Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিচারপতি যা বলেছেন লজ্জাহীন তদন্তকারীদের

FB_IMG_1737556386017
Pallab Kirtania

Pallab Kirtania

Physician and Poet-Singer
My Other Posts
  • January 25, 2025
  • 8:55 am
  • No Comments

বিচারপতি অনির্বাণ দাস তাঁর রায়ে পুলিশ এবং সিবিআই দুই তদন্তকারী সংস্থার গাফিলতি যেভাবে ছত্রে ছত্রে উল্লেখ করেছেন তা দেখে মনে হবে তাঁরা তদন্ত তদন্ত খেলা খেলেছেন কেবল একজন অপরাধীকে সামনে রেখে বিরাট একটা সংগঠিত অপরাধকে আড়াল করার জন্যেই। কেন তা বুঝতে ফেলুদার মগজাস্ত্র লাগে না।

রাজ্য আর সমস্ত দুর্নীতির মতো স্বাস্থ্যব্যবস্থার চরম দুর্নীতি যার শিকার অভয়া, সেটাকে আড়াল করবে সেটাই স্বাভাবিক। আর কেন্দ্র রাজ্যকে আড়াল করবে ক্ষমতায় টিঁকে থাকার সমীকরণে, সেটাও আজ দিনের আলোর মতো পরিষ্কার।

আমি শুধু একটা কথা ভাবি। এই রাজনৈতিক শকুনগুলোর আবেগ কি শুধু ক্ষমতা দখল আর দুর্নীতি করাকে ঘিরেই আবর্তিত হয়? ন্যূনতম মানবিকবোধটুকুও থাকতে নেই? না হলে এত বড় পৈশাচিক একটা অপরাধকে কী করে ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে তারা?

মুখ্যমন্ত্রী নাকি প্রথম থেকেই পুলিশি ক্রিয়াকর্মের নিজে তদারকি করেছিলেন। তাঁর নির্দেশে পুলিশ কী কী অপকর্ম করেছিল আর যা করা উচিত ছিল তার কী কী করেনি এবং পরবর্তীতে সিবিআই তার প্রভুদের নির্দেশে কীভাবে এই কুকর্মের সঙ্গত করেছে তার একটা ধারণা আপনারা বিচারপতি অনির্বাণের এই রায়ের ভেতরের পর্যবেক্ষণ থেকে পেয়ে যাবেন। আমার তো মনে হয় যারা প্রমাণ লোপাটের চেষ্টা করে ঠিক তাদের মতো একই অপরাধে অপরাধী যে রাজনীতিক ও তদন্তকারী অফিসাররা অপরাধের সত্য উদঘাটন যাতে না হয় তার চেষ্টা করে। এদেরও যাবজ্জীবন কারাগারে থাকা উচিত।

আজ আনন্দবাজারে এই রায়ের ওপর চমৎকার প্রতিবেদন বেরিয়েছে। এই লেখার সঙ্গে সেটা দিয়ে দিলাম। একটু মন দিয়ে পড়লে বুঝতে সুবিধে হবে আমার কথাগুলোর সারমর্ম। যারা সততার প্রতীকের পক্ষে আজও গলা ফাটাচ্ছেন তাঁরাও একটিবার পড়ে দেখুন।

সব দেখে অসহায় রাগে দুঃখে ছটফট করি। বুকটা ফেটে যায়। উপায় খুঁজি, আয়ূধ খুৃজি।

রাজ্য এই ধর্ষণ-খুন ও দুর্নীতিকে আড়াল করার পক্ষে, কেন্দ্র রাজ্যের পক্ষে। এখন আমাদেরকে ঠিক করতে হবে আমরা রাজনৈতিক শকুনদের পক্ষে থাকব নাকি অভয়ার বিচার চেয়ে পথের লড়াইয়ের পক্ষে যাব। আমাদের এটাই একমাত্র আয়ূধ।

PrevPreviousঅথ হাওয়াই চটি কথা
Nextঅভয়ার বিচারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

June 12, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চে অভয়া মঞ্চের আহ্বায়জ তমোনাশ চৌধুরীর বক্তব্য।

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

June 12, 2026 No Comments

৯/৬/২০২৬ আমরা সবাই জানি অভয়ার খুন-ধর্ষনের মামলায় নতুন SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অভয়া মামলা আবার এসেছে সংবাদ পত্রের হেডলাইনে, ন্যায়বিচারের আশা আবার

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

June 12, 2026 No Comments

ফের এ বছরেও চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনা ঘটল। এই বছরে নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবার। এর জন্য প্রশ্ন তৈরি করে

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

Abhaya Mancha June 12, 2026

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

West Bengal Junior Doctors Front June 12, 2026

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

Parichay Gupta June 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630550
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]