Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

FB_IMG_1785468781894
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • August 1, 2026
  • 8:38 am
  • No Comments

কর্মক্ষেত্রে নিরাপত্তা, ভয়হীন কাজের পরিবেশ অভয়া আন্দোলনের এক গুরুত্বপূর্ণ দাবি। বিগত বছরগুলোতে আমরা দেখেছি বারবার নিজেদের কর্মক্ষেত্রে, হাসপাতালে নিগৃহীত হতে হয়েছে চিকিৎসক – নার্স – স্বাস্থ্যকর্মীদের, অনেক ক্ষেত্রেই চরম শারীরিক নিগ্রহের শিকার হয়ে রক্তাক্ত হয়েছি আমরা। কিন্তু কোনও ক্ষেত্রেই দৃষ্টান্ত মূলক ব্যবস্থা নেওয়া হয়নি, শাস্তি পায়নি অপরাধীরা। সরকার বদলের পর আমাদের আশা ছিল পরিস্থিতি বদলাবে, কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত হবে, ভয়হীন পরিবেশে কাজ করতে পারব আমরা। কিন্তু সরকার বদল হলেও পরিস্থিতি বদলাল না। পুঞ্চা থেকে জঙ্গিপুর – বারবার আক্রান্ত হয়েছেন চিকিৎসক-চিকিৎসকর্মীরা।

পেপার লিক এর প্রতিবাদে হওয়া আন্দোলনের সময় ধর্মতলায় নিগৃহীত হন কিছু সাংবাদিক। মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ গ্রেফতারির নির্দেশ দেন, বিধায়করা মিছিল করেন, সংবাদ মাধ্যমে হেডলাইন হয় সেই খবর। প্রায় একই সময়ে জঙ্গিপুরে আক্রান্ত হন এক চিকিৎসক, মারের চোটে মাথা ফেটে রক্তপাত হয় তার। কিন্তু সেই নিয়ে প্রশাসনের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয় না, কোনও গ্রেফতারি হয় না, বড় মিডিয়া গুলোতে সে খবর আসেনি বললেই চলে, কোনও মন্ত্রী বা বিধায়ক এই ঘটনার বিরুদ্ধে ন্যূনতম কোনও বক্তব্যই রাখেননি। বারবার চিকিৎসক নিগ্রহ নিয়ে প্রশাসনের এই ঔদাসীন্য, নিরাপত্তার জন্য যথাযথ পদক্ষেপ না নেওয়া, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা – এ সবই আমাদের হতাশ করে, আহত করে।

নিরাপত্তাহীন পরিবেশে, যেকোন মুহূর্তে আক্রান্ত হওয়ার উদ্বেগ নিয়ে কেউই নিজের কাজ ভালোভাবে করতে পারেন না। চিকিৎসা এমন একটি পেশা যাতে মানুষের জীবন বাঁচানোর, মানুষকে সুস্থ করার লড়াই চলে প্রতি মুহূর্তে। মানুষের শরীরের শারীরবৃত্তীয় প্রক্রিয়া বহুক্ষেত্রেই খুব জটিল, চিকিৎসা বিজ্ঞানের অনেক অগ্রগতি সত্ত্বেও অনেক রোগের ব্যাপারে সবকিছু এখনও জানিনা আমরা। তার মধ্যেও বহুক্ষেত্রেই অপ্রতুল পরিকাঠামোয়, সীমিত লোকবল নিয়ে মানুষকে সুস্থ করার জন্য লড়াই করি আমরা, চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা। সে লড়াইতে সবক্ষেত্রে জিততে পারি না, অনেক ক্ষেত্রেই হার হয় আমাদের। কিছুক্ষেত্রে আমাদের ভুল ও হয়, আমরাও মানুষ। কিন্তু অনেক ক্ষেত্রেই যথাসম্ভব চেষ্টা করেও হেরে যেতে হয় আমাদের। এই হেরে যাওয়া আমাদের কষ্ট দেয়, অনেক ক্ষেত্রেই হতাশা নিয়ে আসে।

কিন্তু যথাযথ চেষ্টার পরও যদি গাফিলতির আঙুল ওঠে আমাদের দিকে, নেমে আসে শারীরিক অত্যাচার – তাহলে সে কষ্ট, সে বেদনার কোনও তুলনা হয় না। রোগীর জীবন – মৃত্যুর সন্ধিক্ষণে প্রাণ বাঁচানোর জন্য শেষ চেষ্টা হিসেবে আমরা সি পি আর দিই, আড্রেনালীন ইনজেকশন দিই; কোনও ক্ষেত্রে আমরা সফল হই, কোনও ক্ষেত্রে ব্যর্থ। কিন্তু সেই সিপিআর দেওয়ার পর নিজেকে আক্রান্ত হয়ে রক্তাক্ত হতে হলে, আড্রেনালিন ইনজেকশন দিয়ে জীবন বাঁচানোর চেষ্টাকে ভুল ইনজেকশনে রোগী মৃত্যু হিসেবে অভিহিত হতে দেখলে যে আঘাত পাই – তার চিকিৎসা আমাদের জানা নেই। রোগী এবং চিকিৎসক – কোনও যুযুধান পক্ষ নয়, চিকিৎসার কাজে দুজনেরই লক্ষ্য এক – রোগের নিরাময়, না হলে অন্তত রোগীর কষ্টলাঘব। কোনও চিকিৎসকই, আবার বলি কোনও চিকিৎসকই চান না এই লক্ষ্য পূরণ না হোক, কোনও চিকিৎসক ই চান না চিকিৎসা না পেয়ে বা ভুল চিকিৎসায় তার রোগী মারা যাক। বর্তমানের রোগী এবং চিকিৎসকের আস্থার সম্পর্কের অবনতিতে দুই পক্ষেরই কিছু ভূমিকা আছে হয়তো, কিন্তু তার থেকে অনেক বড় ভূমিকা আছে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর যাদের প্রচারে প্রভাবিত হয়ে যে কোন মৃত্যুই চিকিৎসার গাফিলতির কারণে হয়েছে বলে আজ আমরা মত দিই।

পরস্পরের প্রতি অবিশ্বাসের এই বাতাবরণ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, হাসপাতাল – নার্সিংহোমে এই হিংস্রতা আমাদের আটকাতে হবে। যেকোন পেশার মানুষের মত আমাদের ও ভুল হয়, কাজে গাফিলতি থাকতে পারে। গাফিলতি মনে হলে তার বিরুদ্ধে আইনি পথে অভিযোগ হোক, যথাযথ শাস্তির ব্যবস্থা হোক। কিন্তু হাসপাতালে হিংস্রতা দেখিয়ে, চিকিৎসক – স্বাস্থ্যকর্মীর ওপর আক্রমণ চালিয়ে, কর্মক্ষেত্রে ভয়ের পরিবেশ তৈরি করে কোনও সুরাহা হয় না, বরং ভয় এবং উদ্বেগের পরিবেশে ব্যাহত হয় চিকিৎসা, হাসপাতালে তাণ্ডব চালানো কিছু দুষ্কৃতীর কুকর্মের ফল ভোগ করেন রোগী-চিকিৎসক। রোগীর সুস্থতার জন্য, সঠিক চিকিৎসার জন্য হাসপাতালে সুস্থ কাজের পরিবেশ, চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মক্ষেত্র অত্যন্ত জরুরি। হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক, কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে রোগী এবং চিকিৎসক মানুষ হয়ে মানুষের পাশে এসে দাঁড়াক।

#wbjdf #SayNoToViolence #healthworkers

b

PrevPreviousSurging Price
Nextভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

September 15, 2026 No Comments

পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংবাদ প্রতিবেদনে ভুয়ো বা জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসক

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

সাম্প্রতিক পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

West Bengal Junior Doctors Front September 15, 2026

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675630
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]