Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

“নতুন সরকার #১”

Screenshot_2026-05-08-06-16-40-67_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • May 8, 2026
  • 6:26 am
  • No Comments
UK বা গ্রেট ব্রিটেন, যে দেশটাকে সংসদীয় গণতন্ত্রের পীঠস্থান হিসেবে ধরা হয় সেই দেশে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা গঠন বলে একটা প্রথা আছে। যারা বিরোধী পক্ষে থাকেন সেই সব সাংসদ বা বিধায়কদের মধ্যে থেকে তাদের পার্লামেন্টারি পার্টি ওই মন্ত্রিসভা গঠন করে। ওই শ্যাডো ক্যাবিনেট এর সদস্য, ধরা যাক ছায়া স্বাস্থ্য মন্ত্রী তার নির্দিষ্ট দায়িত্ব পালন করার জন্য তার বিষয়টা অর্থাৎ স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করেন, সংসদ বা বিধানসভার অন্দরে স্বাস্থ্য বিষয়ে বিতর্কে অংশ নেন, প্রশ্ন তোলেন, বিভিন্ন সংসদীয় কমিটি যেমন সাব্জেক্ট কমিটি, পিটিশন কমিটি ইত্যাদির সদস্য হন, এমন কি সাংসদ হিসেবে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এই ভাবে উনি নিজেকে প্রস্তুত করেন যাতে করে পরবর্তী নির্বাচনে তার দল জিতে ক্ষমতায় আসলে তিনি স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব টা সঠিক ভাবে পালন করতে পারেন। কারণ এটা দেখা গেছে যে কোনো দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর যদি ডোমেইন নলেজ বা বিষয়গত জ্ঞানবুদ্ধি না থাকে তাহলে তাকে আমলা নির্ভর প্রশাসন চালাতে হয় যার ফলে তিনি না পারেন জনগণের উপকার করতে, না পারেন নিজের পার্টির পলিসি ইমপ্লিমেন্ট করতে।
দুর্ভাগ্যবশত আমাদের দেশে এসবের চল নেই। তাই এমনটা হামেশাই হয় যে ডোমেইন নলেজ জিরো এমন কেউ স্বাস্থ্য মন্ত্রীর আসনে গিয়ে বসেন। এই পরিস্থিতিতে মন্দ-এর ভালো অপশন হল একজন চিকিৎসককে স্বাস্থ্য মন্ত্রীর পদে বসানো। তিনি অনভিজ্ঞতার জন্য প্রশাসনিক কাজকর্মের খুঁটিনাটি না জানলেও চিকিৎসা শাস্ত্র সর্ম্পকে জ্ঞানী হওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরের প্রশাসন চালানোর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে পুরোপুরি আমলা নির্ভর থাকবেন না।
বিগত সরকারের আমলে আমরা কোনো চিকিৎসক বিশেষজ্ঞকে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হিসেবে পাইনি যদিও শাসক দলে অনেক চিকিৎসক বিধায়ক ছিলেন। যে দল নতুন সরকার তথা নতুন মন্ত্রিসভা গড়তে চলেছেন সেই দলে অনেক চিকিৎসক বিধায়ক নির্বাচিত হয়ে এসেছেন। আমরা সাগ্রহে অপেক্ষা করে আছি যে তাদের মধ্যে কাউকে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রিত্ব-এর ভার দেওয়া হয় কিনা নাকি বিগত সরকারের সেই অযৌক্তিক সিদ্ধান্ত-এর পুনরাবৃত্তি করে চিকিৎসক নন এমন কাউকে ভার দেওয়া হল।
বিগত বিধানসভার বিরোধী দল বিপুল জনাদেশ পেয়ে এবার সরকার গড়তে চলেছেন। বাংলার সাধারণ মানুষের অনেক প্রত্যাশা তাদের কাছে। আশা রাখি তারা বিগত সরকারি দলের মতো গঠনমূলক সমালোচনা বা সৎ পরামর্শকে উদ্ধত ভাবে ছুঁড়ে ফেলে দেবেন না। দিলে আবার সেই ইতিহাস তার পুনরাবৃত্তি ঘটাবে।
PrevPreviousমানসিক রোগ চেনা যায় কি করে?
2 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মানসিক রোগ চেনা যায় কি করে?

May 8, 2026 No Comments

আমরা রোগ বলতে সরল ভাবে বুঝি আমাদের দেহে কিছু উপসর্গ বা সিম্পটম ফুটে উঠল এবং তার একটা নির্দিষ্ট কারণ আছে। যেমন ধরা যাক টি বি

২০২৬ – নির্বাচনোত্তর কিছু ভাবনা

May 8, 2026 No Comments

এমন কিছু বেশি বছর আগের কথা নয়, পশ্চিমবঙ্গের বিধানসভা- লোকসভা-পঞ্চায়েত/পুরসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁদের হার অথবা জিতের কারণ দর্শানোর জন্য

নিয়তি

May 7, 2026 No Comments

জিতলে যে ছেলেটাকে মারবে বলে তাক করে রেখেছিলে, জেতার পরে তাকে তুমি ছুঁতেও পারলে না। কারণ চোখের পলক ফেলার আগেই সে তোমার পতাকা তোমার আবির

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

May 7, 2026 No Comments

“রাজছত্র ভেঙে পড়ে; রণডঙ্কা শব্দ নাহি তোলে; জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে; রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত-আঁখি শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি” নিজেকে অপরাজেয় মনে

বিচার চাই

May 7, 2026 No Comments

৫ মে, ২০২৬ ২০২৬-এর বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। জনগণ সরকার বদলের রায় দিয়েছে। আমরা মনে করি, অভয়া আন্দোলন সাহস জুগিয়েছে মানুষের মনে শাসকের চোখে চোখ

সাম্প্রতিক পোস্ট

“নতুন সরকার #১”

Dr. Samudra Sengupta May 8, 2026

মানসিক রোগ চেনা যায় কি করে?

Dr. Sumit Das May 8, 2026

২০২৬ – নির্বাচনোত্তর কিছু ভাবনা

Dr. Sukanya Bandopadhyay May 8, 2026

নিয়তি

Arya Tirtha May 7, 2026

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

West Bengal Junior Doctors Front May 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621148
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]