Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সিবিআই-এর প্রতি (৩)

1200-675-23159974-thumbnail-16x9-rgkar
Dr. Bidyut Bandopadhyay

Dr. Bidyut Bandopadhyay

Professor of Community Medicine, Administrator in a Government Medical College
My Other Posts
  • December 24, 2024
  • 8:52 am
  • No Comments

সম্প্রতি জানতে পারলাম শিয়ালদহ আদালতে নির্যাতিতার মায়ের সাক্ষ্য আপনারা প্রয়োজনীয় মনে করেন নি। আপনারা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা। আপনাদের বুদ্ধি আমাদের থেকে বেশি। এসবের পরেও একটা কিন্তু থেকে যায়। কিন্তুটা হলো আপনাদের নিরপেক্ষতা। পশ্চিমবঙ্গে আপনাদের যা পারফরমেন্স তাতে আপনাদের সেটিং স্বভাব বাঙ্গালী হাড়ে মজ্জায় বিশ্বাস করে। যখনই কোনো প্রভাবশালী আসে তখনই আপনাদের তদন্তের গতি বাঘের ডাক শোনা ঘোড়ার মতো মন্থর হয়ে যায়। প্রভাবশালীরা জামিন না পাওয়া পর্যন্ত কিছুতেই আপনাদের চার্জশিট তৈরি হয়না। জামিন পেয়ে গেলে কোনোদিনই আর চার্জশিট তৈরি করতে পারেন না। কয়েক পাতা বাংলা লেখার ইংরেজি অনুবাদ আপনারা করে উঠতে পারেননি বলে এক গরুচোর কদিন আগে জামিন পেয়ে গেলো।এর পরেও যদি কেউ সেটিং তত্ত্ব বিশ্বাস না করে তবে তার মাথায় যে গোলমাল আছে সেটা পরিষ্কার। সেগুলো তো গরু চুরি টাকা চুরি কয়লা চুরি চাকরি চুরির কেস। কিন্তু মশাই এটা বাঙালির ঘরের মেয়ের খুনের কেস। ওগুলোতে সেটিং করে পার পেয়ে গেছেন। এটায় পাবেন না। এটা ভুলে যাবেন না বুকের উপর কাঁটাতারের বেড়া নিয়ে যে জাত আজও মাথা উঁচু করে দুনিয়াতে দাঁড়িয়ে আছে তার নাম বাঙ্গালী।

নির্যাতিতার মায়ের সাক্ষ আপনারা এড়িয়ে গেছেন। সেটার কারণ বাঙ্গালী কি মনে করছে সেটা শুনে নিন। কোনো এক রহস্যময় কারণে আপনারা নর্থ বেঙ্গল লবীকে ঘাঁটাতে চাইছেন না। নির্যাতিতার মা সকালে আত্মহত্যার ফোন পাওয়া থেকে শুরু করে টালা থানায় হেনস্থা, নির্যাতিতার দেহ ছিনতাই করে দ্রুত পুড়িয়ে দেয়া, আরো অনেক কিছুর প্রত্যক্ষ সাক্ষী। ওনার সাক্ষ নিলে এমন কিছু নাম উঠে আসতো যেটা আপনাদের সেটিং করে বিশেষ কিছু লোকজনকে বাঁচানোর চেষ্টায় সমস্যা তৈরি করে দিতে পারতো। তাই আপনারা বুদ্ধি করে ওনার আদালতে সাক্ষ এড়িয়ে গেলেন। এতো বড় অভিযোগ বাঙ্গালী কেনো করছে সেটাও শুনে নিন। ঘটনার দিন মিডিয়ার সামনে নির্যাতিতার মা বলেছিলেন, ওনাদের যখন দীর্ঘ তিনঘন্টা আটকে রাখার পর ঘটনাস্থলে নিয়ে যায় তখন উনি দেখেন লাল জামা/গেঞ্জি পরা একটি লোক ওখানে কিছু খুঁজছে। উনি তখন চিৎকার করে ওই সন্দেহজনক লাল জামাকে ধরতে বলেন।

এই লাল জামা পরা লোক ওখানে কে ছিলো সেটা আমরা সবাই জেনে গেছি। তার নাম অভিক দে। একেই ইন্দিরা মুখোপাধ্যায় ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলে প্রেস কনফারেন্স করেছিলো। কলকাতা পুলিশ কেনো অভিক দে কে বাঁচাবার চেষ্টা করেছে সেটা আমরা সবাই জানি। অভিক নর্থ বেঙ্গল লবির মাথা। পুলিশ যে এই নেতাকে বাঁচানোর জন্য লড়বে তাতে আশ্চর্যের কিছু নেই।

কিন্তু আপনারা?

আপনারা কেনো লাল জামার প্রসঙ্গ চলে আসবে বলে নির্যাতিতার মায়ের সাক্ষ বাদ দিয়ে দিলেন। বাঙ্গালী প্রশ্ন করছে। উত্তর দেবার দায় আপনাদের। আপনারাই উত্তর দেবেন নির্যাতিতার মায়ের সাক্ষ বাদ দিয়ে কিভাবে আপনারা অপরাধের তদন্ত করছেন।হতেই পারে আপনারা সুপার ম্যান। আপনাদের তদন্তে নির্যাতিতার মায়ের সাক্ষ মূল্যহীন। তবে উত্তর না দিলে বাঙ্গালী কিন্তু আপনাদের ছাড়বে না। যতদিন না আমরা জানতে পারবো, সেই রাতে আমাদের মেয়ের সঙ্গে ঠিক কি হয়েছিল, আর কারা তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছে, ততদিন আমরা রাজপথেই থাকবো। আরেকবার আপনাদের মনে করিয়ে দি, আপনারা যে মাইনে পান সেটা ভারতীয় নাগরিকের দেয়া ট্যাক্সের টাকাতেই। আর সেই ট্যাক্সের টাকার মধ্যে নির্যাতিতার বাবা মায়ের দেয়া ট্যাক্সের টাকাও আছে। যাদের ট্যাক্সের টাকায় আপনাদের গ্রাসাচ্ছাদন চলে তাদের ন্যায় বিচার দেয়া আপনাদের দায়। আমরা এখনো আপনাদের ওপর ভরসা রাখছি। এখনো মানুষের অনাস্থা আপনাদের তদন্ত প্রক্রিয়া নিয়ে। আবারও সাবধান করছি, এমন কিছু করবেন না যাতে মানুষকে ভাবতে বসতে হয়, সিবিআই এর মতো কোনো সংস্থার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা। আপনারা রবি ঠাকুরের নোবেল চুরি থেকে আর জি কর তদন্ত পর্যন্ত যা পারফরমেন্স দেখিয়ে চলেছেন, তাতে আপনাদের থাকার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা সেটা মানুষের ভাবা শুধু সময়ের অপেক্ষা।

(চলবে)

PrevPreviousযতদিন না বিচার পাব শাসক তোমায় জ্বালিয়ে খাব।
Next“অভয়া”র জন্য আমরা আবার অবস্থানে – আপনি আসবেন না?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আউটারে দাঁড়িয়ে পড়েছে মৌসুমী এক্সপ্রেস?

June 11, 2026 No Comments

মনে করুন অনেক দূরের সফর শেষে আপনি বাড়ি ফিরছেন। ট্রেন বাড়ির কাছাকাছি যত‌ই এগিয়ে আসছে ততই স্বাভাবিক ভাবে আপনি ভেতরে ভেতরে এক আলাদা উত্তেজনা অনুভব

এদের কোন বিকল্প হয় নাকি!

June 11, 2026 No Comments

ট্রেনে উঠে চোখের সামনে দেখে কানে ঠং ঠং আওয়াজ শুনে বানানো মুড়িমশলা কিনে খেতে পাবো তো? তাছাড়াও তো আছে চায়ের মত গরম সিঙ্গাড়া। পেঁয়াজ লঙ্কা

শিকড়

June 11, 2026 No Comments

সত্যজিতের শঙ্কু-কাহিনীর যন্ত্রগোলক কম্পু গল্পের শেষে হিমশীতল গলায় ঘোষণা করেছিল –‘মৃত্যুর পরের অবস্থা আমি জানি।’ আর আজ ৭ই জুন ২০২৬, জনৈক সুকন্যা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে

হকার উচ্ছেদ প্রসঙ্গে

June 10, 2026 No Comments

পশ্চিম বাঙলায় শতকরা কতো শতাংশ মানুষ ‘রেগুলার’ বেসিসে কাজ করে অর্থাৎ মাস গেলে মাইনে পায়? যারা আছেন তাদের মধ‍্য থেকে যদি আবার গৃহ সহায়ক/সহায়িকা, আয়া

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

June 10, 2026 No Comments

(এক) ‘বাঙালি’ মানে কখনোই শুধু ইসলামিরা নন। শুধু হিন্দুরাও নন। অন্যান্য ধর্মবিশ্বাসীরাও নন। ধর্মীয় বিচারে ‘বাঙালি’ যা-কিছুই হতে পারে। কিন্তু ভাষিক বা সাংস্কৃতিক বিচারে যাঁরাই

সাম্প্রতিক পোস্ট

আউটারে দাঁড়িয়ে পড়েছে মৌসুমী এক্সপ্রেস?

Somnath Mukhopadhyay June 11, 2026

এদের কোন বিকল্প হয় নাকি!

Dr. Hiralal Konar June 11, 2026

শিকড়

Dr. Sukanya Bandopadhyay June 11, 2026

হকার উচ্ছেদ প্রসঙ্গে

Dr. Amit Pan June 10, 2026

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

Dipak Piplai June 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

629952
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]