Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সিবিআই তোমার নিস্তার নাই

IMG_20241219_070852
Dr. Bidyut Bandopadhyay

Dr. Bidyut Bandopadhyay

Professor of Community Medicine, Administrator in a Government Medical College
My Other Posts
  • December 19, 2024
  • 7:09 am
  • No Comments

কয়েকটা কথা আপনাদের বলার আছে। তদন্ত সংস্থার শিরোমণি আপনারা। আপনাদের ব্যর্থতার দায় শেষমেষ তিরঙ্গা পতাকাকে নিতে হয়। আপনারা যে জায়গায় আরজি কর কেসের তদন্ত করছেন সেটার নাম বাংলা। সাতচল্লিশে দেশভাগ হত্যাকাণ্ড আসলে বাংলার বুকের ওপর দিয়েই হয়েছিলো। আরেকটি প্রদেশের বুক চিরেছিলো। তার নাম পাঞ্জাব। বাংলার মানুষ শান্তিপ্রিয়। আইন আদালত মেনেই চলে।আর জি করে খুন হয়েছে কোনো একজন ডাক্তার নয়। সেখানে খুন হয়েছে তাদের বাড়ির মেয়ে,এটাই বাংলার মানুষের উপলব্ধি।

বাংলার মানুষ আপনাদের ভরসা করতে চেয়েছিলো। আপনাদের ওপর আস্থা রেখেছিল। তারা এখনো অধীর আগ্রহে বসে আছে শুধু এটুকু জানতে যে সেইদিন রাত্রে ঠিক কি ঘটেছিল তাদের বাড়ির মেয়ের সঙ্গে। তারা সত্যের কাছাকাছি পৌঁছানোর জন্য আপনাদের ওপর ভরসা করেছে।

আপনারা সন্দীপ আর অভিজিৎকে গ্রেফতার করেছিলেন। এটা আমরা সবাই জানি নির্দিষ্ট প্রমাণ হাতে না থাকলে এই গ্রেফতারি আপনারা কিছুতেই করতেন না। বৃহত্তর ষড়যন্ত্রের কথা আপনারা বারবার কোর্টে বলেছেন। বৃহত্তর ষড়যন্ত্র কোনো একজন করে না। বৃহত্তর তখনই হয় যখন অনেক লোকজন তাতে জড়িত থাকে।এখন দিনের শেষে যদি একটি উলুখাগড়াকে দেখিয়ে বলেন সেই সব, তাহলে সেটা আর যেই বিশ্বাস করুক বাংলার জনতা করবে না।

আরেকটা জিনিস জেনে রাখুন। মৃতা নিজে একজন ডাক্তার। ডাক্তারদের ফরেনসিক সায়েন্স নিয়ে মোটামুটি কিছু জ্ঞান আছে। মৃতার শরীরে যে আঘাত আর অত্যাচারের চিহ্ন আছে সেটা যে একজনের পক্ষে সম্ভব নয় সেটা সব ডাক্তার জানে। আপনাদেরই একজন প্রাক্তন যুগ্ম অধিকর্তার মত হলো, খুনে জড়িত অন্তত পাঁচ থেকে ছয়জন। এই বাস্তব সন্মত অনুমান ডাক্তারদের অনুমানের সঙ্গে মিলে যায়।

অকুস্থলে যাদের যে সময় থাকার কথা নয়, তারা সেখানে থাকলে তারা প্রত্যেকেই সন্দেহ ভাজনের তালিকায় পড়ে। সঠিক তদন্তের আওতায় সেই সমস্ত লোকজনের আসা উচিত। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি নর্থ বেঙ্গল লবির বহু মাথা সেখানে বিনা কারণে উপস্থিত ছিলো। আপনারা তদন্তে নর্থবেঙ্গল লবির লোকজনকে প্রায় ছেড়েই রেখে দিয়েছেন। এই ঘটনা আপনাদের তদন্তের নিরপেক্ষতা নিয়ে জনমানসে সন্দেহ তৈরি করেছে।

আপনাদের চার্জশিট না দেবার ফলে সন্দীপ অভিজিতের জামিন হয়ে গেলো। এই চার্জশিট জমা না দেবার সুনির্দিষ্ট তিনটি কারণের কোনো একটি কারণ হবার সম্ভাবনা থাকতে পারে।

১) আপনারা দাবি করলেও আসলে কোনও বৃহত্তর ষড়যন্ত্রের প্রমান জোগাড় করতে পারেন নি। এটা মেনে নেয়া একেবারেই সম্ভব নয়।আপনাদের হাতে সিসিটিভি ফুটেজ থেকে ফোন কলের লিস্ট, ভুরি ভুরি প্রমাণ আছে। বহু মানুষের বিনা কারনে আর জি করে সেদিনের উপস্থিতির ছবি সহ প্রমাণ আছে। মানুষ সেগুলো জানে।

২) আপনাদের তদন্তকারী অফিসাররা ঘুষ নিয়ে থাকলে এরকম হতে পারে। এই কেসের ক্ষেত্রে এই সম্ভাবনা একেবারেই নেই। যে ঘটনা সারা পৃথিবী তোলপাড় করেছে, সেই কেসের ক্ষেত্রে কোনো অফিসার ঘুষ নেবে এটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। তাই এই অভিযোগ আমি একদম তুলছি না।

৩) কোনো রাজনৈতিক বা প্রশাসনিক গোপন নির্দেশ। এটা একটা কারণ যেটা কিছুটা বিশ্বাস করা যায়। আপনারা বাংলায় অনেকগুলো তদন্ত করছেন। তার ফলাফল যা হয়েছে তাতে এটাই সবচেয়ে বিশ্বাসযোগ্য কারন। কোনো কেসের ক্ষেত্রেই আপনারা বাংলায় মই বেয়ে ওপরে আর ওঠেন না। যখনই সেই দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখনই কোনো অজ্ঞাত কারণে আপনাদের তদন্ত গতি হারায়। আমি বা আমার মতো অনেকের মনে হচ্ছে এই তদন্ত অন্যগুলোর মতোই গতি হারালো। ফলে হাতে রইলো সেই সঞ্জয় রাই।

অন্যান্য ঘটনার সঙ্গে এই ঘটনার একটি মৌলিক প্রভেদ আছে। এই ঘটনা বাংলার মানুষের অন্তরাত্মা আঘাত করেছে।মানুষ চারমাস পরেও রাজপথেই আছে। বিচার না মেলা পর্যন্ত রাজপথেই থাকবে। তাই আপনারা যদি ভাবেন সেটিং করে পার পেয়ে যাবেন তাহলে মস্ত ভুল করছেন। মানুষ কিন্তু ছাড়বে না।

আপনাদের কনভিকশন রেট সর্বভারতীয় ক্ষেত্রে ৭৪% এর বেশি। সেই রেট কোন জাদুবলে বাংলায় এসে শূন্যের কাছাকাছি পৌঁছে যায়, সেটা বাংলার মানুষ এবার জেনেই ছাড়বে।

সত্য জানা আমাদের অধিকার
পথ দেখাবে আর জি কর
তোমার আমার একই স্বর
জাস্টিস ফর আর জি কর।

PrevPreviousপাতার বাসা
Nextডিস্টোনিয়া ::  স্নায়ুতন্ত্রের এক জটিল সমস্যাNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

লেনিন দীর্ঘজীবী হোন!

September 2, 2026 No Comments

আচমকাই গুরুপ্রতিম এক অগ্রজ ব্রেখট-এর একখানা কবিতা পড়তে দিলেন। কবিতা বলতে, মূল কবিতার ইংরেজি অনুবাদ। ১৯৩৪ সালে লেখা কবিতা, সুতরাং বলাই যায় যে আমাকে কবিতা

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

September 2, 2026 No Comments

নাগরিকতাহীন কিংবা দ্বিতীয় শ্রেনীর নাগরিক? ব্রিটিশ সমাজতাত্ত্বিক T.H. Marshall নাগরিকত্বের অধিকারকে মূলত তিন ভাগে ভাগ করেছিলেন: নাগরিক অধিকার (Civil Rights) রাজনৈতিক অধিকার ( Political Rights)

রাজ্যের বদলে বাঙালিকে শাসন করতে চাইছে শুভেন্দু সরকার

September 2, 2026 No Comments

“হয় আমরা নয় ওরা” ,যে ভাষায় একজন মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন যে মনে হচ্ছে না তিনি রাজ্যকে শাসন করতে এসেছেন।মনে হচ্ছে, তিনি বাঙালিকে শাসন করতে এসেছেন।গণতন্ত্রে

Rational Medicine: The Culture of Stewardship and the Role of the Physician

September 1, 2026 1 Comment

Published in British Journal of Hospital Medicine  on 18 August 2026 as editorial The significant rise in healthcare costs arising from precision medicine and artificial

সংসদীয় পথই এখানে নীতিহীন রাজনীতির পৃষ্ঠপোষক

September 1, 2026 No Comments

(এক) জ্ঞান হওয়া থেকেই দেখছি পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস দলের লড়াই। পঞ্চাশের দশক থেকেই। কংগ্রেসের কোনও মিটিং মিছিল ছোটবেলায় কখনও দেখেছি বলে মনে পড়েনা।

সাম্প্রতিক পোস্ট

লেনিন দীর্ঘজীবী হোন!

Dr. Bishan Basu September 2, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

Kanchan Sarker September 2, 2026

রাজ্যের বদলে বাঙালিকে শাসন করতে চাইছে শুভেন্দু সরকার

Parichay Gupta September 2, 2026

Rational Medicine: The Culture of Stewardship and the Role of the Physician

Dr. Rahul Mukherjee September 1, 2026

সংসদীয় পথই এখানে নীতিহীন রাজনীতির পৃষ্ঠপোষক

Dipak Piplai September 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672133
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]