Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নিরীহাসুরের_do_not_live

460389431_8434291976633246_1037268176727276366_n
Dr. Sabyasachi Sengupta

Dr. Sabyasachi Sengupta

General physician
My Other Posts
  • September 20, 2024
  • 6:29 am
  • One Comment
আজ সারাদিনে হোক কিংবা সুগভীর রাতে, বাংলা সংবাদ মাধম্যে খুব একটা দেখানো হয়নি ওদের ছবি। ফলত, ঘরে ঘরে ধ্বনিত হয়নি ওদের প্রত্যয়ী শ্লোগান। তুফান তোলেনি মধ্যবিত্ত মানবে; আজ। অস্বস্তি আনেনি ইলিশ মাছ, কাঁটা বেছে খাওয়ার সময় এমত যে, ইস, ছেলেমেয়েগুলো এভাবে … এখনো…রাজপথের পাথুরে শয্যা বেছে নিয়েছে স্বেচ্ছায় আর গান গেয়ে চলেছে স্পর্ধায় – ইচ্ছেডানার।
চোনা পড়েনি আজ তাই, মাছের মাথা দিয়ে মুগ ডালের চুমুকে এতটুকুও। আর তাই আজ, হ্যাঁ, স্রেফ চব্বিশ ঘন্টার মাথাতেই ক্রমে মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে কয়েক প্রকার ‘ মানুষ’।
প্রথম দল, যারা, সংশয়ী। যারা কেবলই ভেবে চলে, এসব করে লাভ কী! সেই তো ওই আই-ওয়াশই চলবে।
দ্বিতীয় দল, যারা নিরাশাবাদী। অর্থাৎ কিছুতেই কিছু হবে না হে মুকুন্দ, চলো, বিড়ি খেয়ে আসি বটতলা থেকে। তোমার বৌদি, বুঝলে কিনা, আজব মেয়েছেলে, এখনো বাড়িতে বিড়ি খেতে দেয় না।
তৃতীয় এবং সবচাইতে বিপজ্জনক দল, যাঁরা হলেন জ্যাঠামশাই। অর্থাৎ, – বাবুরে, শোন বাবু…, এবার থামা দরকার। আশু প্রয়োজন, থেমে যাওয়ার। সব তো মেনেই নিয়েছেন ওঁরা। আর কী চাইছিস তোরা ছেলেমেয়েগুলো! শোন, আন্দোলন তো আমরাও করেছি, হেঁ হেঁ, তখনো জন্মই হয়নি তোদের, করেছি, কিন্তু (পরিষেবা) পড়ুন… কেরিয়ার বিসর্জন দিয়ে নয়।
*******
তো,এসব তো চলতে থাকবে। থাকবেই। এই তিন প্রকার মানুষই যে এখন এ জগতে সংখ্যা গরিষ্ঠ। নতুবা স্রেফ সঞ্জয় বা সন্দীপ (এরা দু জনেই গ্রেফতার) দের ক্ষমতা কী! এরকম করতে পারে? করেই যেতে পারে?
যাক সেসব কথা। আমি এসব ভাবছি না।
আমি স্রেফ ভাবছি যে, খোদ কপিলবাবু একপ্রকার মেনেই নিচ্ছেন যখন যে, রাজ্য-সরকার মহিলাদের রাতে কর্মরত অবস্থায় থাকাকে স্বীকার করে নিয়েছেন বিপজ্জনক, তখন এই যে জুনিয়ার ডাক্তাররা লাগাতার লড়ে যাচ্ছেন বিপজ্জনকতাকে সামলে সুরক্ষিত করে তুলতে স্বাস্থ্যব্যবস্থাকে, সে-সময়ে এত সংশয়, এত বক্কাবাজি আসে কী করে? হ্যাঁ? কী করে আসে? ফেসবুকের পোস্টে পোস্টে?
*******
ঘাড়ের ওপর অগণিত দুর্বৃত্ত, যারা নাগাড়ে ধমকে এবং চমকে যাচ্ছেন দুর্বিনীত, সেমত অবস্থায়…হ্যাঁ সেই এক অবস্থায় ধরা যাক আপনি নিরীহ ব্যাংক কর্মী। নোট গুনছেন গান্ধীজি। পারবেন? পারবেন তো? গোনাগুনতি মিলিয়ে রাখতে ক্রেডিট এবং ডেবিট?
কিংবা পারবেন পড়াতে ব্ল্যাকবোর্ডে চকপেন্সিল দিয়ে? জলের জগ যদি উদ্ধত থাকে কপালে? আপনার?
অথবা পারবেন, ছবি আঁকতে? যদি কার্টুন-কাণ্ডে আপনাকে হাজতে বাস করতে হয়?
আচ্ছা সেসবও নাহয় ছাড়ুন। ছাড়ুন কারণ, এইসব ক্ষেত্রে ‘মুছে করো’ অর্থাৎ শুধরে নেওয়ার অবকাশ থাকেবারংবার। কিন্তু যদি আপনার কলমের আঁচড় হয় জীবন আর মৃত্যুর মধ্যে একমাত্রটি আগল? আপনার একটা মাত্র ভুল হলো প্রেসক্রিপশনে আর স্রেফ মরে-টেঁশে গেলেন রোগী! তখন?
হ্যাঁ মনে রাখবেন। সঠিক নিদান দেওয়ার জন্য স্বাভাবিক পরিবেশ প্রয়োজন। দরকার–সুষ্ঠু পরিবেশ।
বোঝেননি সম্ভবত। বুঝিয়ে বলি। স্ট্রোক মূলত দুই প্রকার হয়। হার্টে আর ব্রেনে। এবং এই দুই ক্ষেত্রেই একটা ‘ গোল্ডেন আওয়ার’ থাকে। অর্থাৎ কর্তব্যরত চিকিৎসককে নানাবিধ প্রশ্ন করে বুঝে নিতে হয় যে, রোগীটি ঠিক কতখানি পূর্বে স্ট্রোক করেছেন। এবং সেই হিসাবে ওষুধ দিতে হয়। আর ওষুধ দেওয়ার পূর্বে জেনে নিতে হয় কিছু জরুরি তথ্য। যেগুলো না জেনে ওষুধ যদি দেওয়া হয়, রোগী ভালো তো হবেন নাই, বরং মরে যাবেন টপাক। ‘মুছে করো’ র সুযোগ নেই সেখানে।
এমত অবস্থায় যদি আপনার সামনে থাকে দশ-কুড়ি জন “আমি জননেতা অমুক দলের, ম্যাডাম ফোন করেছেন, কথা বলুন”, তাহলে পারবেন? সবকিছুকে ভুলে গিয়ে কর্তব্যতে অবিচল থাকতে?
তথাকথিত ‘জুনিয়র’ ডক্টরদের আন্দোলন এর, এই সবকিছুর বিরুদ্ধেও।
বিশ্বাস করুন এতে ডাক্তাররা যতটা সুরক্ষিত থাকবে, ততটা আপনারাও।
*****
সে যাক।
আপাতত মনোযোগ দেওয়া যাক এই নীচের ছবিতে। ‘ টিভি নাইন’ থেকে স্ক্রিনশট নেওয়া এই ছবি।
এবং এটাই নির্যাস।
সমস্ত কিছুর।
*****
ইয়ে, শিরোনাম ভুল পড়েছেন সম্ভবত। ইংরেজি ভাষার এই এক মাহাত্ম্য।
এরকমটা নয় যে do not live ( ডু নট লিভ/বাঁচবেন না)
বরং এমত যে do not live (ডু নট লাইভ/সরাসরি সম্প্রচার করবেন না)
PrevPreviousভাবুন# পড়ুন#
Nextডাক্তারির কথকতা-৩২Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
জয়ন্ত
জয়ন্ত
1 year ago

কুর্নিশ, নিরীহাসুর

0
Reply

সম্পর্কিত পোস্ট

পুজো মণ্ডপের আশেপাশে, সামনে পেছনে, কাছে, দূরে প্রচুর দোকান হোক

September 12, 2026 No Comments

এক স্বঘোষিত বাবার নিরামিষ ভক্ষণের নিদান শুনে এবং আমিষ ভোজী বাঙালিকে পাষন্ড ফাসন্ড গাল শুনে কাল থেকে মাথাটা এমন গরম হয়ে গেসলো যে গুছিয়ে কিছু

বিচারহীন ২৫ মাস।। অভয়া ও অভয়াদের বিচারের দাবিতে আমরা অনড়

September 12, 2026 No Comments

রঘুনাথপুর মহকুমা দূষণ বিরোধী ও প্রাণ-প্রকৃতি রক্ষা মঞ্চের আহ্বান

September 12, 2026 No Comments

আর কোন রেড ক্যাটাগরি কারখানা নয় শ্রমনিবিড় গ্রীন ক্যাটাগরি শিল্প চাই স্পঞ্জ আয়রণ, রামিং মাস, ক্রেসার ও সিমেন্ট কারখানার ভয়াবহ দূষণ রোধ ও প্রাকৃতিক সম্পদের

ভোপালের সহযোদ্ধাদের সংগ্রামের প্রতি সংহতি জানাই।

September 11, 2026 No Comments

মধ্যপ্রদেশের ভোপালের গান্ধী মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের ন্যায়সঙ্গত দাবির আন্দোলনে রাজ্য পুলিশের নির্মম লাঠিচার্জ ও ওয়াটার ক্যানন প্রয়োগের ঘটনায় তীব্র ধিক্কার ও কড়া প্রতিবাদ জানাচ্ছে

এবার পুজোয় খাওয়া দাওয়া

September 11, 2026 No Comments

কৈলাসে দুদিন ধরে প্রবল চীৎকার শোনা যাচ্ছে নারীকন্ঠের, সঙ্গে ছেলেমেয়েদের কান্নাকাটির আওয়াজ। এমনিতেই মাঝেমধ্যে শিবুবাবুর গাঁজার পরিমাণ বাড়াবাড়ি করলে শিবুর বউ রাগারাগি করে, কোন কোন

সাম্প্রতিক পোস্ট

পুজো মণ্ডপের আশেপাশে, সামনে পেছনে, কাছে, দূরে প্রচুর দোকান হোক

Dr. Samudra Sengupta September 12, 2026

বিচারহীন ২৫ মাস।। অভয়া ও অভয়াদের বিচারের দাবিতে আমরা অনড়

Abhaya Mancha September 12, 2026

রঘুনাথপুর মহকুমা দূষণ বিরোধী ও প্রাণ-প্রকৃতি রক্ষা মঞ্চের আহ্বান

Doctors' Dialogue September 12, 2026

ভোপালের সহযোদ্ধাদের সংগ্রামের প্রতি সংহতি জানাই।

West Bengal Junior Doctors Front September 11, 2026

এবার পুজোয় খাওয়া দাওয়া

Dr. Hiralal Konar September 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674737
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]