Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভাবুন# পড়ুন#

Oplus_0
Dr. Palash Bandyopadhyay

Dr. Palash Bandyopadhyay

Pediatrician, poet, writer
My Other Posts
  • September 20, 2024
  • 6:26 am
  • No Comments
আন্তর্জাতিক খেলায়
যে খেলোয়াড়রা
যোগ্যতা থাকা সত্ত্বেও
প্রতিযোগীর থেকে পিছিয়ে থাকে,
তারা মুহ্যমান না থেকে
চিৎকার করে
নিজেদের চাগিয়ে তোলে।
দেখেছেন? খেয়াল করেছেন?
তারপর প্রতিযোগীর সঙ্গে
যখন তার আবার
পিছিয়ে থাকার ব্যবধান কমে,
সে আরও চিৎকার করে
নিজেকে আরও চাগিয়ে তোলে।
এর মধ্যে একটা বিজ্ঞান আছে।
এ ব্যবহারের
একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে।
চিৎকারে শরীরে
অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হয়।
যাতে মানুষ অনেক বেশি চনমনে
আর কর্মমুখর হয়ে ওঠে।
কোনও বাধা তখন আর
তার কাছে বাধা মনে হয় না।
মুহ্যমান হয়ে থাকলে
সেটা সম্ভব নয়।
সাম্প্রতিক বর্তমানে
আমাদের জুনিয়র ডাক্তারেরা
যে স্বাস্থ্য আন্দোলন করছেন,
তা অত্যন্ত কঠিন একটা ইস্যু।
পৃথিবীর প্রতিটা কোণে পৌঁছে গেছে
এই আন্দোলনের ঢেউ।
হয়ে উঠেছে আন্তর্জাতিক।
যেটা আপনার আমার মতো
অনেক বুড়ো বা আধবুড়ো
দরকারের সময় না করতে পেরে
নেংটি ইঁদুরের মতো
ল্যাজ গুটিয়ে পালিয়ে
গর্তে গিয়ে লুকিয়েছি
সাহসে কুলোয়নি বলে।
গতকাল ও আজ আন্দোলনে
একটা প্রাথমিক
নীতিগত জয় হয়েছে তাদের।
প্রশাসনের বিরুদ্ধে এবং কোর্টে।
এ লড়াই অনেক লম্বা।
নিজেদের চাগিয়ে রাখতে হবে
আরও বহু সময়।
আমরা যারা ছিদ্রন্বেষী
লড়াইবিমুখ অকর্মণ্য পূর্বসুরি,
তাদের এই লড়াই
সেসব পূর্বসূরীর এ লড়াইকে
নিরুৎসাহিত করার বিরুদ্ধেও।
সেই প্রাথমিক নীতিগত জয়ের
সেলিব্রেশন ফুটে ওঠে
তাদের নাচের মধ্য দিয়ে,
আরও , আরও অ্যাড্রিনালিন
ক্ষরণের জন্য!
এটাকে বলে সেলফ মোটিভেশন।
মানুষের শোক থাকে
বুকের গভীরে।
শরীরে ফুটিয়ে তোলা
কান্না কান্না অভিনয়ে নয়।
মশালবাহি উত্তরপুরুষদের
এই নাচের যারা
সমালোচনা করছেন,
তারা বরং একটু
মনস্তত্ত্ব ও বিজ্ঞানে শিক্ষিত হন।
সংবেদনশীল হন।
নয়তো চুপ থাকুন।
কারো পাশে দাঁড়াতে না পারলে বরং
তাকে ঠেলে ফেলে দেওয়ার অভ্যাস
ত্যাগ করুন।
তাতেও যে বা যারা দাঁড়াতে চাইছে
তাদের সুবিধা হয়।
১৭.০৯.২০২৪
PrevPreviousDismantle the West Bengal Medical Council: Exposing Corruption and Crime in Healthcare
Nextনিরীহাসুরের_do_not_liveNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

June 12, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চে অভয়া মঞ্চের আহ্বায়জ তমোনাশ চৌধুরীর বক্তব্য।

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

June 12, 2026 No Comments

৯/৬/২০২৬ আমরা সবাই জানি অভয়ার খুন-ধর্ষনের মামলায় নতুন SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অভয়া মামলা আবার এসেছে সংবাদ পত্রের হেডলাইনে, ন্যায়বিচারের আশা আবার

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

June 12, 2026 No Comments

ফের এ বছরেও চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনা ঘটল। এই বছরে নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবার। এর জন্য প্রশ্ন তৈরি করে

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

Abhaya Mancha June 12, 2026

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

West Bengal Junior Doctors Front June 12, 2026

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

Parichay Gupta June 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630633
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]