Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সিবিআই–এর প্রতি (৪)

Oplus_131072
Dr. Bidyut Bandopadhyay

Dr. Bidyut Bandopadhyay

Professor of Community Medicine, Administrator in a Government Medical College
My Other Posts
  • December 25, 2024
  • 8:52 am
  • No Comments

আপনাদের নিয়ে এতো কথা বলতে হবে কোনোদিন ভাবিনি। আমাদের ঘরের মেয়ে আর জি করে খুন হয়েছে। সর্বোচ্চ ন্যয়ালয় আপনাদের ওপর তদন্তের দায়িত্ব দিয়ে রেখেছে। আপনাদের পুরোনো রেকর্ড পশ্চিমবঙ্গে যদিও বেশ লজ্জাজনক, তবুও সর্বোচ্চ ন্যায়ালয়কে সন্মান করে আপনাদের ওপর বাঙ্গালী ভরসা রাখতে চেয়েছিলো। আপনারা সেই ভরসার আদৌ যোগ্য কিনা সেটাই এখন প্রশ্নের মুখে পড়ে গেছে।
মিডিয়াতে আমরা জেনেছি আপনারা ঘটনার দিন আর তার পরেরদিন সঞ্জয় রাই এর গতিবিধির টাইম লাইন ঘণ্টা মিনিট সেকেন্ড হিসেব করে চার্জশিটে পেস করেছেন। সঞ্জয়কে ফাঁসিতে ঝোলানোর সব আটঘাট বেঁধেই নেমেছেন। এর জন্য একটা ধন্যবাদ আপনাদের প্রাপ্য। এর পরেও একটা কিন্তু থেকে যায়। কি করবো বলুন, আপনাদের পশ্চিমবঙ্গে যা ইতিহাস তাতে আপনাদের ঠিক বিশ্বাস করা যায়না। এই চার্জশিট থেকে এটা মনে হওয়া অস্বাভাবিক নয় যে, যেনো কোনো এক জনমানব শুন্য জায়গায় সেমিনার রুমে একাকী আমাদের মেয়ে ঘুমিয়েছিলো। সঞ্জয় রাই সেখানে গেলো আর খুন ধর্ষণ করে বেরিয়ে গেলো। তা বাপু সঞ্জয় রাই তো পদব্রজে সেখানে যায়নি। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বাইকে চড়ে সেখানে গিয়েছিল। অপরাধ ঘটানোতে বাইক দিয়ে সাহায্য করলো যে কলকাতা পুলিশ বা বিনীত গোয়েল, তাদের নাম চার্জশিটে কোথায়?

একবার ফেলুদা আর লালমোহন বাবুর মধ্যে একটি কথোপকথন হয়েছিল। সেখানে ফেলুদা বলেছিল লালমোহনবাবু আগেই অপরাধী ঠিক করে নিয়ে তারপর তার পক্ষে তথ্যপ্রমাণ জোগাড় করেন। আপনাদের তো মনে হচ্ছে ফেলুদার মতো নয়, লালমোহনবাবুর মতো তদন্ত করছেন।

সঞ্জয়ের টাইম লাইন নিয়ে তো দিয়েছেন। অপরাধ স্থলের খুনের পরের টাইম লাইন কি তৈরি করেছেন? সেখানে কারা এসেছিলো, কখন এসেছিলো, কোথা থেকে এসেছিলো?

প্রমাণ লোপাটের দাবি তো আপনারাই আদালতে বলেছেন। অপরাধ মনস্তত্ত্ব তো একথা বলে যে, যে মানুষের যে সময় যেখানে উপস্থিত থাকার কথা নয়, সেই মানুষ সেই সময় সেখানে উপস্থিত থাকলে তাকে সন্দেহভাজন বলে ধরতে হবে। অপরাধ স্থলে পরদিন বহু মানুষ সেখানে উপস্থিত ছিলো। যাদের কোনো যুক্তিতেই সেখানে থাকার কথা নয়। পুরো উত্তরবঙ্গ লবি ছিলো। ছিলো উকিল। ছিলো ন্যাশনাল মেডিকেল কলেজের ডাটা এন্ট্রি অপারেটর। তাদের গতিবিধির টাইম লাইন কোথায়? তাদের নিয়ে তদন্ত তো দূরের কথা, সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ ও করেন নি। তা সেটিংটা কোথায় হলো?

উত্তর আপনাদের দিতেই হবে।

অপরাধ মনস্তত্ত্ব এও বলে জাত অপরাধী না হলে, অপরাধী অপরাধ স্থলে ফিরে আসে। এই নিয়ম ধরলে তো পরদিন যারা সেখানে উপস্থিত ছিলো তাদের নিয়ে গভীর তদন্ত করার কথা। সেটা করেছেন বলে এখনো বাংলার মানুষ জানতে পারেনি। উত্তরবঙ্গ লবির ওখানে থাকা যথেষ্ট সন্দেহজনক। উত্তরবঙ্গ লবির বয়ান গোলমেলে এটা আমরা সবাই জানি। ডাঃ সুশান্ত রায় প্রথমে মিডিয়াতে বলেছিলো, মেডিকেল কলেজে ওইদিন একটি রক্তদান শিবির ছিলো। ওখান থেকে ওনারা আর জি করে চলে এসেছেন। পরে মিডিয়ার সামনে বয়ান পাল্টে বলেছেন, মেডিকেল কাউন্সিল এ মিটিং ছিলো। সেখান থেকে ওনারা এসেছেন। সেইদিন মেডিকেল কলেজে কোনো রক্তদান শিবির ছিলো না। এই মিথ্যার কথা আমরা জেনে গেলাম আর আপনারা জানতে পারলেন না?

নাকি কারুর নির্দেশ পেয়েছেন উত্তরবঙ্গ লবিকে কিছুতেই তদন্তের আওতায় আনা যাবে না?

উত্তর বাংলার মানুষ চায়। আমরা ডাক্তার। আমাদের স্মৃতিশক্তি এতো দুর্বল নয় যে চারমাস আগের কথা ভুলে যাবো।

তাই বলছি এর আগে যা সেটিং করেছেন সেটা ভুলে গিয়ে আর জি কর কেসে সঠিক তদন্ত করুন। ন্যায় পেতে হাজার হাজার মাইল হাঁটতে আমরা রাজি আছি। সহজে আপনারা পার পাবেন না। বাংলার ঘরের মেয়ের পাশে পুরো বাংলা আছে। এর শেষ দেখে আমরা ছাড়বো।

(চলবে)

PrevPrevious“অভয়া”র জন্য আমরা আবার অবস্থানে – আপনি আসবেন না?
Nextমার্শাল আর্টে প্রশিক্ষিত তেজস্বিনীতে ভরে উঠুক রাজ্যের স্বাস্থ্যপরিমণ্ডলNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

হকার উচ্ছেদ প্রসঙ্গে

June 10, 2026 No Comments

পশ্চিম বাঙলায় শতকরা কতো শতাংশ মানুষ ‘রেগুলার’ বেসিসে কাজ করে অর্থাৎ মাস গেলে মাইনে পায়? যারা আছেন তাদের মধ‍্য থেকে যদি আবার গৃহ সহায়ক/সহায়িকা, আয়া

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

June 10, 2026 No Comments

(এক) ‘বাঙালি’ মানে কখনোই শুধু ইসলামিরা নন। শুধু হিন্দুরাও নন। অন্যান্য ধর্মবিশ্বাসীরাও নন। ধর্মীয় বিচারে ‘বাঙালি’ যা-কিছুই হতে পারে। কিন্তু ভাষিক বা সাংস্কৃতিক বিচারে যাঁরাই

ম্যানিয়া বা উল্লাস রোগ অথবা বাইপোলার ওয়ান রোগ

June 10, 2026 No Comments

একটি রোগের এত নাম কেন। সেটায় আসব। সাধারণ মানুষ ম্যানিয়া বলতে বোঝে একটা মানুষ সবসময় একটিমাত্র চিন্তা করে যাচ্ছে, নোংরার বাতিকে খালি হাত পা ধুচ্ছে

বিজ্ঞান, ব্যক্তিমানুষ এবং মতপ্রকাশের স্বাধীনতা – এখন গভীর প্রশ্নের মুখে

June 9, 2026 No Comments

৫ জুন, ২০২৬-এ নিউ ইয়র্ক টাইমস-এর মতো বিখ্যাত সংবাদপত্রের একটি খবরের শিরোনাম ছিল “Police Remove Diabetes Experts From Conference for Distributing Critique of Trump Administration”

নিয়োগবিহীন ডেন্টাল-দীর্ঘ ৮ বছর!

June 9, 2026 No Comments

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে পূর্বতন তৃণমূল সরকারের স্বাস্থ্যব্যবস্থার আরেক কঙ্কালসার চিত্র তুলে ধরার সময় এসেছে। ২০১৩ সালে জন্ম হয় WBHRB (West Bengal Health Recruitment Board)

সাম্প্রতিক পোস্ট

হকার উচ্ছেদ প্রসঙ্গে

Dr. Amit Pan June 10, 2026

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

Dipak Piplai June 10, 2026

ম্যানিয়া বা উল্লাস রোগ অথবা বাইপোলার ওয়ান রোগ

Dr. Sumit Das June 10, 2026

বিজ্ঞান, ব্যক্তিমানুষ এবং মতপ্রকাশের স্বাধীনতা – এখন গভীর প্রশ্নের মুখে

Dr. Jayanta Bhattacharya June 9, 2026

নিয়োগবিহীন ডেন্টাল-দীর্ঘ ৮ বছর!

West Bengal Junior Doctors Front June 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

629795
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]