Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শুধু হাউস ওয়াইফ

IMG-20200307-WA0007
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • March 8, 2020
  • 9:26 am
  • One Comment

কী করো? কিছু না

কী করিস রে? এই ঘরের কাজ

কী করা হয়? শুধু Housewife

কী করো মা? এই জীবনে কিছুই তো করে উঠতে পারলাম না স্যর।

ডাক্তারিতে রুগীর নাম, বয়সের পরে জীবিকা কী জিজ্ঞাসা করার একটা অভ্যাস প্রচলিত। History taking-এর প্রথম ধাপ। এরপর আসে অন্যান্য প্রশ্নবাণ। তাই কী করার উত্তরে কেউ যখন চোখ নামিয়ে মলিন মুখে বলেন “কিছুই না” তখন সত্যিই খুব খারাপ লাগে। যে মেয়ে বাড়ির সব কাজ দেখভাল করে, সবার দিকে যার নজর-তবুও সে কিছু করে না! এত কাজ যে সুষ্ঠুভাবে সম্পন্ন করছে, তাও কেন তাঁর এই হীনমন্যতা?

কিন্তু এই “শুধু housewife”-দের প্রতি আমার একটা দুর্বলতা আছে। আমার ঠাকুমা, দিদিমা, মা সবাই সেই অর্থে শুধু housewife। তখন এ সব নিয়ে লোকের মাথাব্যথা ছিল বলে মনেও হয় নি।

আমার ডাক্তারি করার সুবাদে দেখেছি সন্তান না হলে মনখারাপ বেশিরভাগ মেয়ের সঙ্গী হয়ে ওঠে-তা সে বাইরের কাজ করুক বা বাড়ির। সব পাওয়ার মাঝেও কোথায় যেন এক শূন্যতা। কিন্তু যে রোজ কাজে বেরোয় সে কিছুক্ষণের জন্য হলেও কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে এই মনখারাপটা ভুলে থাকতে পারে। কিন্তু যে সারাদিন বাড়িতে থাকে সে কী করবে? আজকাল সবারই ছোটো পরিবার, সুখী কিনা জানিনা। তাই ঘরের কাজও বিশেষ কিছু নেই। টিভি-ফেসবুক-ফোনে আড্ডা আর কতক্ষণ চলবে? তারপরেও যে একাকীত্ব পড়ে থাকে সেটাকে ভরিয়ে তুলবে কীভাবে?

তাপসী তাই নিজেকে গুটিয়ে নিয়েছে। এক আকাশ ভরা জল তাঁর চোখে যখন তখন নেমে আসে। Internet-এ infertility নিয়ে সব লেখা পড়ে, ভিডিও দেখে। ওই বিশেষ কদিন ছাড়া অরিত্রর কাছেও বিশেষ ঘেঁষে না। আর নিজের এক মায়াবী জগত সে রচনা করেছে, যেখানে সে সাদা-কাগজে স্বপ্নের জাল বোনে। অন্য কারো সেখানে প্রবেশ নিষেধ।

অপর্ণা একটু অন্যরকম। নানারকম হাতের কাজ করে, ছবি আঁকে। পাড়ার সব কুকুরগুলোর অভিভাবক হয়ে উঠেছে। কিন্তু সেই তিতো স্বাদটা সে তো জিভে লেগেই আছে।

আশা জেনে গেছে দোষটা ওর নয়, অমিতের। তারপর থেকেই সে এক আগুনে খেলায় মেতে উঠেছে। রোজ দুপুর-বিকেল সে আজকাল প্রেম করছে। মুঠোফোনে তার প্রেমালাপ, block করে দিলেই সে প্রেমের ইতি। কোনো hangover নেই। এ যেন তাঁর এতদিনের রাগ- দুঃখের বহিঃপ্রকাশ।

পিউ ওঁর corporate-এর চাকরিটা ছেড়ে দিয়েছিল যাতে ওঁর চিকিৎসায় কোনো অসুবিধা না হয়, তাড়াতাড়ি বাচ্চা আসে। গত ৩ বছর ধরে ওর চিকিৎসা চলছে। আগে শুধু infertility-র, আর এখন infertility-র সঙ্গে depression- এরও। তাই বলি, চাকরি ছেড়ে বাড়ি থাকলেই ভালো চিকিৎসা হবে না। চাকরি ছাড়লে চিকিৎসার সাফল্যের হার কি বাড়বে?

সেদিন রঞ্জনা এসে বলল, আপনার prescription-এর ওইখানটা একটু বদলে দেবেন- housewife টা হাফ হাউসওয়াইফ করে দিন। আপনি বলেছিলেন না কিছু করো, আমি এখন বাড়িতে শাড়ির ব্যবসা শুরু করেছি। আমার প্রথম রোজগারের টাকায় আপনার জন্য আইসক্রিম সন্দেশ এনেছি। কী অপূর্ব সে মিষ্টির স্বাদ! অনেকটা আমার হারিয়ে যাওয়া মিনিবয় আইসক্রিমের মতো।

যারা সরস্বতী নয়, শুধু ভালো লক্ষ্মীই হতে চেয়েছিল, যারা ভালো লক্ষ্মী হয়েও এক বিষন্নতায় ডুবে আছে, আজকের নারী দিবসে সেই গৃহলক্ষ্মীদের জানাই আমার শ্রদ্ধা। তাঁরা যেন বিনা দ্বিধায় গর্বের সঙ্গে বলে আমি শুধু housewife, সবার দায়িত্ব আমার ওপর, পুরো সংসারটাই আমি সামলাই।

PrevPreviousঅযথা আতঙ্ক নয়, দোল খেলুন আনন্দে, সাবধানে, সচেতনতায় 
Nextদোলের দিন শিশুদের সুরক্ষিত রাখার সহজ উপায়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shilpi Biswas Ghosh
Shilpi Biswas Ghosh
6 years ago

Homemaker দের প্রতি আপনার এই অনুভব কে শ্রদ্ধা জানাই sir ?

0
Reply

সম্পর্কিত পোস্ট

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

August 9, 2026 No Comments

আবারও একটা ৯ই আগস্ট। আরও একটা বছর। তবু অভয়ার বিচার আজও অধরা। দুই বছর পেরিয়ে গেলেও আজও সি.বি.আই.-এর চার্জশিট নেই। নতুন এস.আই.টি. গঠিত হয়েছে, কিন্তু

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

August 9, 2026 No Comments

অভয়া আজও বিচার পায়নি

August 9, 2026 No Comments

সুধী, ২০২৬ এর ৯আগষ্ট অভয়া হত্যার দু’ বছর পূর্ণ হলো। ২৪ মাস ধরে আমরা অপেক্ষা করে রয়েছি অভয়ার বিচারের। প্রকৃত বিচার আজও অধরা। “আমার চক্ষে

এক বিকল্পের পথে….

August 8, 2026 No Comments

“অভয়া” আমাদের মাঝে আর নেই। এই সমাজের গর্ভ থেকেই জন্ম নেওয়া কিছু পশু নৃশংসভাবে তাঁকে ধর্ষণ ও হত্যা করে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে ২০২৪-এর

To protect the dignity of doctors and women… Join us

August 8, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

West Bengal Junior Doctors Front August 9, 2026

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

Abhaya Mancha August 9, 2026

অভয়া আজও বিচার পায়নি

Abhaya Mancha August 9, 2026

এক বিকল্পের পথে….

Sukalyan Bhattacharya August 8, 2026

To protect the dignity of doctors and women… Join us

Abhaya Mancha August 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

659526
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]