সময়টা খুব খারাপ যাচ্ছে। কেকেআর হেরে গেল প্রায় জেতা একটা ম্যাচ। একটা পাঁচশো জি বি পেন ড্রাইভ দুম করে করাপ্ট হয়ে গেল। একটা প্রিয় শার্টের বুক পকেট পেনের কালি লিক করে নষ্ট হয়ে গেল। তাড়াহুড়ো করে নতুন যে শার্ট কিনে আনলাম ট্রায়াল ছাড়াই, সেটা একদিন পরে দেখলাম এক সাইজ ছোট। মোবাইল ফোনটা হাত ফসকে পড়ে গিয়ে এট্টু দাগ হয়ে গেল। খুব খেটে খুটে ফেবুতে লাস্ট যে লেখাটা দিলাম সেটা হিট হলো না। সময়টা সত্যিই খুব খারাপ যাচ্ছে।
সবচেয়ে খারাপ খবর দীর্ঘ দিনের বন্ধু সহকর্মী সুবর্ণ, ডাঃ সুবর্ণ গোস্বামী সুদূর দার্জিলিং এ বদলি হয়ে গেল। আড্ডা দেওয়ার একটা লোক কমে গেল। কি করি বলুন তো? গ্রহরত্ন ধারণ করবো? নাকি হোম যজ্ঞ, নাকি বিপদতারিণীর পুজো?










😏😍😎।
পারফেক্ট ম্যানারিজম্ তাহলে ছলকে যাচ্ছে!
এইটাই তো অসাধারণত্ব থেকে সাধারণত্বে পৌঁছনোর।
আবার যোগ্যতম্ বন্ধুর বিরহ।
এর মধ্যেই তো ছাপোষা জীবন।