Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

লঙ্কাকাণ্ড

Oplus_131072
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • December 25, 2025
  • 7:50 am
  • 2 Comments

আজ চুঁচুড়ায় নাটকের শো-এ আমাদের দলের শিশু সদস্যরা গিয়েছিল ৷ একটির নাম লঙ্কা ৷ আসল নাম বৃষ্টি ৷ তবে একটা নাটকে সে লঙ্কাগাছ হয় বলে এখন সবাই তাকে লঙ্কা বলেই ডাকে ৷ লঙ্কা সে ডাক
পূর্ণ উপভোগ করে ৷ গোড়াতে শুধু একটাই কথা সে বারবার জিজ্ঞেস করত – আছছা আমি তো লঙ্কাগাছ ৷ তো লঙ্কাগাছের মুখে এতো ডায়লগ কেন ? সত্যি সত্যি তো আর লঙ্কাগাছ কথা বলতে পারে না ৷ তারপর তুমি লঙ্কাগাছের গানও লাগিয়ে দিয়েছ,গাছ কি গান গায় ?

এ সব প্রশ্নের উত্তরে একবার বলেছিলাম –বেশ তো ! তবে তো লঙ্কাগাছ মিছে মিছে গান গায় ৷এবার মিছেকে সত্যি করে ফেল ৷ কত ক্ষমতা তোর লঙ্কা ৷ তুই ঠিক পারবি ৷ চোখ বুঁজে ভাব লঙ্কাগাছ ঘুঙুর পরে নাচছে আর পেত্নীর মতো এলো পাতায় ছুটছে মাঠের পর মাঠ ৷ পাতা হল গে তার কেশ …ভাব রে ভাব

এই ভাবতে ভাবতে আমাদের লঙ্কাগাছ মঞ্চে এখন গান গায়, ছড়া বলে, নাচে ৷ আর বড়দের নাটক যখন হয় তখন আমাদের উৎসাহ দিতে আসে ৷

আজ নাটক শেষে লঙ্কার বায়না মতো কোন্নগর এসে গঙ্গা পার হয়ে, সোদপুর থেকে ট্রেন ধরব ঠিক হল ৷ ফেরীঘাটে পৌঁছে দেখলাম, যাতায়াতের পথ দড়ি দিয়ে বন্ধ ৷ আগের লঞ্চ ছেড়ে গেছে ৷ ওপার থেকে লঞ্চ এলে দড়ি খুলে দেবে ৷ দড়ির বাঁধন মানতে লঙ্কার ভারি দায় পড়েছে! সে ফুলের তোড়া (যেটি অনুষ্ঠানের উদ্যোক্তারা আমাদের দিয়েছিলেন আজ) নিয়ে যত যাত্রী ওপার থেকে আসছে, সবার নাকের ডগায় নাচায় ৷ ঠিক যেন, ফুল দিয়ে সবাইকে অভ্যর্থনা করছে ৷ ক্লান্ত যাত্রী শিশুর হাতে ফুল দেখে অভ্যর্থনা মিছে জেনেও উজ্জ্বল হাসে ৷

লঞ্চ ছাড়ার পর লঙ্কা বললে – দেখো দুটো চাঁদ ৷

কথাটি মস্ত মিছে হলেও, দেখলাম আকাশের চাঁদের আলো গোল হয়ে কালো জলে ৷

–লঙ্কা এ চাঁদের নাম দে তবে ..

লঙ্কা কানে ফিসফিস দিলে –জলচাঁদ ৷

নিজের মিছেতে বিমুগ্ধ লঙ্কা সারাটি পথ শুধু জলচাঁদ দেখে গেল ৷ আকাশ তার আসল চাঁদ নিয়েও লঙ্কার কাছে পাত্তা পেলে না ৷

লঙ্কা ফুলের তোড়াটি নীচে নামিয়ে দোলাচ্ছে ৷

এটা কী হচ্ছে লঙ্কা? বোস চুপ করে ৷

লঙ্কার হাত আর ফুল পুতুলনাচ করছে ৷

বোধহয় মিছেচাঁদের পুজোটুজো হচ্ছে ৷

জলচাঁদ মিছে ৷
সত্য তাকে ভালোবাসা !

PrevPreviousধর্মখুনী
Nextসরকার সুপ্রিম কোর্টের রায় না মেনে আইনভঙ্গ করছেNext
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dipankar Ghosh
Dipankar Ghosh
3 months ago

এনার সব লেখাই চমৎকারে মন ভরে’ দ্যায়।

0
Reply
সুকুমার ভট্টাচার্য‍্য
সুকুমার ভট্টাচার্য‍্য
3 months ago

জলচাঁদ মিছে নয়। আকাশের চাঁদ যদি সত‍্যি হয় তবে জলচাঁদও সত‍্যি। লঙ্কার ভালবাসা লঙ্কাই ঠিক করুক।
তাছাড়া অত দূরের চাঁদকে ভালবাসা যায় নাকি।
চমৎকার, ময়ুরী।

0
Reply

সম্পর্কিত পোস্ট

কলেজ নির্বাচনের স্মৃতি

April 15, 2026 No Comments

সালটা ২০১১, আমরা মেডিক্যাল কলেজে তখন সদ্য পা দিয়েছি। গল্পটা শুরু হয়েছিল তারও আগে, রেজাল্ট বেরোনোর পরপরই। বিভিন্ন দাদা দিদিরা বাড়ি বয়ে একদম ভর্তির সমস্ত

এসো হে বৈশাখ…এসো বাংলায়

April 15, 2026 No Comments

SIR এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষ

April 15, 2026 3 Comments

ভোটের দোরগোড়ায় পশ্চিমবঙ্গবাসী। ইতিমধ্যে SIR তথা Special Intensive Revision (বিশেষ নিবিড় সংশোধন)-এর কল্যাণে এবং প্রযুক্তিগত হস্তক্ষেপে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। সহজ কথায়,

What Does it Mean to Be a Revolutionary Doctor Today? (Part 3)

April 14, 2026 1 Comment

Micro-Institutions in Practice: A Workers’ Health Model In the earlier parts, I tried to touch upon the dilemmas faced by young professionals and the broader

।।অভয়া আন্দোলন দ্রোহের দলিলঃ একটি প্রতিবেদন।।

April 14, 2026 No Comments

ডাঃ পুণ্যব্রত  গুণ সম্পাদিত “অভয়া আন্দোলন দ্রোহের দলিল” বা ডক্টরস ডায়লগ সংকলন এক কথায় এই দশকের প্রতিষ্ঠান বিরোধী গণ আন্দোলনের যে ধারাবাহিকতা বা দুর্নীতিপরায়ণ শাসকের

সাম্প্রতিক পোস্ট

কলেজ নির্বাচনের স্মৃতি

Dr. Subhanshu Pal April 15, 2026

এসো হে বৈশাখ…এসো বাংলায়

Abhaya Mancha April 15, 2026

SIR এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষ

Dr. Jayanta Bhattacharya April 15, 2026

What Does it Mean to Be a Revolutionary Doctor Today? (Part 3)

Dr. Avani Unni April 14, 2026

।।অভয়া আন্দোলন দ্রোহের দলিলঃ একটি প্রতিবেদন।।

Shila Chakraborty April 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617791
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]