Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আজ জেগেছে এই জনতা

Oplus_131072
Gopa Mukherjee

Gopa Mukherjee

Teacher of History, Social activist
My Other Posts
  • January 21, 2025
  • 7:51 am
  • One Comment

১৮ জানুয়ারি শনিবার আর ২০ জানুয়ারি সোমবার শিয়ালদহ কোর্ট চত্বর এক উত্তাল সময়ের সাক্ষী হয়ে রইল। আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার রায়দান ছিল ১৮ জানুয়ারি। ঘটনার ১৬২ দিন এবং বিচার শুরুর ৬৮ দিন পর শিয়ালদহ অতিরিক্ত দায়রা বিচারকের আদালতে রায় ঘোষিত হয়- সঞ্জয় রাই ই একমাত্র দোষী। ২০ জানুয়ারি সাজা ঘোষণা করলেন বিচারক অনির্বাণ দাস – যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০০০০ টাকার জরিমানা।

শুধু রাজ্য নয়, সারা দেশ তাকিয়ে ছিল এই মামলার রায়ের দিকে। হাসপাতালের  নিরাপত্তা রক্ষী, কর্মরত নার্স ডাক্তার দের কাজের জায়গা পেরিয়ে একা সিভিক ভলানটিয়ার সঞ্জয় রাই এর পক্ষে  এ নৃশংস ঘটনা ঘটানো সম্ভব নয় এ কথা সকলেরই জানা । চারপাশে  অসংখ্য প্রমাণ  ও প্রমাণ লোপাট করার প্রমাণ থাকা সত্তেও  সঞ্জয় কেই একমাত্র দোষী হিসাবে ঘোষণা করা হল। এমন রায়ই যে বেরোতে পারে এই আশঙ্কা ছিলই। তবু হাজার হাজার  মানুষ এক দুর্মর আশা নিয়ে হাজির হয়েছিলেন কোর্টে – ‘বৃথা  আশা মরিতে মরিতে ও মরেনা’ …

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস,  অভয়া মঞ্চ আর সহযোগী সংগঠন  গুলির উদ্যোগে  শনি ও সোমবার  প্রতিবাদ সভা ছিল কোর্ট চত্বরে। এই মঞ্চ এই মুহূর্তে  বিচারের ক্ষেত্রে লোয়ার কোর্টের কাছে  কোন আশার আলো দেখার প্রত্যাশী ছিল না। এর প্রধান উদ্দেশ্য ছিল মানুষের কাছে এই বার্তা পৌঁছানো যে  প্রশাসন প্রকৃত দোষীদের আড়াল করতে  চাইছে।  উদ্দেশ্য ছিল এই আড়াল করার কারণ গুলি চিহ্নিত করা। এই দিক থেকে সফল কর্মসূচি গ্রহণ করতে পেরেছে অভয়া মঞ্চ ।

নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মোড়া ছিল শিয়ালদহ কোর্ট এবং স্টেশন সংলগ্ন এলাকা। অস্থায়ী  সিভিক ভলানটিয়ার কে বাঁচাতে যেমন হত্যাকে  প্রথমে আত্মহত্যা   বলে চালানোর চেষ্টার পর ৯ অগাস্ট ভোরে সেমিনার রুমে মেলা বসে যায় ডাক্তার উকিল সরকারি আধিকারিকদের , তেমনই  শিয়ালদহ এলাকায় সতর্কতা আর নিয়মের নাগপাশে সঞ্জয় কে অধরা রাখতে সচেষ্ট  ছিল প্রশাসন, পাছে আবার বিস্ফোরক  কিছু বলে ফেলে! জমায়েতের  পুলিশি অনুমতি ছিল না।

কিন্তু কে না জানে বজ্র আঁটুনি ফস্কা গেরো! ১৮ এবং ২০ দু দিনই সব নিয়মের নিগড়কে অগ্রাহ্য করে দূর দূরান্তের বহু  সাধারণ মানুষ এসে যোগ দেন। প্রতিবাদী গান, কবিতা, স্লোগানে মুখরিত হয়ে ওঠে শিয়ালদহ এলাকা। ১৮ তারিখ রায় ঘোষণার দিন  জুনিয়র চিকিৎসক আন্দোলনের নেতারা অভয়া মঞ্চের কর্মসূচিতে যোগ  দেন।  জুনিয়র চিকিৎসকরা WBJDF এর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ লিফলেট বিতরণ করে যেখানে তদন্ত প্রক্রিয়ার ২০ টি গভীর  অসঙ্গতিকে তুলে ধরা হয়েছে। WBJDF এর পক্ষে ডঃ অনিকেত মাহাতো,  ডঃ দেবাশিস হালদার, ডঃ আস্ফাকুল্লা নাইয়া এবং অভয়া মঞ্চের তরফে ডঃ পুণ্যব্রত গুণ, ডঃ উৎপল বন্দ্যোপাধ্যায়, ডঃ পবিত্র গোস্বামী, আইনজীবী দিবাকর ভট্টাচার্য, ধৃতিমান সেনগুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন। রায় ঘোষণার দিন অভয়ার মা বাবা এবং ওনাদের আইনজীবীরাও এই জমায়েতে যোগ দেন এবং বক্তব্য রাখেন। সমস্ত বক্তাই একটি বিষয়ে দৃঢ়মত যে সঞ্জয় রাই অপরাধের সঙ্গে যুক্ত হলেও আসল অপরাধীরা এখনো অধরা।  প্রশাসনিক মদত এবং পরিকল্পনা ছাড়া এই অপরাধ সংঘটিত করা সম্ভব নয়। ডঃ পুণ্যব্রত গুণ বলেন আদালত না মানলেও এ কথা অস্বীকার করার জায়গা নেই যে এই হত্যাকাণ্ড  একটি বিরলতম অপরাধের দৃষ্টান্ত। বিভিন্ন বক্তব্যে মেদিনীপুর মেডিকেল কলেজে জাল স্যালাইনে প্রসুতি মৃত্যু আর দুর্নীতি ঢাকতে চিকিৎসক দের অন্যায় সাসপেনসন এবং আস্ফাকুল্লা নাইয়ার বাড়ি পুলিশি অভিযানের প্রসঙ্গও উঠে আসে।

এই দু দিনের  শেষ কর্মসূচি ছিল শিয়ালদহ থেকে মৌলালি পর্যন্ত মিছিল এবং মানব বন্ধন।  ২০ তারিখ মৌলালি তে মুখ্যমন্ত্রীর কুশ পুত্তলিকা দাহ করা হয়।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চের অঙ্গীকার আন্দোলনের মধ্যে দিয়ে ন্যায় বিচার ছিনিয়ে আনা, ভয়ের রাজনীতির অবসান ঘটানো। শিয়ালদহে ১৮ আর ২০ জানুয়ারির জনজোয়ারে আশার প্রদীপ আবার উজ্জ্বল হয়ে উঠেছে। জনতার আদালতই বাধ্য করবে   তদন্ত আর বিচার কে সঠিক পথের দিশা দেখাতে, ছিন্ন করবে শত ষড়যন্ত্রের জাল।

PrevPreviousরঙ্গ কথা
NextচমৎকারNext
3.5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ellora Debnath
Ellora Debnath
1 year ago

✊✊✊✊

0
Reply

সম্পর্কিত পোস্ট

Rational Medicine: The Culture of Stewardship and the Role of the Physician

September 1, 2026 1 Comment

Published in British Journal of Hospital Medicine  on 18 August 2026 as editorial The significant rise in healthcare costs arising from precision medicine and artificial

সংসদীয় পথই এখানে নীতিহীন রাজনীতির পৃষ্ঠপোষক

September 1, 2026 No Comments

(এক) জ্ঞান হওয়া থেকেই দেখছি পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস দলের লড়াই। পঞ্চাশের দশক থেকেই। কংগ্রেসের কোনও মিটিং মিছিল ছোটবেলায় কখনও দেখেছি বলে মনে পড়েনা।

সেই টাকা দিয়ে সরকারি স্বাস্থ্যব্যবস্থার খোলনলচে বদলে দেওয়া যায়

September 1, 2026 1 Comment

স্বাস্থ্যমন্ত্রী যদি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সত্যিই করতে চান, এই ঢপের স্কিম সব বন্ধ করুন। স্বাস্থ্য সাথী মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত পয়সা মারার এক অভিনব পন্থা।

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

August 31, 2026 2 Comments

যুদ্ধ কথাটা শুনলেই মনের মধ্যে আশঙ্কার মেঘ ঘুরপাক খেতে থাকে। লড়াই, ঝগড়া, যুদ্ধ – এসব কথা এই সময়ের পৃথিবীতে খুব ক্লিশে হয়ে গেছে। তাই খবরটাকে

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

August 31, 2026 No Comments

রামকমল সেনের লেখা ঔষধ সার সংগ্রহ (১৮১৯, বঙ্গাব্দ ১২২৬) একটি ৯৫ পৃষ্ঠার পুস্তিকা। এতে মোট ৫৬ রকম ওষুধ এবং চিকিৎসা প্রক্রিয়ার বিবরণ আছে। ১০৭ বছর

সাম্প্রতিক পোস্ট

Rational Medicine: The Culture of Stewardship and the Role of the Physician

Dr. Rahul Mukherjee September 1, 2026

সংসদীয় পথই এখানে নীতিহীন রাজনীতির পৃষ্ঠপোষক

Dipak Piplai September 1, 2026

সেই টাকা দিয়ে সরকারি স্বাস্থ্যব্যবস্থার খোলনলচে বদলে দেওয়া যায়

Dr. Subhanshu Pal September 1, 2026

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

Somnath Mukhopadhyay August 31, 2026

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

Dr. Jayanta Bhattacharya August 31, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671815
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]