Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পুরোনো সেই “কালো মৃত্যু” ও করোনা ভাইরাস

IMG-20200315-WA0031
Dr. Sarmistha Das

Dr. Sarmistha Das

Dermatologist
My Other Posts
  • March 18, 2020
  • 8:28 am
  • No Comments

গত এগারোই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস কোভিড 19 ঘটিত অসুখকে বিশ্বব্যাপী মহামারী ঘোষিত করেছে । এমন সময়ে সেই প্রায় ভুলে যাওয়া অধ্যায় চতুর্দশ শতাব্দীর কুখ্যাত “কালো মৃত্যু”-র ইতিহাসে একটু চোখ বোলানো যাক না কেন, পৃথিবীর ইতিহাসে যা এখন পর্যন্ত সবচেয়ে উঁচু মৃত্যু মিনার! ইতিহাস তো বর্তমানকে টর্চের আলো দেখায়।

মাত্র পাঁচ বছর , 1347 থেকে 1351 সালের মধ্যে মারা গিয়েছিলেন পৃথিবীর 200 মিলিয়ন মানুষ। ইওরোপের জনসংখ্যাই বিভিন্ন দেশে 30-60% কমে গিয়েছিল। সেই জনসংখ্যা পূরণে পরবর্তী দুশো বছর সময় লেগেছিল। প্রাচীন কবরের কঙ্কালে প্লেগ জীবাণু, ইয়ারসেনিয়া পেসটিসের ডিএনএ আজ প্রমাণিত। কালো ধুমসো ইঁদুরের পিঠে চেপে যেসব ফ্লি এই জীবাণু বয়ে নিয়ে গিয়ে মানুষের শরীরে ঢোকাত তারাও দায়ী বই কি। কিন্তু এক আশ্চর্য সমাপতন যে তখনও বিশ্বজুড়ে ছিল সেই ভয়ানক মন্দা, তখনও ইওরোপে চার্চ আর রাষ্ট্রের ক্ষমতাদখলের লড়াইয়ে জর্জরিত জনতা।

মোঙ্গোল নেতা জানি বেগ। তিনি পৃথিবীর প্রথম জীবাণু যুদ্ধের নায়ক! বেশ কয়েকবার ক্রিমিয়া রাজ্যের বন্দর নগরী কাফ্ফা আক্রমণ করেছিলেন। 1345 সালে যখন কব্জা করার চেষ্টা করলেন তখন সৈনিকদের অধিকাংশ প্লেগে আক্রান্ত। বিনাযুদ্ধে কাফ্ফার নাগরিকদের মেরে ফেলার বেশ একটা ফন্দী আঁটলেন জানি খান বেগ –এমনিতেই তার নিষ্ঠুরতা ভুবনবিদিত। প্লেগে মৃত সৈনিকদের রাশি রাশি মৃতদেহ ঝুলিয়ে রেখে দিলেন কাফ্ফা নগরপ্রাচীর জুড়ে। হু হু করে ছড়িয়ে পড়ল রোগ। সালটা 1347, তার আগেই পনেরো বছর ধরে এশিয়ার পঁচিশ মিলিয়ন লোক মারা গেছে প্লেগে।

সূত্রপাত চীনদেশে। তিনটে বিশ্ব প্লেগ মহামারীই চীন থেকে শুরু। সাতশো বছর পর করোনা ভাইরাসও পূর্বজ ব্যাকটেরিয়াদের পথ অনুসরণ করছে। 1330 সালে চীনদেশ মোঙ্গোল অধিকৃত হবার পর আর্থসামাজিক অবস্থা ভেঙে পড়ে –দুর্বল অর্থনীতি যে কোনো মহামারী ছড়িয়ে পড়ার জন্য দায়ী। 1331 সালে চীনে মহামারী হল প্লেগ। এবার সিল্ক রুট ধরে ব্যবসায়ী আর মোঙ্গোল সৈন্যদের মাধ্যমে পৌঁছাল ক্রিমিয়ায়। ক্রিমিয়ার সেই কাফ্ফা নগরী তখন জেনোয়ার বণিকদের হাতে। পৃথিবীর সবচেয়ে বড় ক্রীতদাস বাজার ছিল এই শহরে। জেনোয়ারা সারা পৃথিবীতে ওয়াইন, জলপাই তেল, মশলা, ভুট্টা, উল আরো কত কিছুর যে ব্যবসা করতেন। কাফ্ফা নগরীতে যেই রোগ ঢুকল, বণিকরা নগর ছেড়ে পালাতে শুরু করলেন। 1347 এর অক্টোবরে বারোটি জেনোয়া বণিকদের জাহাজ ইটালীর সিসিলি পৌঁছাল, জাহাজের আনাচেকানাচে গাদা গাদা ইঁদুর আর ইঁদুরের পিঠের এঁটুলির মত পরজীবী ফ্লীর পেটে কোটি কোটি প্লেগ জীবাণু। পুরো ইটালী জুড়ে প্লেগ মহামারী। করোনার মতোই আবার সেই ইটালী । ব্যাস! ইটালীর ভৌগোলিক অবস্থান এমন যে এবার মহামারী এগোল উত্তর পশ্চিমে ফ্রান্স, পর্তুগাল, স্পেন, ইংল্যান্ড। 1348-এ পূবে ও উত্তরে জার্মানি, স্কানডিনাভিয়ান দেশগুলোতে, 1351 সালের মধ্যে রাশিয়া ও অন্যান্য দেশে। একমাত্র বেলজিয়াম আর নেদারল্যান্ডস নিজেরা নিজেদের মতো থাকত, বাইরের কারো সঙ্গে ব্যবসাবাণিজ্য করত না বলে এই দুটো দেশ শুধু কিছুটা বেঁচে গিয়েছিল। ইওরোপ জুড়ে পথেঘাটে শুধু মৃতদেহের স্তুপ –শিল্পী সাহিত্যিকরা অনেক গুলো শতাব্দী ধরে ফিরে ফিরে দেখেছেন সে মর্মান্তিক দৃশ্য। আরো কতদিন চলত কে জানে। প্রাক-অ্যান্টিবায়োটিক যুগে প্লেগের কোনো ওষুধ ছিল না (করোনা ভাইরাসেরও এখন পর্যন্ত কোনো ওষুধ নেই)। এরমধ্যে সব কালো ইঁদুরগুলোই মরে গিয়ে মহামারী থামাল (করোনা ভাইরাসের মানুষ ছাড়া অন্য কোনো বাহনের খোঁজ মেলেনি, এটা রোগ ছড়ানো নিয়ন্ত্রণে রাখতে একটা প্রাকৃতিক সদর্থক ব্যাপার)।

“কালো মৃত্যু”-র যুগে না ছিল ফোন, ইন্টারনেট, উড়োজাহাজ না রোগ প্রতিরোধের কোনো সচেতনতা। এখন প্রতিটি মানুষের কানে মোবাইল ফোনের কলার টিউনে সচেতনতার বার্তা আসছে। সন্দেহের তালিকার সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ যদি একটু সহযোগিতা করে, একটু বুঝদার হয় –হয়তো বড় বিপদ এড়ানো সম্ভব।

দেখা যাক সময় কি বলে –সাতশো বছর পর হয়তো কোনো বৈজ্ঞানিক আর ঐতিহাসিক মিলে বর্তমান অর্থনৈতিক মন্দা আর মহামারীর সঠিক বিশ্লেষণ করবেন।

PrevPreviousডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ৪ (ইনসুলিন)
Nextকোভিড ১৯ মহামারীর সময় গর্ভসঞ্চার না হওয়াই ভালো।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

August 9, 2026 No Comments

আবারও একটা ৯ই আগস্ট। আরও একটা বছর। তবু অভয়ার বিচার আজও অধরা। দুই বছর পেরিয়ে গেলেও আজও সি.বি.আই.-এর চার্জশিট নেই। নতুন এস.আই.টি. গঠিত হয়েছে, কিন্তু

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

August 9, 2026 No Comments

অভয়া আজও বিচার পায়নি

August 9, 2026 No Comments

সুধী, ২০২৬ এর ৯আগষ্ট অভয়া হত্যার দু’ বছর পূর্ণ হলো। ২৪ মাস ধরে আমরা অপেক্ষা করে রয়েছি অভয়ার বিচারের। প্রকৃত বিচার আজও অধরা। “আমার চক্ষে

এক বিকল্পের পথে….

August 8, 2026 No Comments

“অভয়া” আমাদের মাঝে আর নেই। এই সমাজের গর্ভ থেকেই জন্ম নেওয়া কিছু পশু নৃশংসভাবে তাঁকে ধর্ষণ ও হত্যা করে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে ২০২৪-এর

To protect the dignity of doctors and women… Join us

August 8, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

West Bengal Junior Doctors Front August 9, 2026

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

Abhaya Mancha August 9, 2026

অভয়া আজও বিচার পায়নি

Abhaya Mancha August 9, 2026

এক বিকল্পের পথে….

Sukalyan Bhattacharya August 8, 2026

To protect the dignity of doctors and women… Join us

Abhaya Mancha August 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

659487
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]