Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্যানডেমিক ডায়েরি ১৪ অর্ধনারীশ্বর

IMG_20200603_213246
Dr. Dolonchampa Dasgupta

Dr. Dolonchampa Dasgupta

Chest Physician, Novelist
My Other Posts
  • June 4, 2020
  • 8:16 am
  • No Comments

–  নামটা কেমন শোনাচ্ছে স্যার। পুরনো ট্রাঙ্কের মতো মর্চে ধরা।

– অর্ধনারীশ্বর?

– হ্যাঁ ।

– তুমি কী সাজেস্ট করছ?

– ভাবছি।

– দ্যাখো, অর্ধনারীশ্বরের কনসেপ্টটা অনেক পুরনো। অর্ধেক পুরুষ, অর্ধেক প্রকৃতি। শিবের চেহারাটা দেখোনি?

– বাঘছাল পরা ইয়ে বলছেন তো স্যার?

– উজবুক! ঋতুপর্ণ ঘোষের উপর ডকুমেন্টারি ফিল্ম করবে আর তৃতীয় লিঙ্গ কী জানো না? শিবের যে রূপটা আমরা দেখি ওটাই তো অর্ধনারীশ্বর। শিবের ডান কানে খেয়াল করেছ ?

– বাসুকি সাপের কুন্ডল। ইয়ার রিং।

– ইয়েস। বাঁ কানে মেয়েদের সোনার দুল।

– স্যার, ঋতুপর্ণের ফিল্মমেকিং কেরিয়ারটা কীভাবে স্ক্রিপ্ট করেছি যদি একটু দ্যাখেন তো ভাল হয়। এমনি লকডাউনের বাজারে মাস্ক পড়ে শুটিংয়ে বড্ড ঝামেলা ।

– আরে, ওগুলো তো সবাই রাখবে ডকু ফিচারে। ঘুরে ঘুরে সেই একই কথা। ‘উনিশে এপ্রিল’ বাংলা সিনেমার আবেগঘন ছবি, অমুক তমুক। বাঙালির ড্রয়িংরুমে ঢুকে পড়ল রবীন্দ্রনাথের উপন্যাস ‘চোখের বালি।’

– হুম।

– চুপচাপ মাথা নাড়লে হবে? তুমি না অ্যাসিস্ট্যান্ট স্ক্রিপ্ট রাইটার?

– একটু সামারি করে দিন স্যার। এক্স্যাক্টলি কী লিখব।

– দ্যাখো, ঋতুপর্ণ ঘোষের ঐ দিকটা হাইলাইট করো। থার্ড জেন্ডার রিকগনিশনের দিকটা। ওঁর আগে আমরা এই তৃতীয় লিঙ্গ নিয়ে আড়ালে আবডালে ফিসফিস করতাম।

-মানে এরকম যাঁরা সেলিব্রিটি, ধরুন ঐ যে নামকরা লেখক থুড়ি লেখিকা, তারপর কলেজের প্রিন্সিপাল এঁদের তো ?

– ইয়েস। সেইসব বিখ্যাত কয়েকজনের ইন্টারভিউ নাও। এঁদেরকে মেন স্ট্রিমে ইনক্লুড করার জন্য ঋতুপর্ণর কম চেষ্টা ছিল না। হি ওয়জ আ জিনিয়াস।

– বলছি স্যার, এঁরা তো নিজেদের যোগ্যতায় সেই চেয়ারগুলো পেয়েছেন। এখন এলজিবিটি বলে দাগিয়ে দিলে কি ঠিক জাস্টিস হবে?

– সাহস কম নয় তো তোমার! মুখে মুখে তর্ক করছ! ঋতুদা আমার কত ক্লোজড ছিল জানো! কতোদিন একসঙ্গে বসে আড্ডা দিয়েছি। তুমি ওঁকে কী বুঝবে হে, দুদিনের ছোকরা?

– ইটস অল রাইট স্যার। অর্ধনারীশ্বরের একটা লোগো ডিজাইন করতে দিয়ে দিই তাহলে?

– বলবে শিবের ডানহাতে ত্রিশূল, আর বাঁহাতে উমার আয়না যেন অবশ্যই থাকে। আসলে একটি পুরুষ বা একটি নারী মানুষরূপে অর্ধেকমাত্র। সেজন্যই দুটোকে মিশিয়ে পূর্ণাঙ্গ মানুষ এই অর্ধনারীশ্বর।

– বলছি স্যার, শিগগির আপনার জানলার কাচটা তুলে দিন। আপনি তো সেদিন রেগে গেছিলেন।

– আজ আবার? ওফফফ সিগন্যালে দাঁড়ালেই এই এদের অত্যাচার শুরু হয়। ড্রাইভার, এগুলোকে হটাও তো!

– কিন্তু স্যার, এরাই তো ঋতুপর্ণর সেই সব চরিত্র যাদের জন্য সারা জীবন উনি লড়ে গেলেন সব জায়গায়, তাই না? এরা তো অ্যাক্চুয়ালি কোথাও দাম পায় না!

– অ্যাঁ? কী বললে? এই আইডিয়োলজি নিয়ে তুমি ফিল্মমেকার হবে? সেলিব্রিটি আনো, সেলিব্রিটি। পাবলিককে যা খাওয়াবে তাই খাবে। ঘ্যান ঘ্যান করোনা।

– আজ তো ঋতুপর্ণ ঘোষের মৃত্যুদিন। উনি বেঁচে থাকলে কী করতেন স্যার? গাড়ির কাচের জানলাটা অ্যাটলিস্ট খুলতেন

– ইউ আর এ ডিসগাস্টিং ফুল। যাও, ট্যাক্সি থেকে নামো ।

– নেমে যাব ? কী বলছেন স্যার?

– হিজড়েটাকে পাঁচ টাকার কয়েন দিয়ে বিদায় করো আর নিজেও বিদায় হও। আমি অন্য অ্যাসিস্ট্যান্ট নিয়ে নেব। যত্তসব …

PrevPreviousহারলো করোনা ভীতি, সদ্যজাতকে স্তন্যপান করালেন আর জি কর-এর নার্স
Nextকরোনার দিনগুলি ৪০ করোনা রোগীNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

থ্রেট কালচার ২.০ সরকার বদলেছে, শাসনের কায়দা কি বদলেছে?

November 3, 2026 No Comments

কিছুদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী, পাশে নারায়ণ স্বরূপ নিগমকে বসিয়ে সংবাদমাধ্যমে বলছিলেন, সরকার বদলালেও থ্রেট কালচার এখনও বিদ্যমান। মন্ত্রীর সেই বক্তব্য শুনে অবশ্য বোঝার উপায় ছিল না

আমরা মানুষকে মেরে ফেলার জন্য নয়, বাঁচানোর জন্য এই পেশায় আছি

November 3, 2026 No Comments

Coincidence বা সমাপতন বলে একটা শব্দ আছে যার একটা অন্য নাম “কাকতালীয়”। কাক ডেকে উঠলো আর তার পরেই তালগাছ থেকে পাকা তাল টুপ করে খসে

বেতুলের মৃত গাছেদের প্রতি……

November 3, 2026 No Comments

একসঙ্গে ২৫০০০ গাছের মৃত্যু। এদেশে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও পৃথিবীর সবুজ রঙের মলাটটাকে নানান বাহানায় ছিঁড়ে ফেলা হচ্ছে। পৃথিবীর বুক থেকে কমছে সবুজের পরিসর।

চার আঙুল নিয়েই চার বার

November 2, 2026 No Comments

বিষয়টি কিছুটা স্থূল হলেও এই নিয়ে চর্চা ইত্যাদি ব্রাজিলের রাজনীতিতে সুবিদিত। চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত ব্রাজিলের জনপ্রিয় শ্রমিক এবং জাতীয় নেতা লুইজ ইনাসিও লুলা

নতুন সংকটের সামনে তেলেঙ্গানার কৃষি

November 2, 2026 No Comments

ঘূর্ণিঝড় অর্ণব এসে দেশের দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে বেশ খানিকটা বৃষ্টি ঝরিয়ে দিয়ে গেলেও দেশের মধ্য – দক্ষিণ ভাগের একটা বড়ো অংশ জুড়ে রীতিমতো খরা পরিস্থিতির সৃষ্টি

সাম্প্রতিক পোস্ট

থ্রেট কালচার ২.০ সরকার বদলেছে, শাসনের কায়দা কি বদলেছে?

West Bengal Junior Doctors Front November 3, 2026

আমরা মানুষকে মেরে ফেলার জন্য নয়, বাঁচানোর জন্য এই পেশায় আছি

Dr. Samudra Sengupta November 3, 2026

বেতুলের মৃত গাছেদের প্রতি……

Somnath Mukhopadhyay November 3, 2026

চার আঙুল নিয়েই চার বার

Bappaditya Roy November 2, 2026

নতুন সংকটের সামনে তেলেঙ্গানার কৃষি

Somnath Mukhopadhyay November 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

698269
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]