Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্রাতিষ্ঠানিক সংস্কার ব্যতীত আন্দোলন আমরা শেষ করতে পারিনা

Oplus_0
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • September 28, 2024
  • 9:09 am
  • No Comments

স্বাধীনতা পরবর্তী সর্ববৃহৎ গণআন্দোলন আজ চল্লিশ দিন পেরোলো। মাঝে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, ডাক্তারদের কাজে যোগ দেওয়া আশু প্রয়োজন। তারপর হলো বহু-প্রতীক্ষিত মুখ্যমন্ত্রী ও ডাক্তারদের বৈঠক। তারপর একদল মানুষের ধারণা হলো, ডাক্তারদের সমস্ত দাবিই শোনা হয়েছে এবং কিছু আধিকারিকদের পদ থেকে সরানো হয়েছে। এরপর ডাক্তারদের কাজে ফিরে যাওয়া বাঞ্ছনীয়। কিন্তু তবু জুনিয়র ডাক্তারেরা কাজে ফিরতে পিছপা হচ্ছেন। কেন? এর উত্তর শীর্ষ আদালতের প্রধান বিচারপতি নিজেই বলেছেন- ডাক্তারেরা কর্মবিরতিতে আনন্দে নেই, তারা কর্মক্ষেত্রে অসুরক্ষিত বোধ করছে বলেই ফিরে যেতে ভয় পাচ্ছে।

এই ভয়ের পরিবেশই পরোক্ষে আমাদের অভয়ার ভয়ংকর খুন ও ধর্ষণের জন্য দায়ী- একথা আজ প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট। শুধু তাই নয়, অভয়ার ঘটনা এরকম বহু ছোট ছোট ঘটনার বীভৎসতম বহিঃপ্রকাশ- এবং এই ভয় ও দুর্নীতির পরিবেশ অব্যাহত থাকলে এরকম ঘটনা দ্বিতীয়বার হবেনা, এই প্রতিশ্রুতি কেউ দিতে পারেনা। যেখানে সর্ষের মধ্যেই ভুতের অবস্থান, সেখানে সিসিটিভি-পুলিশ ইত্যাদি নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনা সেটা বলাই বাহুল্য।

অভয়ার ন্যায়বিচারের দাবিতে আমাদের আন্দোলন, পাঁচ দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম। এর কোনোটাই অন্যের থেকে বৃহত্তর বা ক্ষুদ্রতর এরকম কিছু নয়। অভয়ার হত্যার বিচার তদন্তসাপেক্ষ এবং তার জন্য সময়ের প্রয়োজন- এই দাবি আমরা মেনে নিয়েছি। ঘটনার তথ্যপ্রমাণ বিকৃতির দায়িত্ব নিয়ে অপসারণ হলো স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও পুলিশ কমিশনার। যদিও চারজন মানুষের দাবার ঘুঁটির মতো স্থানান্তর এই ব্যাপক আন্দোলনের মুখ্য উদ্দেশ্য কখনোই ছিল না।

অভয়ার মতো ঘটনা ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য বিভিন্ন কলেজে কর্তৃপক্ষের দাক্ষিণ্যে যে স্বঘোষিত মস্তান বাহিনী গড়ে উঠেছে, তা সমূলে উৎপাটন করা একান্ত প্রয়োজন। বিভিন্ন মিডিয়া রিপোর্টে আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিভিন্ন কলেজে কিছু দুষ্কৃতী ডাক্তারেরা ছাত্রছাত্রীদের বিভিন্ন ভাবে শোষণ করেছে। কলেজ কর্তৃপক্ষের মাথারা নিষ্ক্রিয় থেকেছে, এই ব্যবস্থায় পরোক্ষ মদত জুগিয়েছে। কখনো পরীক্ষায় বসতে না দেওয়ার হুমকি, বসলেও ফেল করিয়ে দেওয়ার হুমকি, কখনো রেজিস্ট্রেশন না দেওয়ার হুমকি, কখনো গবেষণাপত্র আটকে দেওয়ার হুমকি- বিভিন্ন কলেজ থেকে এরকম অসংখ্য অভিযোগ জমা পড়েছে। অভয়া হত্যার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস মেডিক্যাল কাউন্সিলে তাদের অবৈধ ক্ষমতা কাজে লাগিয়ে বিভিন্ন কলেজে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে, একথা আজ সবার জানা। যে রাজ্যে স্বয়ং কলেজের অধ্যক্ষ ছাত্রীর খুন-ধর্ষণে পরোক্ষ সাহায্য করেন, সেখানে আমরা কীভাবে সুরক্ষিত বোধ করতে পারি!

আজকের দিনে বিভিন্ন মেডিক্যাল কলেজে ছাত্রছাত্রীদের কোনো গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রতিনিধি নেই তাদের দাবিদাওয়া শোনার জন্য। এই অসহায় ছাত্রছাত্রীরা কলেজের বিভিন্ন আধিকারিকের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়ে ক্লান্ত হয়ে পড়ে- অবশেষে একদিন অভয়ার মতো পরিণতি হয়। তাই এদের দাবি তুলে ধরার জন্য নির্বাচিত প্রতিনিধি থাকা এই সময়ের প্রয়োজন- শুধু তাই নয়, সেই প্রতিনিধিদের কলেজের সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনাসভায় স্বীকৃতি দেওয়াও দরকার- আজকে স্বাস্থ্যব্যবস্থার দুর্নীতির এই বিকৃত রূপ আজ যে বেরিয়ে এসেছে, তার পুনর্বাসনের জন্য আমাদের এই দাবি যথেষ্ট তাৎপর্যবহ।

আমাদের একটা জিনিস ভুলে গেলে চলবে না, অভয়ার হত্যা একটা প্রাতিষ্ঠানিক হত্যা। এই হত্যায় দায়িত্ব রয়েছে কলেজের, স্বাস্থ্য ভবনের, মেডিক্যাল কাউন্সিলের, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, স্বাস্থ্য দপ্তরের। এদের কারো দায়িত্ব এমনকি পরোক্ষ মদত- কোনোটাই কম নয়। প্রাতিষ্ঠানিক সংস্কার ব্যতীত এই সংস্কৃতির সংস্কার সম্ভব নয় এবং এই সংস্কার ব্যতীত এই আন্দোলন আমরা শেষ করতে পারিনা।

PrevPreviousআদতে আপনারা ভয় পেয়েছেন। ভয়। ভয় পেয়েছেন মানুষের ক্ষোভকে।
Nextঢাকীদের খুব কষ্ট উৎসব হোক সুনির্দিষ্টNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

September 15, 2026 No Comments

পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংবাদ প্রতিবেদনে ভুয়ো বা জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসক

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

সাম্প্রতিক পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

West Bengal Junior Doctors Front September 15, 2026

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675603
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]