Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

Raigunge school
Dr. Jayanta Bhattacharya

Dr. Jayanta Bhattacharya

General physician
My Other Posts
  • August 2, 2026
  • 7:15 am
  • One Comment

(এই চিঠিটি দেওয়া হয়েছে ৩০ জুলাই ২০২৬-এ)

রায়গঞ্জের নামী স্কুল সারদা বিদ্যা মন্দির (বাংলা মিডিয়াম) স্কুলের তরফে এই চিঠিটি দেওয়া হয়েছে – “বিদ্যালয়ের আচার্য-আচার্যা, প্রাক্তন ভাই-বোন, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ, মাতৃভারতী এবং পরিচালনা সমিতির সদস্যা তথা বিদ্যালয়ের পরিবারের” সবাইকে।

সারদা বিদ্যা মন্দির একটি স্কুল-চেইন, যেমন বিভিন্ন কর্পোরেট হোটেল, রেস্তরাঁ, হাসপাতাল ইত্যাদির পরিচালনায় পৃথিবীর তথা ভারতের বিভিন্ন প্রান্তে বিস্তৃত – এর শাখা রয়েছে। আরএসএস পরিচালিত বিদ্যা ভারতী সংগঠনের একটি সামাজিক শিক্ষার জগতের উদ্যোগ। রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির-এর পরিচয় হিসেবে বন্ধনীর মধ্যে লেখা রয়েছে (বিদ্যা ভারতী পূর্ব ক্ষেত্র, ২৬৫৬)। এর থেকে বোঝা যায় সারদা বিদ্যা মন্দির নামে পরিচিত কয়েক হাজার স্কুলের মধ্যে এর ক্রমাংক/স্থানাংক ২৬৫৬।এই চিঠি লেখার প্রত্যক্ষ কারণ কী? ওপরের চিঠিতেই বলা আছে – “আপনারা সকলে অবগত আছেন যে, সারা দেশে CJP এর দ্বারা আন্দোলনের নামে ব্যাপক অরাজকতা, দেশ বিরোধী নারা এবং হিন্দু ধররম তথা হিন্দু দেবদেবীর অপমান করা হচ্ছে।”

এর জন্য সারদা বিদ্যা মন্দির-এর করণীয় কী? “তার প্রতিবাদ স্বরূপ রাষ্ট্রের কল্যাণে উত্তরবঙ্গ হিন্দু জাগরণ মঞ্চের ব্যবস্থাপনায় আজ একটি বিশেষ কার্যক্রম রাষ্ট্ররক্ষা পদযাত্রা-র আয়োজন করা হয়েছে।” শুরুতেই যাদের উদ্দেশ্যে চিঠিটি লেখা হয়েছে তারা সবাই উপস্থিত থেকে “এই কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করে তুলব, এই আশা রাখছি।”

নমস্কার সহ চিঠির প্রেরক হলেন (১) সম্পাদক, মনোরঞ্জন পাল এবং (২) প্রধান আচার্য, চিত্তরঞ্জন মণ্ডল। সময় বিকেল ৫টা।

কতকগুলো প্রশ্ন চলে আসে এই চিঠির প্রেক্ষিতে –

(১) কোন বিদ্যামন্দির তথা স্কুল কী এরকম চিঠি স্কুলের সঙ্গে যুক্ত সবার কাছে পাঠাতে পারে?

(২) “রাষ্ট্ররক্ষা পদযাত্রা” বিদ্যা মন্দির নিজেরা সংগঠিত করছেন না, করছে “হিন্দু জাগরণ মঞ্চের ব্যবস্থাপনায়”। এখানে প্রশ্ন উঠবে স্কুল কী কোন প্রতিবাদ সংগঠিত বাইরের কোন সংগঠনকে দিতে পারে? এভাবে তথাকথিত outsourcing করা যায়? তাহলে তো যে কোন স্কুল যে কোন সময়ে তাদের কোন প্রতিবাদ সভা সংগঠিত করার ভার যে কাউকে দিতে – ডান, বাম, মধ্য যেই হোক না কেন।

(৩) সরাসরি CJP-র আন্দোলনকে ব্যাপক অরাজকতা, দেশ বিরোধী নারা (শব্দটি খেয়াল করুন, বাংলা নয়, হিন্দী)) এবং হিন্দু ধর্ম তথা হিন্দু দেব্দেবীর অপমান করার জন্য দায়ী করা হচ্ছে। কিন্তু মুশকিল হল, স্বয়ং প্রধানমন্ত্রী CJP-র আন্দোলন চলাকালীন এ অভিযোগগুলো আনেন নি। মহামান্য সুপ্রিম কোর্টও আদৌ এ ধরনের কোন প্রসঙ্গ উত্থাপন করেন নি। ব্যতিক্রম রাষ্ট্রের মদতপুষ্ট বিভিন্ন আইটি সেলের ভিত্তিহীন, মিথ্যে অপপ্রচার।

(৪) CJP-র মূল শক্তি প্রধানত ১৮ থেকে ৩০ বছর বয়সী ছাতছাত্রী যুবকযুবতীরা। এরা বর্তমান ভারতের ভোটদাতাদের প্রায় ৪০-৪৫%। ফলে ২০২৯-এর নির্বাচনে এই ভোট হারানোর এবং গদি হারানোর ভয় তো থাকেই। এজন্য নজিরবিহীনভাবে শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেনদ্র প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত আন্দোলনের রোষ স্তিমিত করার জন্য, গদি ও মুখ রক্ষার জন্য।

(৫) কিন্তু CJP-র আন্দোলন কী রাষ্ট্র তথা দেশ ভাঙার জন্য এতটাই শক্তিশালী যে “রাষ্ট্ররক্ষা পদযাত্রা” পদযাত্রা সংগঠিত করতে হচ্ছে? আর যদি সেটা না হয়, তাহলে এটাও তো অন্যভাবে “দেশভক্তি”র নামে ছাত্রছাত্রী সহ তাদের পরিবারকে ভুলভাবে প্ররোচিত করার একটি মাধ্যম। ভারতীয় সংবিধান কী এরকম প্ররোচনা কে স্থান দেয়? এ ঘটনার তো  – কেউ চাইলে – একটি আইনি দিকও রয়েছে।

(৬) সারদা বিদ্যা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও অন্য ধর্মের শিশু-কিশোররা পড়ে। তাদের কাছে হিন্দু জাগরণ কী অর্থ বহন করে? বরনচ ভারতীয় সংবিধানের ২৫(১) অনুচ্ছেদে বলয়া হয়েছে – “Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practise and propagate religion.” সংবিধান বিশষজ্ঞদের মতে “Article 26 guarantees rights of religious denominations or their sections. In other words, Article 26 protects collective freedom of religion.”

সমাজের সাধারণ মানুষের, তার দল মত ধর্ম যাই হোক না কেন, এই গভীর মতাদর্শগত প্রচারের মোকাবিলা করা দরকার। তার আগে বিষয়টি জানতে হবে, বুঝতে হবে।

PrevPreviousদুই পাগলের গপ্পো – দ্বিতীয় পর্ব
Nextবাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানেNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Indira Chowdhury
Indira Chowdhury
1 month ago

এই চিঠিটিকে ভুল তথ্য এবং অমার্জনীয় ভুল ভাষার দৃষ্টান্ত স্বরূপ দেখা যেতে পারে । আশা করি মাননীয় প্রধান আচার্য অবগত আছেন যে “সাদার নমস্কার” এবং “নারা” বাংলায় ব্যবহৃত হয় না। আর CJP -র সম্বন্ধে যে অভিযোগগুলো উপস্থাপিত করা হয়েছে, তা সম্পূর্ণ বানানো। আমরা CJP আন্দোলনকারীদের জাতীয় সঙ্গীত গাইতে শুনেছি, পুলিশের লাঠি খেয়ে আহত হতে দেখেছি, আর দেখেছি একে অপরকে সাহায্য করতে – এর মধ্যে কোনটাও দেশদ্রোহীতার পরিচয় নয়। লেখক অনেকগুলো জরুরি ও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। কিন্তু সংগঠকরা এর তথ্য-ভিত্তিক ও আইন এবং সংবিধান ভিত্তিক উত্তর দেবেন কি? 

0
Reply

সম্পর্কিত পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

September 19, 2026 No Comments

আমার আলোচনা শুরু করছি প্যালেস্তানিদের ওপরে ইহুদিদের গত ৩ বছর ধরে লাগাতার ভয়ঙ্কর আক্রমণের কাহিনি দিয়ে। লিলি এবার্ট (জন্ম ১৯২৩) যে খুব পরিচিত নাম এমনটা

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

সাম্প্রতিক পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

Dr. Jayanta Bhattacharya September 19, 2026

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677836
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]