Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আপাত যোগসূত্রহীন কয়েকটা ঘটনা

FB_IMG_1757680688508
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • September 14, 2025
  • 8:03 am
  • No Comments

কোনো মানে হয়না তাও একেবারে যোগসূত্রহীন কয়েকটা ঘটনা তুলে ধরার অবান্তর ইচ্ছে হলো……………

১৯৬৮ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের সদ‍্য প্রাচীন সমরসচিব, ভিয়েতনাম যুদ্ধের অন্যতম রূপকার ও তৎকাসলীন ওয়ার্ল্ড ব‍্যাঙ্কের প্রেসিডেন্ট রবার্ট ম‍্যাকনামারাকে কোলকাতায় যেভাবে অভ‍্যর্থনা দেওয়া হয়েছিল’ সেটাই almost headline ছিল’ সেযুগের New York Timesএ ২১ নভেম্বর তারিখে। সংবাদপত্রের বিবরণ বলছে, McNamara rescued from Calcutta mob by helicopter lift. আশা করি, ম‍্যাকনামারা সাহেবও তার প্রথম ভারত ভ্রমণের অভিজ্ঞতা পরবর্তী জীবনে বিস্মৃত হননি।

Jump cut করুন প্রায় ৫৭ বছর, ভারতে এসেছেন এমন এক ব‍্যক্তি যাকে Persona non grata বা নিজেদের দেশে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে একটা দুটো নয়, ব্রিটেন, নেদারল্যান্ড, নরওয়ে, স্লোভানিয়া, স্পেন, কানাডা, নিউজিল‍্যাণ্ড, অস্ট্রেলিয়া প্রমুখ এক ঝাঁক দেশ, মানবতার শত্রু হিসেবে চিহ্নিত করে। অথচ ভারতবর্ষে তিনদিনের সফরে তিনি পেলেন প্রায় রাজকীয় অভ‍্যর্থনা। ইস্রায়েলের এই অর্থমন্ত্রীর সঙ্গে ঘোষিত বক্তব‍্য অনুযায়ী, ভারতের অর্থমন্ত্রীর এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তার গুজরাট ও মহারাষ্ট্র সফরে সেখানের মুখ‍্যমন্ত্রীরা যথাক্রমে অতি আহ্লাদিত ও গর্বিত বোধ করেছেন। না, এতে অবাক হওয়ার কিছু নেই, বিগত বেশ কয়েক বছর ধরে, ভারত বৈদেশিক নীতিতে ইস্রায়েলের সঙ্গে ক্রমান্বয়ে অতি নৈকট‍্য বোধ করছে ; এবং আমাদের দেশের অনেকেই তাতে যথেষ্টই খুশি। রাজনৈতিক দলগুলির বেশির ভাগই আমাদের রাজ‍্যের শাসক দলের মতোই এই বিষয়ে নিশ্চুপ থাকাই পছন্দ করে।

আমার প্রশ্নটা অন‍্য জায়গায়। ভারত সফরের এই তিনদিনে ইস্রায়েলের ঐ অর্থমন্ত্রী মহাশয় কি কোথাও কোনো অসুবিধা বা বিক্ষোভের সম্মুখীন হয়েছেন বা ভারতীয় প্রশাসনের উদ্বেগের কারণ ঘটেছে? সম্ভবতঃ, কয়েকটি শহরে সংগঠিত ছাত্রবিক্ষোভের কর্মসূচী পালিত হয়েছে। কিন্তু তা আর যাই হোক ঐ মন্ত্রীমহোদয়ের সফরে বা কাজে বিন্দুমাত্র বিঘ্ন ঘটানোর অভিপ্রায়ে নয়। বামপন্থী দলগুলি অবশ‍্য কড়া বিবৃতি দিয়েছেন।

সময় পাল্টেছে, পরিস্থিতির অনেক পরিবর্তন ঘটেছে, নিশ্চয়ই একই ধরণের কার্যপ্রণালী সব সময়েই অনুসরণ করতে হবে তার কোনো মানে নেই। নিয়মতান্ত্রিক পদ্ধতি বা তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ পথ যে একেবারেই পরিত‍্যাজ‍্য বা অন‍্যায‍্য তা তো কখনোই নয়। কিন্তু এটাও মেনে নেওয়া ভালো যে চিরকালই এর আকর্ষণী ক্ষমতা অনেক সীমিত।

ইদানীংকালে নেপালের ঘটনাতেও নিয়মতান্ত্রিক বা ‘স্বাভাবিক’ পথ অনুসরণের বিপজ্জনক দিকটাই প্রকট হয়ে উঠেছে। সেখানের কমিউনিষ্ট নেতাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, তা তো এই উপমহাদেশের সমস্ত শাসক দলের ক্ষেত্রেই প্রযোজ‍্য। তাহলে, তফাৎটা কোথায়? বস্তুতঃ, এই তফাৎ বা পার্থক‍্যটা বজায় রাখতে না পারাটাই বোধহয় বামপন্থীদের সবচেয়ে বড় বিপদ !!

১৯৪৯ সালে কোলকাতায় গঠিত হয় নেপালের কমিউনিষ্ট পার্টি, পুস্পলাল শ্রেষ্ঠার উদ‍্যোগে।নেপালের রাণাশাহীর বিরুদ্ধতা করায় পুস্পলালের দাদা গঙ্গারামের প্রাণদণ্ড কার্যকরী করা হয়েছে কয়েক বছর আগেই। প্রথম কয়েক বছরে পার্টির কাজও চলে এখান থেকে এবং নেপালের প্রথম নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও দেশ ছাড়তে হয় অল্পদিন পরেই। প্রবাসে অসুস্থ হয়ে ভর্তি হন দিল্লির গোবিন্দবল্লভ পন্থ হাসপাতালে। ভারতের অনেক নেতার সঙ্গে পরিচয় থাকলেও, কারুর সাহায‍্য ছাড়া ভর্তি হন সাধারণ (জেনারেল) ওয়ার্ডে বিশেষ কোনো সুবিধা নেবেন না বলে, এবং সেখানেই মারা যান। নেপালের রাজতন্ত্র তার মৃতদেহ নেপালে ফেরাতে অনুমতি না দেওয়ায়. দিল্লিতে যমুনা নদীর ধারে নিঘমবোধ ঘাটে তার অন্তিম সৎকার হয় ১৯৭৮ সালে। এর পরে নেপালের রাজনৈতিক পরিস্থিতির অনেক পরিবর্তন ঘটে। প্রায় এক দশক ধরে চলা সেনা-বিদ্রোহী গেরিলা মারাত্মক প্রাণঘাতী যুদ্ধের পর কমিউনিস্টরা অংশগ্রহণ করে শাসনক্ষমতায় ও বিগত দুই দশকের কাছাকাছি সময়ে ক্ষমতায় থেকেছে প্রায় প্রধান শক্তি হিসেবেই। আজ সেই নেতাদেরই আক্রান্ত হতে হচ্ছে চরম দুর্নীতি ও স্বজনপোষণের(nepotism) এর দায়ে। ঠিকই, বাংলাদেশ, নেপাল প্রভৃতি দেশগুলিতে যা ঘটেছে ও ঘটছে তার পিছনে নিশ্চিত ভাবে অনেক বড় শক্তি রয়েছে, যা নিয়ন্ত্রিত করে চলেছে অসংগঠিত জনগণকে। কিন্তু অভিযোগগুলো সব মিথ‍্যা তা তো নয়, বহুলাংশে না হলেও অনেকাংশে সত‍্যি বলেই বরং এতো সহজ হয়ে যাচ্ছে স্বার্থান্বেষীদের অবাধ পদচারণা। সঠিক ভাবে দুর্নীতির পরিমাপ করা সম্ভব না হলেও, নেপালের এককালের বিপ্লবী নেতাদের শাসক হিসেবে বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে চর্চা বেশ অনেক দিনেরই। তার মধ্যে কতটা স্বোপার্জিত আর কতটা জনগণের বা সরকারি তহবিল কাছ থেকে, সেটা বলা মুশকিল।

মুশকিল হলো, নেপালে আক্রান্ত শুধু বামপন্থীরা নয় নেপাল কংগ্রেসসহ সমস্ত রাজনৈতিক দলগুলিকে প্রায় একই ব্র‍্যাকেটে ফেলে দিচ্ছে বর্তমান আন্দোলনকারীরা। Gen Z (Generation brought up in digital era) এর কাছে নাকি সব পার্লামেন্টারিয়ান দলই এক!

জানা নেই, নেপালের খেটে খাওয়া মানুষের বক্তব‍ও এক কিনা। আসলে এটা একটা সোজা পদ্ধতি কাউকে discredit করার, লাল-নীল-সবুজ সব এক !! আলাদা করে বোঝানোর দরকার নেই, কেন? তাতে আবার সুনির্দিষ্ট তথ‍্য দেওয়ার দায়ও অনেক কমে যায়।
আর, সমস‍্যাটা সবচেয়ে বেশি সেইখানেই। অরাজনৈতিক বলে এক চরম রাজনৈতিক খেলা, যেখানে কোনো দল বা রাজনীতিই answerable নয়।

ভবিষ‍্যতে নেপালের কী হবে জানিনা, কিন্তু বামপন্থীরা যদি মানুষের কাছে নিজেদের স্বাতন্ত্র‍্য বা অন‍্যদের সঙ্গে পার্থক‍্য হারিয়ে ফেলে, তাহলে তার মতো বিপজ্জনক যে কিছু হতে পারে না, এটা বোধহয় একেবারে সুনিশ্চিত ……………………..

PrevPrevious“একদিন দেখবো আলো আঁধারের শেষ যেখানে…”
Nextনেপালে বিদ্রোহNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

‘নাকছাবিটা হারিয়ে গেছে, সুখ নেই কো মনে’

June 25, 2026 No Comments

জামাইষষ্ঠী শব্দটি উচ্চারণ করলেই আমার দিদার মৃত্যুদিনের কথা মনে পড়ে যায়। সতের বছর বয়সে সেই প্রথম কোনও আপনজনের চিরতরে হারিয়ে যাওয়ার সাক্ষী হয়েছিলাম। ভরা ভাদরের

অগ্নিসংযোগ

June 25, 2026 No Comments

আরশোলাদের আরশোলাত্বের দায় কি তাদের? ৭ জুন ২০২৬ ‘প্রতিদিন’-এর রবিবাসরীয় ক্রোড়পত্র ‘রোববার’-এর ‘ককরোচ’ সংখ্যায় প্রকাশিত একটি লেখা। আন্দোলন ঘটে কেন? এ নিয়ে তত্ত্বের কচকচানি যত

যোগ-য়োগা

June 25, 2026 No Comments

য়োগা দিনে যোগ দিন, প্রচারিত রাতদিন ফেসবুক ভরে ওঠে য়োগা-চারী ছবিতে, মুখেতে স্মাইলি এঁকে , নানা ‘আসনা’তে বেঁকে প্রত‍্যেকে বলে হেঁকে য়োগা রাখি হবি’তে কারো

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 1 Comment

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

সাম্প্রতিক পোস্ট

‘নাকছাবিটা হারিয়ে গেছে, সুখ নেই কো মনে’

Dr. Sukanya Bandopadhyay June 25, 2026

অগ্নিসংযোগ

Satabdi Das June 25, 2026

যোগ-য়োগা

Arya Tirtha June 25, 2026

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

636384
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]