Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ঢাকীদের খুব কষ্ট উৎসব হোক সুনির্দিষ্ট

Oplus_131072
Dr. Sabyasachi Sengupta

Dr. Sabyasachi Sengupta

General physician
My Other Posts
  • September 28, 2024
  • 9:11 am
  • No Comments

বিষয়টি খুবই সুস্পষ্ট। পরিস্থিতিটিও যাকে বলে–এক্কেবারে জলবৎ তরলং।

অর্থাৎ ধরা যাক আপনার নিকটাত্মীয় মা/রা গেছে বীভৎস নৃশংসতার হতবাক সাক্ষী হয়ে; অকালে। অথবা, অথবা…বাদ দিন, …ধরে নিন স্রেফ এটুকুই যে ঐ যে আপনার ‘প্রাণের আপন-জন’, সে বেচারি এমনিতেই মরে গেছে রোগে ভুগে ভুগে। আর মরে গেছে, সারদা …সরি… শারদ-প্রাতে। চলে গেছে, না–ফেরার দেশে।

সে, হতে পারে আপনার স্বামী, আপনার পুত্র কন্যা, আপনার দাদুদিদা অথবা আপনারই ব্যর্থ প্রেমিক। তো সেই অভিশপ্ত দিন যদি সুজন দৈবাদিষ্টে চলে আসে আপনার জীবনে তখন, ভাবতে পারবেন তো ঢাকিদের কষ্ট? ঢাক বাজায় যারা উৎসবে?স্রেফ ওইটুকুই যাদের ইনকাম? ওই তখনও ছুঁয়ে যাবে তো আপনার হৃৎপিণ্ডে, গরিবের জন্য ছটফটানি? প্যান্ডেল নির্মাতা মিস্ত্রীদের জন্য? দুর্গা পুজোর বাঁশ আর ত্রিপল সাজায় যারা? নাকি আপনি তখন বুক চাপড়ে কেবলই বলবেন আর বলেই যাবেন– বাবু রে… ওওও বাবা আমার … সোনা… একটিবার ফেরত আয় না রে এবার সোনামণি। বুকে! আয়, আয় না রে…এই যে দ্যাখ আঁচল বিছিয়ে অপেক্ষায় অপেক্ষায় আছি আঙিনায়…আয় না রে,এইবার তো আয়।

হ্যাঁ। বিষয়টি এরকমই। হয় আপনি এই সুপরিকল্পিত হ/ত্যা কে ব্যক্তিগত ভাবছেন; অথবা বক্কা মারছেন পড়শীর ছেলের মৃত্যুর মৎসমুখীতে গিয়ে মুখরোচক, শ্রাদ্ধানুষ্ঠানের তাৎপর্য নিয়ে।

এটুকুই।
আপনি পাবদা মাছ আরেক পিস চাইতে চাইতে যখন ভাবছেন, এই যে লোক নিমন্ত্রণ করে দাওয়াত দেয়া হয়, এ বড় নির্লজ্জ এক প্রথা; আর ওই ওই সে লহমাতেই ডুগরে কাঁদছে নিহত সন্ততির জননী দিগ্বিদিগ ভুলে সমস্ত প্রাতিষ্ঠানিক উৎসব ভুলে।

এটাই।
যদি মনে করেন আপনি যে, এই হ/ত্যা পড়শীর দুয়ারে ঘটেছে তবে বিন্দাস, –ঢাকি, প্যান্ডেল, গরিব, আহা উহু করে যান।
আর যদি মনে করেন যে এইবারে চলে গেছে, ম/রে গেছে আপনারই আত্মীয় তাহলে স্রেফ বুক চাপড়ে ক্রুদ্ধ মাতার মতো হয়ে থাকুন একবগ্গা।

এ শারদীয় উৎসব তো অসুরদলনীর।
সাক্ষী থাকুক এ প্রভাত যে, আমি তাকে কখনো আর পূজা করব না, যদি না অসুর নামক বীভৎস যারা তারা–
দলিত,
অবদমিত
মৃত,
বহিষ্কৃত
আর ধিক্কৃত
না হচ্ছে।

হ্যাঁ। এ আমার একান্ত ব্যক্তিগত দুর্গোৎসব। আমি ঢাকিদের কথা তো দূরস্থান এমনকি জননীর কথাও ভাববো না।

আমার শোক চলছে।
আমার জমছে ক্রোধ।

দুনিয়ার যা হয় হোক।
আমি চাই স্রেফ আমার বোন যে জগতে মরেছে যে জগৎ সমূলে উৎপাটিত হোক।

(নিচের ছবিটি এক হতভাগ্য ডাক্তারের। দিন বদলের খোয়াব দেখেছিল যে বছর ষোল পূর্বে।)

PrevPreviousপ্রাতিষ্ঠানিক সংস্কার ব্যতীত আন্দোলন আমরা শেষ করতে পারিনা
Nextআপনার কাজNext
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

হকার

May 24, 2026 1 Comment

কয়েকদিন আগে এক ফেসবুক বন্ধু একটা পোষ্ট করেছিলেন – শিয়ালদহ এবং অন্যান্য স্টেশন চত্বরে হকার সরিয়ে দেওয়ার জন্য নাকি মধ্যবিত্ত মানুষজন খুব খুশি হয়েছেন। শিক্ষিত,

মাফিয়া

May 24, 2026 No Comments

১৯৪৩ সালে সিসিলি জয় করাটা মিত্রপক্ষের কাছে খুব জরুরি ছিল। জেনারেল প্যাটনের নেতৃত্বে অপারেশন হাস্কি নামের একটা অভিযান চালানো হয়। এই অভিযানে জয় লাভের জন্য

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

May 23, 2026 No Comments

পুবের আকাশে আলতাপাটি শিমের রঙ ধরা মাত্র আরম্ভ হয়ে যায় বাস্তু গোলাপায়রাদের বকবকম। বারবাড়ির ঠাকুরদালানের পঙ্খের কাজ করা খাঁজগুলোয় ঘাড় গুঁজে রাত কাবার করে দেয়

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 1 Comment

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 2 Comments

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

সাম্প্রতিক পোস্ট

হকার

Kanchan Sarker May 24, 2026

মাফিয়া

Dr. Samudra Sengupta May 24, 2026

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 23, 2026

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624890
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]