Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার ডাইরী (বাড়ি বাড়ি রুগী দেখতে গিয়ে)

IMG-20200416-WA0006
Dr. Soumendu Nag

Dr. Soumendu Nag

Doctor in a local self-government hospital.
My Other Posts
  • May 1, 2020
  • 8:55 am
  • 8 Comments

সনাতন বৈরাগী। হাসপাতালের আউটডোরে দেখা নেই অনেকদিন। পার্কিনসনে ভুগছে। অথচ কিছুতেই নিউরো দেখাবে না।

দিস্তা সাইজ প্রেসক্রিপশন টেবিলে রাখতে রাখতে সে বলবে হরেকৃষ্ণ। প্রতিশুভেচ্ছায় আমিও হরেকৃষ্ণ বলি।

তারপর বসার টুলটায় এমন জুৎ করে গুছিয়ে সে বসে, যে মনে মনে হেসে ফেলি। সময় তো সাকুল্যে একমিনিট। ভনিতাতেই তো সময় চলে যায়!

-এবারও তুমি নীলরতন যাওনি।

-পান খাওয়া দাঁত বের করে সে হাসে!–ভালোই তো আছি বাবাজী। ও তুমিই পারবা। আর উপরে গোবিন্দ আছে। আমার আর কি চিন্তা।

আমি বাধ্য হয়ে লিখি। সাধ্যের বাইরে গিয়ে দেখি।জানি ভুল হয়। প্রতিদিন রেফার লিখে নিয়ম বাঁচাই। ভয় দেখাই। কিন্তু সনাতন বৈরাগীর হুস ফেরে না। লাঠি ভর করে,কাঁথা সেলাই করা পুটুলি আর তিলক কাটা কপাল নিয়ে কাঁপতে কাঁপতে সে ভালোই থাকে।

বাড়ি বাড়ি রুগী দেখতে গিয়ে তার ডেরা দেখতে পেলাম। আমায় দেখে চমকে ওঠে বৈরাগী।

-বাবাজী যে। কি সৌভাগ্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।

আমি সরাসরি লাইনে আসি–হাসপাতাল যাও না যে! আছো কেমন?

-ভালো আছি তো। নকডাউন উঠলেই যাবনে।
আচ্ছা বাবাজি আমার ছেলেডারে একটু দেখবা?সনাতন বৈরাগীর চোখে মুখে আবদার।

কোনোদিন তার ছেলেকে দেখিনি। আজ দেখলাম। আঠারো বছরের জন্মান্ধ! লিকলিকে হাত পা।খসখসে চামড়া। দাঁত বেরকরা হাসি। আমি ঘসঘস প্রেসার মাপি, অপুষ্টির অপরিমেয় প্যারামিটার গুলি হাতড়াই। আবোলতাবোল ভাবি। কি লিখবো বুঝতে পারি না। কোথা থেকে শুরু করবো চিকিৎসা ভাবতে ভাবতে অন্ধ লাগে নিজেকে।

সনাতন বৈরাগী দাঁত বের করে হাসে–প্রেসারডা ঠিক আছে না বাবা!

আমি হুমম বলি। আমার পি পি ই পরা পিঠ ঘামতে থাকে। হসপিটালে এস মঙ্গলবার। ওকে কিছু ওষুধ দিয়ে দেব। টুকটাক খাবার চার্ট বলে তাড়াতাড়ি পালিয়ে আসি।

নির্ভয় সনাতন বৈরাগী কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে। তাকে আমি আর কোনোদিন এন আর এস যাবার কথা বলবো না। বলতে পারবো না।

নিপেন বিশ্বাস। অনেকদিন আমার পেসেন্ট ছিল।ইদানিং আসে না বহুদিন। তাঁর পাড়ায় ক্যাম্প হচ্ছে শুনে এসে গেছে।

কিগো আজকাল ওষুধ খাওনা!

খাই বাবু। এখন জওহরলালে দেখাই। ওষুধ গুলা ফিরিতে পাই। বোজেনি ই তো …।

এই বোঝেনিতো টা নিপেন বিশ্বাসের ট্রেড মার্ক। যাই বলেন না কেন তার কথা শেষ হয় : বোঝেনি তোওও দিয়ে।

ওষুধ খাওনি কেন?

কাল এট্টু চাকদা গেসলাম। বেয়ান বাড়ি। বোঝেনি তোও ও।

বিড়ি খাওয়া ছাড়বা কবে!!

সেই তিরিশ বচ্ছরের নেশা। বোঝেনিতো ও ও।

নিপেন বিশ্বাস হকার। প্রায় বছর দশেকের ডায়বেটিক। আমাদের হাসপাতালে দেখাতো আগে। বাট মেটফরমিন আর গ্লিমেপিরাইডের বাইরে ওষুধ এখানে কিনতে হয়। সাপ্লাই নেই। জওহরলালে সে ফ্রিতে সব পাচ্ছিল। কিন্তু লক ডাউনে ট্রেন বন্ধ। বন্ধ তার বাদাম বিক্রিও। ওষুধ শেষের দিকে। সমস্যা তার দুদিকেই। স্যাম্পেল থেকে আপাতত কিছুদিন তার ব্যবস্থা করা গেল।

তোমার বাড়ি তাহলে এদিকে।

হ্যাঁ বাবু। বোঝেনি তো ও।

বাড়ি বাড়ি, পাড়ায় ঘুরলে এদের সাথে দেখা হয়। অনেক দিনের প্রায় ভুলতে বসা মুখ চকচক করে ওঠে। ‘ভালো আছেন তো ডাক্তারবাবু’! আমি ঘাড় নাড়ি।  হাসি। আউটডোরের নিক্তি মাপা সময়ের স্রোতে অপরিচিত লোকগুলি আপন হয়ে ওঠে। তাদের ঘর বারান্দা, জলের গ্লাস, পলিথিন ছাদ, অপুষ্ট পরিবার, একমুখ হাসি স্পষ্ট করে দেয় রোগ, অসুখ। এমনকি সুখটাও।

বাড়ি ফেরার সময় ভরা রোদ উপুড় হয়ে থাকে। ফিন ফিনে হাওয়া বয়। আড়াই পাক ঘুরে কুন্ডুলী পাকিয়ে ঝিমোয় কুকুর। রেশনের চালের গাড়ি থেকে টুকটাক পড়ে থাকা চাল খুঁটে খুঁটে খায় পায়রা ..ঘুঘু। একটা ছায়া ছায়া গাছের নিচে বাইক দাঁড় করাই। হাওয়া মাখি। নির্জন রাস্তায় ঘুঘুর দুপুর ভারী করা ডাক আর ফিনফিনে হাওয়া সনাতন বৈরাগীর মতন নিশ্চিন্ত ভাব এনে দেয়। ভালো থাকি। ভালো থাকতে শুরু করি। ভেতরে ভেতরে।

PrevPreviousহোম কোয়ারান্টিন নিয়ে দুয়েকটা কথা
Nextপ্যান্ডেমিকের ছবিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
8 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
IDEAL STUDIO TUBE 75
IDEAL STUDIO TUBE 75
6 years ago

খুব ভালো লাগলো । সর্বদা থাকো অন্তরে ।

0
Reply
Piuty
Piuty
6 years ago

Darun..

0
Reply
আশিস, নবদ্বীপ
আশিস, নবদ্বীপ
6 years ago

এই প্রথম আপনার লেখা পড়ছি। ডাক্তার না হলে ভালো লেখক হতেন। সারা বছর নকডাউনের ফিনফিনে বাতাস গায়ে মেখে সনাতন বৈরাগী দের দেখতে থাকুন।

0
Reply
MRINMOYEE SARKAR
MRINMOYEE SARKAR
6 years ago

Tomar lekha ta mon k chuye jay

0
Reply
Partha Das
Partha Das
6 years ago

আপনি আগে ভালো মানুষ, তারপর ডাক্তার, তারও পর লেখক।

0
Reply
ปั้มไลค์
ปั้มไลค์
6 years ago

Like!! I blog quite often and I genuinely thank you for your information. The article has truly peaked my interest.

0
Reply
เบอร์สวย
เบอร์สวย
6 years ago

I am regular visitor, how are you everybody? This article posted at this web site is in fact pleasant.

0
Reply
SMS
SMS
6 years ago

These are actually great ideas in concerning blogging.

0
Reply

সম্পর্কিত পোস্ট

অভয়া বিচার পায়নি তাই দিকে দিকে বেড়ে চলেছে এই অপরাধ…

August 7, 2026 No Comments

সমসাময়িক বিশ্বের প্রেক্ষিতে জর্জ অরওয়েলের পুনর্পাঠ: Animal Farm, Nineteen Eighty-Four, Brave New World এবং ডিজিটাল যুগের গণতন্ত্র

August 7, 2026 No Comments

প্রস্তাবনা বিশ শতকের রাজনৈতিক সাহিত্য নিয়ে আলোচনা করতে গেলে জর্জ অরওয়েলের নাম অনিবার্যভাবে সামনে আসে। অথচ অরওয়েলের গুরুত্ব কেবল এই কারণে নয় যে তিনি স্বৈরতন্ত্রের

ব্রিজভূষণ শরণ সিং এবং বিনোদ তোমর নির্দোষ!

August 7, 2026 No Comments

৩ অগাস্ট ২০২৬ দিল্লি কোর্ট পর্যাপ্ত প্রমাণ নেই এই যুক্তিতে বিজেপির প্রাক্তন সাংসদ ও Wrestling Federation of India (WFI) এর প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং

Our journey will not end until justice is done.

August 6, 2026 No Comments

The brutal crime that took place on 9 August within the premises of a government hospital and educational institution remains without justice. Time has passed,

কেন বেতোয়া নদী সংযোগ প্রকল্পের ভবিষ্যৎ

August 6, 2026 1 Comment

কেন – বেতোয়া নদী সংযোগের পরিকল্পনাকে নিয়ে প্রচুর বিতর্ক ও আশঙ্কা দানা বেঁধেছে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের মনে। আত্মগর্বী প্রশাসন “কর্ণেন বধির” এবং “চক্ষুষা কানঃ”

সাম্প্রতিক পোস্ট

অভয়া বিচার পায়নি তাই দিকে দিকে বেড়ে চলেছে এই অপরাধ…

Abhaya Mancha August 7, 2026

সমসাময়িক বিশ্বের প্রেক্ষিতে জর্জ অরওয়েলের পুনর্পাঠ: Animal Farm, Nineteen Eighty-Four, Brave New World এবং ডিজিটাল যুগের গণতন্ত্র

Dr. Sukanti Bhattacharya August 7, 2026

ব্রিজভূষণ শরণ সিং এবং বিনোদ তোমর নির্দোষ!

Abhaya Mancha August 7, 2026

Our journey will not end until justice is done.

West Bengal Junior Doctors Front August 6, 2026

কেন বেতোয়া নদী সংযোগ প্রকল্পের ভবিষ্যৎ

Somnath Mukhopadhyay August 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

658817
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]