমেছে । এটা প্রথম ধাপ । দ্বিতীয় ধাপে যেটা চোখে পরার মত ঘটনা হলো কারা এই জমায়েতে উপস্থিত ছিলেন । তারা কি বুকে হাত রেখে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে পারবে তারা শত প্রতিসদ ভালো মানুষ ? এমন এক ঘটনা চোখে পরল এক প্রফেসর যিনি শ্লীলতাহানির দায়ে SUSPENDED হয়ে বসে আছেন তিনিও দেখলাম সদর্পে মিছিলের অগ্রভাগে । এবার আসি তৃতীয় ভাগে, যেটাকে আমি বলি রাত চুরি মানে মোদ্দা কথায় বিপ্লবের রঙকে লাল করতে নেমেছিলেন যারা তারা তো জনগণ দ্বারা অপাংক্তেয় । কেন তারা বোঝে না যে ভাই তোদের আমরা চাই না তোরা ফিরে আয় । আজ ১৬ তারিখ আবার কারা যেন রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে, এটাও বিপ্লব চুরির দায়েই পরে । ওদিকে শুনলাম ১৭ই অগাস্ট থেকে রাজ্য জুড়ে স্বাস্থমন্ত্রীর বিরুদ্ধে পুলিশমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী জবাব চাইতে রাস্তায় নামবেন । এক অঙ্গে তিন রূপ তিনি ত্রিভুবনী । বঙ্কিমের কথায় সত্য সেলুকাশ বড়ই বিচিত্র এই দেশ । আর নবারুণের কথায় আমরা ইতরের দেশে বাস করি । আর শেষ ধাপে বলছি, দয়া করে বিপ্লবের রঙকে সদাই সাদা মানে সত্যই থাকতে দিন । মনের মাঝে আগুন ধরুন, ওটাকে লালিত করুন আর ধিরে ধিরে দানা বাঁধতে থাকুক এই ক্ষোভ । একদিন সময়ের চাকা ঘুরবেই এই বিশ্বাস সকলের।

Last edited 2 years ago by Dinesh Jha
0
Reply
Parthasatathi Choudhury
Parthasatathi Choudhury
2 years ago

দলীয় রাজনীতির প্রভাবমুক্ত এ এক অভাবনীয় সমাবেশ। এই বোধহয় প্রথম, মধ্যবিত্ত মনন ও ভাবনা প্রবেশ করল সর্বস্তরে। প্রান্তিক মানুষও প্রতিবাদে সামিল হল। এই পরিসর কেউ তৈরী করেনি। স্বতঃস্ফূর্ত জাগরণ। ভাল লাগল। তবে লেখাটা যেন খুব দ্রুত শেষ হয়ে গেল।

0
Reply
ভাস্কর ভট্টাচার্য
ভাস্কর ভট্টাচার্য
2 years ago

এরকম চোখে দেখতে পারলে, বিশ্লেষণ করতে পারলে আন্দোলনের সামনের সারিতে একটা অভূতপূর্ব সকাল আনতে এগোতে পারত। এরকম আন্দোলন, বিশেষত মেডিকোস দের এতটা অংশগ্রহণ এ দেশেই অভূতপূর্ব। আন্দোলনকারীদের কুর্ণিশ। পাশে থাকতে পেরে কিছুটা তৃপ্তি পাচ্ছি।

0
Reply
Sujit Kumar Mandal
Sujit Kumar Mandal
2 years ago

ঠিক। আমার স্মরণাতীত কালে বাংলা এই প্রতবাদী মিলিত কন্ঠস্বর শোনেনি। মনে হয় আমাদের হিসেবের বাইরে নতুন কোন দিশা ফুঁসছে।

0
Reply

সম্পর্কিত পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

September 24, 2026 No Comments

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগী শহীদ হয়েছিলেন ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর। এই বছর তাঁর ৩৫ তম শহীদ দিবসে আমরা তাঁকে স্মরণ করব এক তথ্যচিত্র উন্মোচনের

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

September 24, 2026 No Comments

আশ্বিনের এক শনিবার সন্ধে ৬টা শরদিন্দু বন্দ্যোর ‘রিমঝিম’ উপন্যাসের নায়িকা নার্স প্রিয়ংবদা ভৌমিক ডায়েরি লিখত। গত শতকের চল্লিশ পঞ্চাশের দশকের এক নিম্নমধ্যবিত্ত বাঙালি পরিবারের সাধারণ

কেমন সরকারি স্কুল আমরা চাই!

September 24, 2026 No Comments

ন্তরমন্তর আন্দোলনের প্রতিক্রিয়ায় উত্তর ভারতের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাবি ছিল শিক্ষক নিয়োগের। আজ আরেকটা বড় সমস্যা হল শিক্ষকদের বহু

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

September 23, 2026 3 Comments

শুরুর কথা টমাস পিকেটি (প্রখ্যাত ফরাসী অর্থনীতিবিদ) তাঁর সম্প্রতি প্রকাশিত A Brief History of Equality (২০২২) পুস্তকে বলেছেন – “সোভিয়েত ইউনিয়ন এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

September 23, 2026 1 Comment

লেনিন সিফিলিস বা আরও সঠিকভাবে বলতে গেলে নিউরোসিফিলিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন এই হাইপোথিসিস প্রথমবার হাজির করার চেষ্টা করেন ইসরায়েল এর তিন গবেষক ডাঃ

সাম্প্রতিক পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

Dr. Punyabrata Gun September 24, 2026

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

Dr. Sukanya Bandopadhyay September 24, 2026

কেমন সরকারি স্কুল আমরা চাই!

Suman Kalyan Moulick September 24, 2026

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

Dr. Jayanta Bhattacharya September 23, 2026

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

Dr. Samudra Sengupta September 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

679319
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]