Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি ১৬

IMG_20200322_234256
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • April 11, 2020
  • 8:56 am
  • No Comments

চারিদিকে শুধু গুজব। মহামারীর সুযোগে গুজব হুহু করে ছড়িয়ে পড়ছে। কোনটা যে আসল খবর, কোনটা গুজব বোঝা অসম্ভব হয়ে যাচ্ছে।

একজন কাউন্সিলার জ্বর নিয়ে আই ডিতে ভর্তি হওয়ার পর, মধ্যমগ্রামে গুজব রটছে কাউন্সিলারদের নিয়ে। গতকালই দুজন কাউন্সিলারের করোনায় মৃত্যু সংবাদ পেলাম। রোগীরাই দেখাতে এসে গম্ভীর মুখে জানালেন। আমি প্রতিবাদ করায় অত্যন্ত মনঃক্ষুণ্ণ হলেন। বললেন, তাঁরা একদম নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে তবেই বলেছেন। তাঁরা অত্যন্ত দায়িত্বশীল নাগরিক। গুজব রটানোর লোক নন।

পরে জানলাম দুজনেই বহাল তবিয়তে বেঁচে আছেন। এবং তার মধ্যে একজনের আদৌ করোনা হয়নি।

গুজব যে কোন লেভেলে যেতে পারে নোট-বন্দীর সময় চিকিৎসকরা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। সে সময়ে, যে সমস্ত ডাক্তারদের প্র্যাকটিস ও জনপ্রিয়তা একটু বেশি প্রায় সকলেরই মৃত্যু সংবাদ পেয়েছিলাম। মাঝে মাঝেই খবর পাচ্ছিলাম, সিবিআই বা ইনকাম ট্যাক্সের রেড হওয়ার পরে অমুক ডাক্তারবাবু আত্মহত্যা করেছেন অথবা মানসিক চাপে হার্ট এটাকে মারা গেছেন।

ব্যাপারটা এতদূর গড়িয়েছিলো, যে অনেকেই ডাক্তারবাবুর বাড়ি পৌঁছে গেছিলেন শেষ শ্রদ্ধা জানানোর জন্য। ওষুধ কোম্পানি আর ল্যাবরেটরি থেকে ডাক্তারবাবুর বাড়ি ফুল পাঠানো হয়েছিল। এবং প্রায় সব জায়গাতেই দেখা গেছিল, ডাক্তারবাবু স্বয়ং খবরের কাগজ পড়তে পড়তে চায়ে চুমুক দিচ্ছেন অথবা রোগী দেখছেন। এখনও অনেক সিনিয়র চিকিৎসক সেই দিনগুলোর কথা মনে করলে নিরাপত্তা হীনতা আর অবসাদে ভোগেন।

তবে গুজবের একটা ভালো দিকও আছে। লক ডাউনের শেষ কটা দিন সন্ধ্যেয় যখন রোগী দেখতে বেরতাম, রাস্তায় প্রচুর লোকজন দেখতাম। এখানে ওখানে জটলা দেখতাম। কালকে দেখলাম রাস্তাঘাট একদম ফাঁকা। লোকজন আতংকে বাড়ি থেকে বেরচ্ছে না।

যদিও শেষ কয়েকদিনে পশ্চিমবঙ্গে করোনা তেমন থাবা বসাতে পারেনি। কেস বেড়েছে সামান্যই। কোন এক অলৌকিক উপায়ে মৃত্যুর সংখ্যা সাত থেকে কমে তিন হয়ে গেছে। সারা দেশে নিজামউদ্দিন ফেরত মানুষদের প্রায় ৩০% এর শরীরে কোভিড -১৯ এর জীবাণু পাওয়া গেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এক অজানা কারণে তাঁরাও কোভিড-১৯ কেসের সংখ্যা বাড়াতে পারেননি। অনেকেই গুজব রটাচ্ছেন পশ্চিমবঙ্গে কেস কম করে দেখানোর চেষ্টা হচ্ছে। আমি এই গুজবের তীব্র পোতিবাদ করলাম!!?

আর একটা খবর দিই, ঢাল তলোয়ার ছাড়া যাদের যুদ্ধে পাঠানো হয়েছিল, তাঁরা এবার অধিকাংশই আহত হয়ে লড়াইয়ের মাঠ ছাড়তে শুরু করেছেন। দিকে দিকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীরা কোয়ারাণ্টাইনে যেতে বাধ্য হচ্ছেন। এখনও যদি উপযুক্ত পিপিই এর ব্যবস্থা না করা হয়, তাহলে আর কদিনের মধ্যে চিকিৎসক, নার্সের সঙ্কট দেখা দেবে। নিজেদের স্বার্থে সকল স্বাস্থ্যকর্মীর উপযুক্ত পিপিই এর দাবীতে সরব হন। নাহলে আপনার প্রিয়জনের যদি এসময় করোনা বা অন্য কোনো এমারজেন্সি হয়, তাঁর চিকিৎসার জন্য কোনও চিকিৎসক পাওয়া যাবে না।

PrevPreviousমারীর দেশের রূপকথা
Nextআরজিকরের চিকিৎসক সহ 45 জন স্বাস্থ্যকর্মী কে পাঠানো হল কোয়ারেন্টাইনেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

অ-দেশ মানুষ

June 20, 2026 No Comments

এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না, আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না, পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি, খুঁজছে খুঁজবে খুঁজেই

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

সাম্প্রতিক পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

অ-দেশ মানুষ

Arya Tirtha June 20, 2026

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633581
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]