Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ওটিপি

Oplus_16908288
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • November 22, 2025
  • 8:08 am
  • No Comments
চারখানা ওটিপি দেওয়ার পরে রাষ্ট্র কৃপা করে জানালেন,
পরের নির্বাচনে তুমি ভোট দিতে পারো।
নাগরিক কৃতাঞ্জলিপুটে অভিবাদনে বললো,
অহো ভাগ‍্য আমার,
জন্মের থেকে বিদেশে যাইনি একবারও,
জন্মের নথি থেকে ব‍্যাংকের পাশবই,
সবকিছু জমা আছে কাছে আপনার,
তবু এ ছার জীবনে নেই SIR থেকে ছাড়!
রাষ্ট্র ধমকে বললেন,
বাড়তি বাতেলা যদি দিয়েছিস আর,
তাহলে আরো পাঁচটা নথি আর দশটা ওটিপির হুকুম হবে,
এই যে থাকতে দিলাম,
তার জন‍্য থ‍্যাঙ্ক ইউটা দিবি কবে,
খালি ঘ‍্যানঘ‍্যান প‍্যানপ‍্যান..
নাগরিক মাথা প্রায় মাটি ছুঁয়ে বললো,
ভোটার- আধার-প‍্যান- ঘর-অফিস-ব‍্যাংক-পেশা-নেশা-মেলামেশা- পূর্বজন্ম-পরজন্ম,
একটার সাথে আরেকটা লিংক করাকে করেছি ধ‍্যানজ্ঞান,
বিশ্বাস করুন,
ফোনে ওটিপি আসাটা এমন অভ‍্যেস হয়েছে
একদিন না এলেই মনে হয় এই বুঝি পড়শি রাষ্ট্রে
ঠেলবার হচ্ছে ব‍্যবস্থা,
আচ্ছা , চাল-ডাল-আনাজপাতি কি ওখানে না এখানে বেশি সস্তা?
ওখানে স্কুল আর চাকরির কী অবস্থা, যাবে কি কোনোভাবে বিশদে তা জানা?
বলা তো যায় না, ওটিপি না এলে পে-লোডার ওইদিকে ফেলে দেয় যদি,
শেকড়-হীনের তবে মুছবে ঠিকানা।
রাষ্ট্র ভয়ানক খেপে বললেন,
তোকে তো পাশনম্বর দিয়েছি,
তবু তুই ফেলের গল্প বলছিস? ব‍্যাটা নেমকহারাম!
নাগরিক দুই কানে হাত দিয়ে বললো, তোবা তোবা,
থুড়ি রাম রাম,
আমি আপনার কেনা গোলাম,
আসলে নথির পর নথি তারপর আরো নথি লিংক করতে করতে মনে হয়,
আমি আর রক্তমাংসের মানুষ নয়,
শুধু একটা ফোন নম্বর, যাতে ওটিপি না এলেই সর্বনাশ,
তাই মুখ ফসকে বেরিয়ে গেছে আর কী!
কেস দেবেন না প্লিজ, আব্বুলিস!
রাষ্ট্র শিবনেত্র হয়ে বললেন,
আচ্ছা, এবারের মতো ছেড়ে দিলাম,
তবে এবার থেকে সাবধানে মুখ খুলিস।
নাগরিক যেতে যেতে ঘুরে দাঁড়িয়ে বললো,
আর একটা কথা বলবো?
রাষ্ট্র ঘুমাতে যাবেন ভাবছিলেন,
বেশ একটু খেপে
খিঁচিয়ে বললেন , আবার কী শুনি!
নাগরিক বললো,
মেয়েটার জন‍্য স্কুল খুঁজছি, প্রাইভেটে খরচায় নাভিশ্বাস উঠে যাবে,
ভাইটা সব পাশ করে বসে আছে, কেউ জানে না আদৌ সে কী কাজ পাবে,
চিকিৎসাতে যতই ‘ভব’ আর ‘সাথী’ থাকুক , ফেলো কড়ি মাখো তেলএ
মায়ের হার্টের অসুখ আর বাবার ক‍্যান্সারে দেউলিয়া প্রায়
উদ্বৃত্তই নেই তো সঞ্চয় , ব‍্যাংকে যা ব‍্যাঙের আধুলি,
ক্রমে সেটা সিকি হয়ে যায়..
তাই বলছি,
এই যে আমি ভোট দেওযার যোগ‍্য হলাম, এইবারে এই সব সমস‍্যার সমাধান নিয়ে
কখনো কী পাবো সেই মায়াবী ওটিপি,
যা দিলে রাষ্ট্র
আমার বাছাকে স্কুল দেবে,
ভাইকে রোজগার দেবে,
মা বাবাকে দেবে সঠিক আয়ত্ত্বের মধ‍্যে চিকিৎসা?
যদি আমার চাকরিদাতা বলে কাল থেকে আসিস না,
কোনো ওটিপি কি আছে যা দেখালে
রাষ্ট্র আমার হয়ে তাকে বলবে এ লোকটা বিশ বছর তোমার ওখানে কাজ করছে,
একে ওভাবে যাবে না করা ছাঁটাই?
রাষ্ট্র বললেন
খোয়াবের ঘুড়িটার গুটিয়ে লাটাই
ঘরে চলে যা।
মনে মনে জপ কর, কোটি কোটি বিদেশির থেকে তোকে আমিই বাঁচাই।
তবে ওটিপি আসবে ফের তোর ফোনে।
নথিগুলো করা হবে আবার যাচাই।
মাঝরাতে ধড়মড় করে উঠে বসে নাগরিক।
স্বপ্ন কি ছিলো সংলাপ পুরোটাই?
PrevPrevious“টর্পেডো রায়”-নামটা কেড়ে নিতে পারবেন না কেউ।
Nextজনগণের দায়িত্বNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

June 12, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চে অভয়া মঞ্চের আহ্বায়জ তমোনাশ চৌধুরীর বক্তব্য।

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

June 12, 2026 No Comments

৯/৬/২০২৬ আমরা সবাই জানি অভয়ার খুন-ধর্ষনের মামলায় নতুন SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অভয়া মামলা আবার এসেছে সংবাদ পত্রের হেডলাইনে, ন্যায়বিচারের আশা আবার

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

June 12, 2026 No Comments

ফের এ বছরেও চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনা ঘটল। এই বছরে নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবার। এর জন্য প্রশ্ন তৈরি করে

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

Abhaya Mancha June 12, 2026

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

West Bengal Junior Doctors Front June 12, 2026

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

Parichay Gupta June 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630621
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]