Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভারতের শহরের বিপন্ন বায়ু এবং নাগরিক স্বাস্থ্য

air pollution
Somnath Mukhopadhyay

Somnath Mukhopadhyay

Retired school teacher, Writer
My Other Posts
  • March 15, 2026
  • 7:52 am
  • One Comment

এ দেশের দূষণ এখন আম নাগরিকদের সহনসীমাকে ছাপিয়ে গেছে। বিষয়টি নিয়ে আজকাল আমরা সকলেই আর খুব বেশি ভাবিনা,সব কিছুই কেমন গা – স‌ওয়া হয়ে গেছে আমাদের সকলের অথচ পরিশুদ্ধ শ্বাস বায়ু পাওয়ার অধিকার নাগরিকদের জন্মগতভাবেই প্রাপ্য। অপরিকল্পিতভাবে সবকিছুকে গড়া হলে তার হাল যে এমনটাই হবে তা আজ হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে।

খুব টাটকা এক হিসেব থেকে জানা গেছে যে বিদায়ী শীতের সময় ভারতবর্ষের ২৩৮ টি শহরের মধ্যে ২০৪টি শহরের বায়ু দূষণের পরিমাণ ছিল সহনীয় মাত্রার অনেক অনেক ওপরে ; অর্থাৎ আমাদের দেশের শহরগুলো, যত‌ই তাদের শরীরে স্মার্ট, হাই টেক ইত্যাদি তকমা জুড়ে দেওয়া হোক না কেন, বায়ুদূষণের বিচারে তাদের হাল রীতিমতো সঙ্গিন। বায়ুর দূষণ মাত্রা নির্ধারণ করার ক্ষেত্রে বায়ুতে হাজির PM 2.5 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূচক। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের মতানুসারে এই দূষকের গ্রাহ্য ভারতীয় মান হলো প্রতি ঘন মিটারে ৪০ গ্রাম। সেখানে গাজিয়াবাদের বায়ুতে PM 2.5 এর পরিমাণ ছিল ১৭২ g / m3, নয়ডায় ১৬৬ g /m3 এবং দিল্লিতে ১৬৩ g / m3। ফিনল্যান্ডের গবেষণা সংস্থা CREA তথ্যগুলো বিশ্লেষণ করে এই কঠিন সত্যটাকে আমাদের সামনে এনেছে। পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে যে বায়ুদূষণের বিচারে বৃহত্তর নয়ডার স্থান ছিল চতুর্থ। এর পরে ঠাঁই হয়েছে বাহাদুরগড়, ধারুহেরা,গুরুগ্রাম, ভিওয়াডি, চরখি দাদরী এবং বাঘপেট। উত্তর ভারতের দুই রাজ্য উত্তরপ্রদেশ ও হরিয়ানাতেই বায়ুদূষণের বিচারে প্রথম দশটি দূষিত শহরের মধ্যে আটটি অবস্থিত ছিল, প্রতি রাজ্যে চারটি করে। নয় নম্বরে ছিল দিল্লি এবং দশম স্থানে ছিল রাজস্থানের একটি শহর।

পার্টিকুলেট ম্যাটার PM 2.5 এতোটাই সূক্ষ্ম যে প্রতিবার শ্বাস গ্রহণের সময় তা নাসারন্ধ্রের পথ বেয়ে একেবারে আমাদের ফুসফুস ও রক্তনালীতে পৌঁছে যায় এবং নানান রোগের সৃষ্টি করে।

২০২৫ সালের পয়লা অক্টোবর থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমার মধ্যে Continuous Ambient Air Quality Monitoring Stations থেকে সংগৃহীত তথ্য ভান্ডারকে কাজে লাগিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।প্রসঙ্গত উল্লেখ্য যে কোনো শহরের বায়ুতেই দূষক মাত্রা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্ধারিত বিশ্বমানের ( ৫ গ্রাম প্রতি ঘন মিটার বায়ুতে ) ধারেকাছেও নেই। আমাদের দেশে বায়ুর নির্দিষ্ট মান আন্তর্জাতিক মানের থেকে অনেক বেশি।এর অর্থ আমরা দূষিত শ্বাস বায়ু গ্রহণের সুবিধা থেকে আগাগোড়াই বঞ্চিত।

ছোটো শহরগুলোর পাশাপাশি আমাদের দেশের মহানগরী গুলোতে বায়ুর দূষণ মাত্রার খোঁজ নিয়ে দেখা যাক্। নির্ধারিত সময়ে দিল্লি, কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের বায়ুতে প্রতি ঘন মিটারে PM 2.5 এর উপস্থিতির হার ছিল যথাক্রমে ১৬৩, ৭৮, ৪৮ এবং ৪৪ । বলাবাহুল্য এই মান ভারতীয় মানের‌ও অনেকটাই ওপরে , যার অর্থ হলো আমাদের শ্বাস বায়ু অত্যন্ত দূষিত। আমরা সবাই বাধ্য হয়ে তাকেই গ্রহণ করছি এবং নানান রোগের শিকার হচ্ছি।সমীক্ষিত ২৩৮ টির মধ্যে ২০৪ টি শহরের যখন এই হাল তখন বলা যায় যে ভারতের  ৮৯% শহরের বায়ুই শ্বাস গ্রহণের সম্পূর্ণ অনুপযোগী। তাহলে যাই কোথায়? সমীক্ষায় দেখা গেছে যে কর্ণাটকের চামারাজনগর বিগত শীতের সময় সবথেকে পরিচ্ছন্ন বায়ুর শহরের শিরোপা নিয়ে একেবারে ওপরে ঠাঁই পেয়েছে। সেখানে বায়ুতে হাজির পার্টিকুলেট ম্যাটার 2.5 ছিল ঘন মিটার পিছু ১৯ গ্রাম। দূষিত শহরের বিচারে উত্তর পশ্চিম ভারত ছিল প্রথম সারিতে। অন্যদিকে দেশের প্রথম দশটি পরিচ্ছন্ন বাতাবরণের শহরের তালিকায় প্রথম আটটিই ছিল কর্ণাটকের,একটি মধ্যপ্রদেশ এবং অবশিষ্টটি মেঘালয়ের।

তথ্যসূত্র: ডাউন টু আর্থ পত্রিকা।

মার্চ ১২.২০২৫

PrevPreviousআবার এক সংগ্রামী বন্ধুর চিরবিদায়!
Nextআইনী আপডেটNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Abhradeep Roy
Abhradeep Roy
6 months ago

পরিস্থিতি দিনকে দিন হাতের বাইরে চলে যাচ্ছে। উন্নতির কোনো লক্ষণই নাই। বেজিংয়ের অবস্থাও ২০১৩ সালে ঠিক এরকমই ছিলো। ওরা কিন্তু সদিচ্ছা নিয়ে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটিয়েছে। আইন তো আমাদের দেশেও আছে। প্রশাসন দুর্নীতিমুক্ত হলেই এসব সমস্যা ধীরে ধীরে মিটতে শুরু করবে বলে আমার ধারণা।

0
Reply

সম্পর্কিত পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

September 20, 2026 No Comments

(এক) তাঁকে স্মরণ এবং প্রণাম “ইছামতী একটি ছোট নদী। অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত, সেটুকু। দক্ষিণে ইছামতী কুমির – কামট –

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

সাম্প্রতিক পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

Bappaditya Roy September 20, 2026

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677974
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]