Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্বাস্থ্যের সত্যি মিথ্যে ৪

healthy-liver-with-face-expression-white-background_1308-91773
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • May 1, 2025
  • 6:53 am
  • No Comments

লিভার নিয়ে অধিকাংশ মানুষের আতংকের শেষ নেই। অর্ধেক বাঙালিই গ্যাস অম্বলে ভোগেন। এবং তাঁদের ধারণা, লিভারের অবস্থা খারাপ বলেই তাঁদের পেটের এতো সমস্যা। এমনকি কারো মুখে দুর্গন্ধ হলেও তিনি ধরে নেন লিভারের সমস্যার জন্যই তাঁর মুখে গন্ধ হচ্ছে। যদিও আমার মাথায় কিছুতেই ঢোকেনা লিভার পচে মুখ দিয়ে বিশ্রী গন্ধ কী করে বেরোনো সম্ভব।

রোগীদের আরেকটি ভয় হচ্ছে চোরা জন্ডিসের। চোরাবালিতে যেমন মানুষ ধীরে ধীরে তলিয়ে যায়, তেমনই তাঁরাও ভাবেন চোরা জন্ডিসে ধীরে ধীরে তলিয়ে যাবেন।

এসমস্ত রোগীরা একগুচ্ছ রিপোর্ট নিয়ে দেখাতে আসেন। তাঁদের সাধারণ প্রশ্ন হলোঃ

ডাক্তারবাবু, আমি প্রায় দেড় দুবছর ধরে যতবারই পরীক্ষা করছি আমার বিলিরুবিন বেশি আসছে। আমার কি তাহলে চোরা জন্ডিস হয়েছে? আস্তে আস্তে আমার লিভার কি খারাপ হয়ে যাবে? কী করলে আমার বিলিরুবিন কমবে?

উত্তরঃ চোরা জন্ডিস বলে কিছু হয়না। বেশ কিছুদিন ধরে কারো বিলিরুবিন বেশি থাকলে দেখা উচিৎ বিলিরুবিনের কোন অংশটি রক্তে বেড়েছে। যে সমস্ত সুস্থ সবল মানুষের বিলিরুবিন দীর্ঘদিন ধরে বেড়ে রয়েছে, তাঁদের বেশিরবাগেরই কোনো রোগ থাকে না। এঁদের যেটা থাকে তার নাম গিলবার্ট সিনড্রোম।

বিলিরুবিনের রিপোর্টে দেখবেন তলায় দুইটি ভাগ দেওয়া আছে। আনকনজুগেটেড বিলিরুবিন ও কনজুগেটেড বিলিরুবিন।

শরীরে লোহিত রক্ত কণিকা নষ্ট হয়ে যাওয়ার পর রক্ত কণিকার হিমোগ্লোবিন থেকে বিলিরুবিন তৈরি হয়। এই বিলিরুবিন রক্তের মাধ্যমে লিভারে পৌঁছায়। এখন লিভারে পৌঁছানোর পর বিলিরুবিন উৎসেচকের মাধ্যমে গ্লুকোনিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়। তারপর পিত্তের মাধ্যমে সেটি পরিপাক নালীতে নির্গত হয়। গ্লুকোনিউরিক অ্যাসিডের সাথে যুক্ত এই বিলিরুবিনকে বলে কনজুগেটেড বিলিরুবিন। আর তার আগের বিলিরুবিনকে বলে আন-কনজুগেটেড বিলিরুবিন।

যে কোনও লিভারের অসুখে সাধারণত বিলিরুবিনের কনজুগেশনের প্রক্রিয়াটি স্বাভাবিক থাকে। তাই সেক্ষেত্রে কনজুগেটেড বিলিরুবিন বাড়ে। যেমন হেপাটাইটিস, সিরোসিস, অবস্ট্রাক্টেড জন্ডিস ইত্যাদি। তাছাড়া সেক্ষেত্রে লিভার ফাংশান টেস্টের অন্যান্য জিনিসেরও মানের পরিবর্তন হয়। যেমন এসজিপিটি, এসজিওটি ইত্যদি লিভার এনজাইম বাড়ে। অ্যালবুমিন কমে।

গিলবার্ট সিন্ড্রোমে বিলিরুবিন কনজুগেশনের জন্য প্রয়োজনীয় উৎসেচকটির অভাব থাকে। যার ফলে কনজুগেটেড বিলিরুবিন ঠিক বা কম থাকলেও আন-কনজুগেটেড বিলিরুবিন পরিমানে অনেকটাই বাড়ে। এটা একধরণের জিন ঘটিত অসুখ। ফলে সারাজীবন ধরেই গিলবার্ট সিন্ড্রোমে আন-কনজুগেটেড বিলিরুবিন বেড়ে থাকে। কারুর যদি বেশ কয়েক বছর আগের লিভার ফাংশান টেস্টের রিপোর্ট থাকে, তাতেও দেখা যাবে বিলিরুবিন ২ থেকে ৪ মিগ্রা/ডেসিলির মধ্যে। এবং তার মধ্যে আন-কনজুগেটেড বিলিরুবিন ৮০% এর বেশি।

আন কনজুগেটেড বিলিরুবিন আরও কিছু রোগে বাড়তে পারে। যেমন হিমোলাইটিক অ্যানিমিয়া। কিন্তু সেক্ষেত্রে রোগের অন্যান্য লক্ষণ থাকবে। যেমন রক্তাল্পতা হবে। পিলে আকারে বড়ো হয়ে যাবে। গিলবার্ট সিনড্রোমের ক্ষেত্রে রোগীর অন্য কোনো লক্ষণ থাকবে না। শুধু রক্তে আনকজুগেটেড বিলিরুবিন বেশি থাকবে।

অনেকেই এই বিলিরুবিন বাড়াকে কোনো জটিল সমস্যা ভেবে নিজেরাই ওষুধের দোকানদার বা আত্মীয়দের কথা মতো “আরসো-ডিঅক্সি-কোলিকঅ্যাসিড” বলে একটা অত্যন্ত দামী ওষুধ কিনে মাসের পর মাস খান। যেটির গিলবার্ট সিনড্রোমে কোনো ভূমিকা নেই। বস্তুত প্রাইমারি বিলিয়ারি সিরোসিস বলে একটি জটিল ও বিরল রোগ ছাড়া অন্য কোনও অসুখে ঐ দামি ওষুধটির তেমন কোনো ভূমিকা নেই। একটা কথা মনে রাখতে হবে, ৫% এর বেশি সুস্থ মানুষের গিলবার্ট সিন্ড্রোম থাকে। বেশিরভাগ মানুষই না জেনে সারাজীবন দিব্যি কাটিয়ে দেন। গিলবার্ট সিনড্রোমে কোনো চিকিৎসার দরকার নেই। শুধু দরকার মাথা থেকে এই রোগের ভূত তাড়ানো।

PrevPreviousপরের মিউটেশনে
Nextসেক‍্যুলাররাই আসল বিপদ নয়Next
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

May 1, 2026 No Comments

ঊনবিংশ  শতকের শুরুতে ইংল্যান্ডের সমাজতান্ত্রিক চিন্তাবিদ রবার্ট আওয়েন আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিশ্রাম এবং আট ঘণ্টা খুশি মত সময় কাটানোর দাবি তোলেন যা  শ্রমিক

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

May 1, 2026 No Comments

গত শতকের তিনের দশকে জন মেনার্ড কেইনস বলেছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি শিগগিরই এমন সুদিন এনে দেবে, যাতে মানুষকে সপ্তাহে পনের-ষোল ঘণ্টা কাজ করলেই চলবে।

ট্রেন থেকে স্বাধীন ভারতবর্ষ যেরকম দেখায়

May 1, 2026 No Comments

মাঝখানে উজ্জ্বল একফালি জমি, দুধারে ঢাল বেয়ে তরল অন্ধকার গড়িয়ে গিয়েছে, কিনারায় ছায়ার ফাঁকে ফাঁকে তালসুপারিহিজলতমাল যেখানে যেমন মানায় নিপুন হাতে গুঁজে দেয়া, আর্দ্রতার প্রশ্রয়

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

April 30, 2026 No Comments

না! আমি কাউকে বেইমান বলাটা সমর্থন করি না। সন্তানহারা মাকে বলাটা তো নয়ই! এটা অপ্রার্থিত, এবং আদৌ গ্রহণযোগ্য নয়! তবে, রাজনীতির আখড়ায় প্রাচীনযুগ থেকেই এসব

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

April 30, 2026 No Comments

পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে বিশেষ করে ২০১১ থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পঞ্চায়েত – পুরসভা থেকে বিধানসভা – লোকসভা প্রতিটি নির্বাচন ঘিরে শাসক দলের প্রশ্রয়ে

সাম্প্রতিক পোস্ট

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

Gopa Mukherjee May 1, 2026

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

Dr. Bishan Basu May 1, 2026

ট্রেন থেকে স্বাধীন ভারতবর্ষ যেরকম দেখায়

Debashish Goswami May 1, 2026

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

Dr. Koushik Lahiri April 30, 2026

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

Bappaditya Roy April 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620140
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]