Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভালো পাহাড় ভালো থেকো

maxresdefault-770x515
Bappaditya Roy

Bappaditya Roy

Doctor and Essayist
My Other Posts
  • September 2, 2024
  • 7:03 am
  • No Comments

৭৮ বছর বয়স হলেও কমলদা ছিলেন অত্যন্ত সুস্বাস্থ্যের অধিকারী, কর্মক্ষম, কর্মদ্দীপনায় ভরপুর এক তরুণ তাজা প্রাণ। খালি পায়ে মেঠো পথে জঙ্গলে সকাল থেকে সন্ধ্যা অবধি কর্ম ব্যস্ততায় ছোটাছুটি করতেন। তিনি কোন শহুরে আদুরে পরিবেশ প্রেমী ছিলেন না, টাটা কোম্পানির বড় চাকরি ছেড়ে এসে ওরকম পশ্চাদপদ অঞ্চলে থেকে সঙ্গীদের সঙ্গে নিয়ে এক লক্ষ চল্লিশ হাজার বৃক্ষনাথকে লালন পালন করেছিলেন। আদিবাসী শিশুদের জন্য স্কুল নির্মাণ করে তাকে ক্রমশঃ উন্নত করে তুলছিলেন। শিশুদের মধ্যে পৌঁছে দিচ্ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরকে। এর সাথে জৈব চাষে পরীক্ষা নিরীক্ষা, গোপালন, মৎস্য চাষ। স্থানীয় মানুষদের জন্য স্বাস্থ্য কেন্দ্র। ঈশ্বর মেলা, পলাশ উৎসব … কত কিছু। মায় ভালো পাহাড় কে তো একটা পর্যটন কেন্দ্র বানিয়ে তুলেছিলেন। এর সাথে ছিল তাঁর সাহিত্য চর্চা। একটা সুন্দর লাইব্রেরি তৈরি করেছিলেন।

তাই কমলদার আকস্মিক চলে যাওয়া শুধু গভীর যন্ত্রণাই নয় এক বিরাট শূন্যতা। পরিবেশ আন্দোলনের বিরাট ক্ষতি।কিন্তু এক সময় আমাদের সবাইকে আগে পরে চলে যেতেই হবে। থাকবে কমলদার ওই কাজের নজির। ওই কাজ করতে কমলদাকেও কি কম বাধা ও বিড়ম্বনার শিকার হতে হয়েছিল? সবাইকেই কম বেশি হতে হয়। কমলদার মত সেগুলো অতিক্রম করে চলতে হয়।

কমলদা চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তাঁর সবুজের সমারোহ মহীরূহদের, তাতে বিচরিত অজস্র পাখি পাখালি প্রজাপতি। এছাড়াও কত রকমের দেশি ধান, পুকুর ভরা মাছ, গোশালা, নির্ভয়ে ঘুরে বেড়ানো মরাল বাহিনী এবং অবশ্যই তার নিষ্ঠাবান সহযোগী ও ছাত্র ছাত্রীদের।

আর আছে বন্দোয়ানের অপার্থিব নিসর্গ প্রকৃতি, একদম কাছাকাছি বন্দোয়ান ও দলমা পাহাড় – জঙ্গল, ভালো পাহাড়ের কাছ দিয়ে ছলছলাত বয়ে চলা সাত গুরুম নদী, দুয়ারসিনির আদিবাসীদের বর্ণাঢ্য হাট, স্থানীয় সাঁওতাল, মুন্ডা, কোল, বিরহর, শবর, ভূমিজ, মাহাতো প্রকৃতির সন্তানদের।

তাঁদের সবাইকে নিয়ে ভালো পাহাড় ভালো থেকো।

সংক্ষিপ্ত জীবনী:
নীল পাহাড়, সবুজ বন, আদিবাসী বালক – বালিকা আর নিশুতি রাতের জোনাকিদের সাহচর্য ছেড়ে তারাদের দেশে পাড়ি দিলেন কমলদা –

তাঁর বৃক্ষনাথদের বাঁচানোর আপ্রাণ চেষ্টাকে অসমাপ্ত রেখে সুবর্ণরেখার গুণী সন্তান, ‘ টাটা বাবা ‘ প্রমুখ জনপ্রিয় কবিতা ও প্রচুর চমকপ্রদ গদ্যের রচয়িতা, ‘ কৌরব ‘ পত্রিকার প্রাণপুরুষ, একদা ‘ টেলকো ‘ র ইঞ্জিনিয়ার এবং পরবর্তীতে পুরুলিয়ার বন্দোয়ানের লতা অঞ্চলে ঊষরভূমিতে এক লক্ষ ২০ হাজার দেশজ গাছ লালন পালন করে ‘ ভালো পাহাড় ‘ পরিবেশ সামাজিক ও শিক্ষা আন্দোলনের প্রবক্তা শ্রী কমল চক্রবর্তী (১৯৪৬ – ২০২৪) চলে গেলেন না ফেরার দেশে।

আমরা হারালাম অফুরান শক্তির তরতাজা এক চিরযুবক বন্ধু ও সুহৃদকে।

হাসপাতালে ভর্তির আগে তিলোত্তমার উপর নারকীয় অপরাধের ঘটনায় কমলদার গভীর শোকভারনত প্রতিক্রিয়া ও প্রতিবাদ:

” ভাবতে ভাবতে বুকে রক্ত জমে যাচ্ছে। ” ১৬ আগষ্ট

” আর কত দিন, আমরা, মেরুদন্ড হীন হয়ে থাকব। জয় বৃক্ষ 🌲 নাথ। ”
১৭ আগষ্ট

কমলদাকে আমাদের প্রণাম ও বিদায়। 🙏🙏

PrevPreviousকে? কারা? কেন? কখন? কী করে?
Nextআজকের সেরা মোমেন্টNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

August 10, 2026 No Comments

৩ আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

August 10, 2026 No Comments

দক্ষিণ মহারাষ্ট্রের একটা remote জায়গায় থাকতে গিয়ে দেখি হোটেলের ক্যান্টিনে পশ্চিমবঙ্গ থেকে অন্তত তিনজন কাজ করছে, তার মধ্যে chief cook এসেছে নদিয়া জেলা থেকে। একটি

দু’মিনিটের নীরবতা

August 10, 2026 No Comments

  সরকারি স্বাস্থ্য বিভাগের থেকে নির্দেশিকা বেরিয়েছে, আজ রবিবার, যেদিন সরকারি স্বাস্থ্য বিভাগের অধিকাংশ দফতর ছুটি থাকে, সেদিন অভয়ার স্মৃতিতে দু’মিনিট নীরবতা পালন করতে। স্বাস্থ্য

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

August 9, 2026 No Comments

আবারও একটা ৯ই আগস্ট। আরও একটা বছর। তবু অভয়ার বিচার আজও অধরা। দুই বছর পেরিয়ে গেলেও আজও সি.বি.আই.-এর চার্জশিট নেই। নতুন এস.আই.টি. গঠিত হয়েছে, কিন্তু

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

August 9, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

Sangrami Gana Mancha August 10, 2026

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

Dr. Amit Pan August 10, 2026

দু’মিনিটের নীরবতা

Dr. Tamonash Bhattacharya August 10, 2026

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

West Bengal Junior Doctors Front August 9, 2026

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

Abhaya Mancha August 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

659730
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]