Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একটা গান নিয়ে

Screenshot_2026-05-02-07-29-54-91_680d03679600f7af0b4c700c6b270fe7
Kushal Debnath

Kushal Debnath

Social activist
My Other Posts
  • May 2, 2026
  • 7:32 am
  • One Comment

একটা গান শুনলাম। অভয়া আন্দোলনের উপর। গানের মূল কথা হচ্ছে অভয়া আন্দোলনে বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ ও অভয়ার মায়ের সমালোচনা। শুনলাম বামপন্থীরা এই গান তৈরী করেছেন। আরো শুনলাম তৃণমূলের বিভিন্ন মঞ্চেও এই গান বাজছে। আমার প্রাথমিক অনুভূতি হয়েছে ধরণী দ্বিধা হও।

৯ই আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসককে। নানাজন নানাভাবে প্রতিবাদে সামিল হয়েছিলেন, কিন্তু অভয়ার মা বাবা প্রতিবাদে সামিল হয়েছিলেন গভীর যন্ত্রণা ও শূন্যতা থেকে। একমাত্র মেয়ে ধর্ষিত ও খুন। এর বিচার চাই। বিচার ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্নজন চেয়েছেন। কিন্তু অভয়ার মা বাবা একমাত্র মেয়ের করুণ পরিণতির বিচার চেয়ে পথে নেমেছেন। সন্তান হারানো বিশেষ করে একমাত্র সন্তানের মৃত্যু মানবসমাজে সবচেয়ে যন্ত্রণার মধ্যে একটি যন্ত্রণা। খুব মানসিকভাবে শক্ত মানুষও দিনের শেষে রাতে ঘুমোতে যায়, তখন মাথায় একটি বিষয়ই থাকে। সে নেই। নিদ্রাহীন রাতের শেষে আবার পরেরদিনের প্রস্তুতি। মিটিং, মিছিলে দেখতে পায় তাকে। কিন্তু শেষে বুঝতে পারে সে নেই। সবটাই মিথ্যা। সে আর ফিরবে না‌। শূন্য বুকে ফিরে আসবে না। হাহাকাই সার।

একমাত্র সন্তানের মৃত্যুর পর দেখা গেছে বামপন্থী মনোভাবাপন্ন মহিলা উচ্চপদের চাকরী ছেড়েছেন। সকালে উঠে রান্না করেন। দুপুরে সেই খাবার কাকেদের খাওয়ান। ভাবেন তার সন্তান খাচ্ছে। তারপর হবিষ্যি করতেন। এ কখনো স্বাভাবিকভাবে চিন্তা করাই যায় না‌।দুঃসহ এক সন্তান হারানোর যন্ত্রণা।

অভয়ার মার যন্ত্রণা আরো আরো গভীরে। মেয়েকে ঘিরে অনেক স্বপ্ন। সেই মেয়ে হঠাৎ ধর্ষিত হয়ে খুন। শুধু কি তাই তারপর আত্মহত্যার গল্প, তথ্যপ্রমাণ লোপ, মুখ বন্ধ করার জন্য টাকার অফার। শুধু মেয়ের মৃত্যু নয়, সেই মৃত্যু যন্ত্রণার উপর নুন ছড়িয়ে দেওয়া। তারপরও মেয়ের বিচারের দাবীতে পথে নামা‌। সব প্রতিবাদে পথে নামা, আদালত থেকে সিবিআই সর্বত্র দৌড়ে বেড়ানো। কি করেন নি। যেখানেই প্রতিবাদ সেখানেই তিনি। এবং শাসকদলের ট্রোল ও ক্রোধকে উপেক্ষা করেই ছুটে বেড়িয়েছেন। তারপরও বিচার হয়নি‌‌। এক পরাজয়ের যন্ত্রণা! মেয়ে হারানোর শূন্যতা ও যন্ত্রণার সাথে যুক্ত হয় হেরে যাওয়ার যন্ত্রণা। এই নির্বাচনী সময়ে তাই সে আঁকড়ে ধরতে চায় এদেশের সবচেয়ে বৃহৎ দলকে‌। আমাদের চোখে সে দলটা ফ্যাসিষ্ট। কিন্তু ওনার চোখে, এই দলটাকে ধরে যদি সিবিআইয়ের ফাইলটি খোলা যায়।

আসলে অভয়ার মাকে সমালোচনা করতে হলে ওনার অবস্থাটাও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই বিচার করতে হবে। ওনার যন্ত্রণা হৃদয় দিয়ে অনুভব করতে হবে। তারপর তো “গান” কিংবা বিপ্লবী “পোষ্ট”।

উনি কি কিছু ভুল করছেন না? করতেই পারেন। আমার তা বিচার করার যোগ্যতা ও ক্ষমতা কোনটাই নেই।

আপনি যেটা ভালো বুঝবেন, স্বস্তি পাবেন তাই করুন, অভয়ার মা। আমার কিছু বলার নেই। কারণ আপনার মতো যন্ত্রণা আমি পাইনি। যদি কিছু আপত্তিও থাকে আমি প্রকাশ্যে বলবো না। আমি বা আমরা অভয়ার কান্ডের বিচার চেয়ে পথে থাকবো। ভিন্ন ভাবে হলেও রাজপথে থাকবো।

আপনি আপনার মতো মেয়ের বিচার চেয়ে লড়াই চালিয়ে যান। কখনো যদি প্রয়োজন পড়ে আমাদের বলবেন, পাশে থাকবো।

PrevPreviousনারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প
Nextমে দিবসের ইতিহাসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Basudev Mookerjea
Basudev Mookerjea
1 month ago

কুশল দেবনাথ যা বলেছেন সেটাই অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি।তাকে ধন্যবাদ এই সাহসী মত প্রকাশের জন্য।

0
Reply

সম্পর্কিত পোস্ট

গর্ভস্থ শিশুর মাথা নিচের দিকে আছে না ওপরদিকে?

June 17, 2026 No Comments

যোগ নিয়ে দুটো কথা

June 17, 2026 No Comments

যোগ নিয়ে মোটামুটি একটা হুলুস্থূল কান্ড বেঁধেছে, সেই সুবাদে দুটো কথা বলে দেই – যোগ ব্যায়াম খুব ভালো জিনিস। যদি রোজ অভ্যেস করেন। শরীর ভালো

অভয়া মঞ্চ: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর বিচার চেয়ে সীমা মুখোপাধ্যায়

June 17, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চ।

বাঁধ ভেঙে দাও……

June 16, 2026 4 Comments

সকলের খুব পরিচিত এক কবিতার দুটি চরণকে বদলে নিয়ে বলি – নদীকে আপন খাতে বহিবার / কেন নাহি দিবে অধিকার? বৃহত্তর মানবকল্যাণের নামে, নদীর স্বাভাবিক

অভয়া মঞ্চের অনীক-স্মরণ

June 16, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চ।

সাম্প্রতিক পোস্ট

গর্ভস্থ শিশুর মাথা নিচের দিকে আছে না ওপরদিকে?

Dr. Kanchan Mukherjee June 17, 2026

যোগ নিয়ে দুটো কথা

Dr. Arunima Ghosh June 17, 2026

অভয়া মঞ্চ: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর বিচার চেয়ে সীমা মুখোপাধ্যায়

Abhaya Mancha June 17, 2026

বাঁধ ভেঙে দাও……

Somnath Mukhopadhyay June 16, 2026

অভয়া মঞ্চের অনীক-স্মরণ

Abhaya Mancha June 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

632018
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]