Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

Corona – The Great Leveler

IMG-20200419-WA0023
Dr. Partha Bhattacharya

Dr. Partha Bhattacharya

Gynaecologist
My Other Posts
  • April 20, 2020
  • 6:31 am
  • No Comments

হাওড়া জেলা সরকারীভাবে করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে রেড স্টার এলাকা ( Red* Zone) বলে ঘোষিত হয়েছে। উত্তর ও মধ্য কলকাতা রেড জোন।

দুটি ঘটনা বলি। শোনা বা পড়া নয়। হাসপাতালে নিজের দেখা রুগীদের কথা। সরকারী তথ্য ফাঁস করার উদ্দেশ্যে নয়, আপনাদের রেড এলার্ট দেবার জন্য। আজকাল অবশ্য কয়েকজন ইন্টেলেকচুয়াল বলতে আরম্ভ করেছেন, এই ভয় দেখানো নাকি ধনতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার একটি শোষক রূপ। আবার একজন শিক্ষকের পোস্ট দেখলাম যে করোনার মৃত্যুহার তো মাত্র ৩% – পুরোটাই নাকি পুঁজিপতিদের ব্যবসায়িক ফন্দি। যাকগে, ওঁরা পণ্ডিত, হাতে এখন অঢেল সময়, ওঁদের গবেষণা নিশ্চয় মূল্যবান।

আমি অবিশ্যি রাজনীতি-সমাজতত্ব কিছুই বুঝিনা। রোগ-রুগী-চিকিৎসা সামান্য বুঝি বলে ডাক্তারী করে অন্নসংস্থান করি। সেই সূত্রে মানুষের সুখ-দুঃখ, আপদ-বিপদ বুঝি। সেই গোদা বোঝা নিয়েই ঘটনাদুটি লেখা।

সম্ভ্রান্ত, কয়েক পুরুষের ব্যবসায়ীদের যৌথ পরিবার। দুই তরুণ ভাইয়ের হঠাৎ জ্বর-কাশি-শ্বাসকষ্ট। কোনো দেশ-বিদেশ ভ্রমণ, বিয়েবাড়ির, কোনো কন্ট্যাক্টের স্পষ্ট ইতিহাস নেই। দু ভাই একসাথে কলকাতার পাঁচতারা হাসপাতালে ভর্তি হলেন। দুদিন পরে করোনা পজিটিভ। সেই সন্ধ্যাতেই প্রোটোকল অনুযায়ী দু -ঘন্টার নোটিশে পরিবারের বাকী ১৩ জন সদস্য ও বাড়ীর ড্রাইভার একসাথে সরকারী হাসপাতালের কোভিড -১ আইসোলেশন ওয়ার্ডে। বয়স ৬ থেকে ৭০। যাঁরা নিদেনপক্ষে তিনতারা হোটেলের বা রিসোর্টের নিচে কোনদিন থাকেন বলে মনে হল না – তাঁদেরই সরকারী হাসপাতালের নন-এসি ওয়ার্ড, এজমালী বাথরুম, লোহার খাট, মোটা চালের ভাত-কুমড়োর তরকারি-ডিমের ঝোলে দিন যাপন। নিয়মমাফিক প্রত্যেকের করোনা টেস্ট হল। পরিবারের আরও চারজন পজিটিভ। দু ঘন্টার মধ্যে তাঁরা কোভিড- ৩ হাসপাতালে ট্রান্সফার। পাঁচদিনের মধ্যে একটি সুখী,স্বচ্ছল পরিবার করোনাহত হয়ে তিনটি আলাদা হাসপাতালে টুকরো টুকরো – বিচ্ছিন্ন, বিধ্বস্ত, আসন্ন ভবিষ্যতের আশঙ্কায় ত্রস্ত।

এবারে অন্য পরিপ্রেক্ষিত। গ্রাম্য নিম্নবিত্ত ছোট্ট পরিবার। কর্তা জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলেন। এখানেও কোনো ভ্রমণ বা জমায়েত-এর স্পষ্ট ইতিহাস নেই। শ্বাসকষ্ট বাড়তে থাকায় করোনা টেস্ট হল। পজিটিভ এবং কোভিড-৪ লেভেলে ট্রান্সফার। স্ত্রী-পুত্র-কন্যা আমার হাসপাতালের আইসোলেশনে। পরের দিন করোনা টেস্ট – তিনজনেই পজিটিভ। পরেরদিন তিনজনে আরেক হাসপাতালে – পরিবার টুকরো। জানিয়ে রাখি, কর্তার অবস্থা বর্তমানে অতি সঙ্গীন।

ধরে নিন, এঁরা প্রত্যেকে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। কিন্তু এই দুর্যোগ? চোদ্দ থেকে আঠাশ দিনের এই অসহনীয় মানসিক চাপ? অনিশ্চয়তা? অর্থ-সামাজিক অবস্থান-ধর্ম-জাতি নির্বিশেষে এর কিন্তু কোনো ব্যতিক্রম নেই।

আপনার ঈশ্বর না করুন, একবার ভেবে দেখুনতো যদি রোগটা বাধিয়েই বসেন! আপনি এক হাসপাতালে। আপনার গোটা পরিবার, মায় গৃহসেবিকা সমেত তুলে নিয়ে যাওয়া হবে কোনো আইসোলেশন সেন্টারে টেস্ট এবং পরবর্তী পরিণতির জন্য। কেউ জানতেও পারবে না, জানলেও কেউ দেখতে আসতে পারবে না। এই চাপটা নিতে পারবেন তো! আপনার পয়সা আছে বলে চেন্নাই- ভেলোর তো দূরের কথা, পছন্দমতন পাঁচতারা হাসপাতাল-নার্সিংহোমেও যেতে পারবেন না। যে সরকারী হাসপাতাল দেখলে নাকে রুমাল চাপা,দেন, সেইরকম কোনো জায়গায় স্রেফ ঘাড় ধরে ঢুকিয়ে দেওয়া হবে। এসি কেবিন নেই, নরম গদি নেই, টিভি নেই, মেঝেতে মার্বেল নেই, নিজের বাথরুম নেই, পছন্দমত খাবার নেই। পারবেন তো!

আর তিন-চার শতাংশ মৃত্যুহার? ষাটের নিচে বয়স হলে, কো-মরবিডিটি (আজকাল সবাই এটার মানে জানে) না থাকলে মারা যাবার সম্ভাবনা কম – ওটা হাজার হাজার মানুষের একটা সংখ্যাতত্ত্ব মাত্র। আপনার নিজের হলে আপনি ৯৭-এর দলে না ৩-এর দলে পড়বেন – সেটা আগে থেকে বলার সাধ্য আপনার জ্যোতিষীর থাকতে পারে, আমাদের কারুর নেই, এইটুক বলতে পারি। মশাই, চিকিৎসাবিজ্ঞানে, মানুষের শরীরে ওরকম দুয়ে দুয়ে চার হয় না- আর হয় না বলেই চিকিৎসায় দুর্ঘটনা ঘটে, আর আমরা ঝাড় খাই। সেকথা এখন থাক।

টেস্টিং-এর হার বাড়ছে। আরও বাড়বে। কিন্তু সাবধানতার মার নেই। Prevention is better than cure.

অতএব, সাবধান হোন। অত্যন্ত সাবধান। স্বাস্থ্যকর্মীদের কথা ভেবে নয়। আপনার নিজের গরজে, আপনার পরিবারের জন্য। লকডাউন, যে কদিন চলে, মানুন। সংস্পর্শে আসা প্রতিটি মানুষের ছোঁয়াচ বাঁচিয়ে চলুন – মাস্ক পড়ে, বার বার হাত ধুয়ে। আগেকার দিনের শুচিবাইগ্রস্ত দিদিমা- পিসিমাদের মত।

রোগটা কিন্তু সুবিধার নয়। ওই তিন শতাংশের মধ্যে পড়লে কিন্তু একেবারে প্লাস্টিকের ব্যাগে মুড়ে রাষ্ট্রীয় মর্যাদায়……

PrevPreviousকরোনা ডায়েরিজ পর্ব ৩
Nextসামাজিক না শারীরিক?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 No Comments

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

Common Krait Snake

June 24, 2026 No Comments

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

সাম্প্রতিক পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

Common Krait Snake

Dr. Dayalbandhu Majumdar June 24, 2026

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635544
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]