Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি ৪৫ মেডিকেল ক্যাম্প

IMG_20200624_231525
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • June 25, 2020
  • 6:32 am
  • 4 Comments

লকডাউনে স্বাস্থ্য পরিষেবা কিভাবে ভেঙে পড়েছে মেডিকেল ক্যাম্পগুলি করতে করতে বুঝতে পারছি। গত তিন মাসে একেবারে মরো মরো অবস্থা না হলে কেউই হাসপাতাল-মুখো হননি। যাঁরা সরকারি হাসপাতাল থেকে সুগার প্রেসারের ওষুধ খাচ্ছিলেন, সব বন্ধ।

দলে দলে মানুষ ক্যাম্পে আসছেন। সারা দেশে টেলি মেডিসিন আইন সিদ্ধ হয়েছে। চিকিৎসক অনলাইনে পরামর্শ দিচ্ছেন। কিন্তু এক্রামন বিবি, শিউলি সর্দারদের জীবনে টেলি মেডিসিনের কোনো ভূমিকা নেই।

লকলকে লাউ ডগা ঢাকা খড়ের চালের নীচে রোগী দেখতে দেখতে প্রশ্ন করি, ‘ওষুধ খাওনা কেন?’

‘কি ভাবে হাসপাতালে যাব? গাড়ি নাই। টেরেন নাই। ঘরের লোকের কাজ নাই। আপনিই ওষুধ দেন, যা হয় কিছু দেন।’

আমি ওষুধের বাক্স হাঁটকাই। আমার সম্বল বারো রকমের ওষুধ। প্রেশার যাই থাক, এমলোডিপিন দিই। সুগারের মাত্রা না জেনেই মেটফরমিন। বারবার তাদের বোঝাই, ‘হাসপাতালে যাও৷ নিয়মিত ওষুধ খাও। সুগার পরীক্ষা করো। এই মহামারীর সময়ে সুগার, প্রেশার ঠিক রাখা অত্যন্ত জরুরী।’

রোগিণী ভরসা দেন, ‘ঠিক যাব ডাক্তারবাবু। গফুরের বাপের কারখানাটা খুলুক।’

শ্বাসকষ্টের রোগীর লুঙ্গির ভাঁজ থেকে বিড়ি বার করি। জাঁদরেল ধমক দিই। কিন্তু ইনহেলার দিতে পারিনা। প্রেশক্রিপশনের শুরুতে বড়ো বড়ো করে লিখি ‘ধূমপান বন্ধ করুন।’ শেষ করি একটি ইনহেলারের নাম লিখে।

লোকটি এক হাতে এস্থালিন আর সেপ্ট্রান ট্যাবলেট নেন। অন্য হাতে প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন হাতের মধ্যে দলা পাকিয়ে যায়। বাইরে বেড়িয়েই হয়তো ফেলে দেবেন।

অপুষ্টিতে ভোগা মেয়েটিকে আয়রন ট্যাবলেট দিই। চৌদ্দ বছরে পঁচিশ কেজি পেরোয়নি। এখনো মাসিক শুরু হয়নি। ক্যাম্পের ফার্মাসিস্ট হয়ে ওঠা ডিউক আয়রন ট্যাবলেট কাগজে মোড়াতে মোড়াতে বলে, ‘পায়খানা কালো হবে কিন্তু।’

মেয়েটি শূন্য চোখে শোনে। অন্য হাত বাড়িয়ে কৃমির ট্যাবলেট নেয়।

‘বাড়িতে ক’জন বাচ্চা ছেলে মেয়ে আছে?’

মেয়েটি আঙুলের কর গোণে। ডিউক আরও এলবেন্ডাজল ট্যাবলেট খোঁজে। খুঁজে পায়না। হয়তো শেষ হয়ে গেছে। ছোটোবেলার বন্ধুরা একসাথে খোঁজে। বাবাই, প্রণবদা, সঞ্জীবদা, সুমনদা….। সকলেই মাঠে আছে। এই খেলায় জয় পরাজয় নেই। আরও চারটি এলবেন্ডাজল ট্যাবলেট পাওয়া যায়।

হয়তো আমরা কিছুই করতে পারিনা। হয়তো ক্যাম্পের মাঝপথেই ওষুধের অল্প ভাণ্ডার শেষ হয়ে যায়। তবু আমরা পরের ক্যাম্পের প্রস্তুতি নিই।

অন্তত হাতগুলো তো ছুঁতে পারব। আমার লেখা প্রেসক্রিপশন সুদৃশ্য ফাইলে ভেলোরের প্রেসক্রিপশনের সাথে স্থান পাবে না। বরঞ্চ প্রেসক্রিপশন উড়ে বেড়াবে ধূ ধূ ধানক্ষেতে। পুকুরের জলে ভেসে যাবে।

PrevPreviousনন্ অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ(NAFLD)
Nextডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দু পর্ব ১৮ডায়াবেটিসের তাৎক্ষণিক জটিলতা)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
5 years ago

ঐন্দ্রিল যদিও লেখাটা আগে পড়েছি । তবু আবার পড়লাম । আমার দুর্ভাগ্য আমি এই দেশে জন্মেছি । আমার পরম সৌভাগ্য আমি এই দেশের মানুষদের সুখ দুঃখ হাসি কান্নার অংশীদার হতে পেরেছি । যখন গরীব মেয়েটি তার বাগানের পেয়ারা বা বাড়িতে করা কচুর লতি দিয়ে যায় তখন আমি বুঝি আমি বড্ড বড়লোক । বিয়ে না করা মাসিকে যখন মা মরা বোনপো নিয়ে আসে । আমি করোনা ভুলে হাত মেলাই ‘চিয়ার আপ মেয়ে’ সেরে গেলে ডিমভাজা খেতে তোমার বাড়ি যাবো । তখন এক পৃথিবী ভালবাসায় আমি ভেসে যাই । মাসি আঁচলে চোখ মুছে এই ভাগ‍্যবান সরকারি হাসপাতালে চলে যায় ।

0
Reply
ঐন্দ্রিল
ঐন্দ্রিল
Reply to  দীপঙ্কর ঘোষ
5 years ago

প্রণাম আপনাকে

0
Reply
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
5 years ago

ঐন্দ্রিল যদিও লেখাটা আগে পড়েছি । তবু আবার পড়লাম । আমার দুর্ভাগ্য আমি এই দেশে জন্মেছি । আমার পরম সৌভাগ্য আমি এই দেশের মানুষদের সুখ দুঃখ হাসি কান্নার অংশীদার হতে পেরেছি । যখন গরীব মেয়েটি তার বাগানের পেয়ারা বা বাড়িতে করা কচুর লতি দিয়ে যায় তখন আমি বুঝি আমি বড্ড বড়লোক । বিয়ে না করা ক‍্যানসার আক্রান্ত মাসিকে যখন মা মরা বোনপো নিয়ে আসে । আমি করোনা ভুলে হাত মেলাই “‘চিয়ার আপ মেয়ে’ সেরে গেলে ডিমভাজা খেতে তোমার বাড়ি যাবো” । তখন এক পৃথিবী ভালবাসায় আমি ভেসে যাই । মাসি আঁচলে চোখ মুছে সরকারি হাসপাতালে চলে যায় ।

0
Reply
Partha Das
Partha Das
5 years ago

স্যালুট, জানাই আপনাকে। আপনার সব লেখাই পড়ি।কথাগুলো প্রতিনিয়ত কানে বাজে।নমস্য নবারুন ভট্টচার্য” এই মৃত্যু উপত্যকা আমার দেশ হতে পারে না।”

0
Reply

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

স্কিজোফ্রেনিয়া

June 14, 2026 No Comments

আমি তখন বেশ ছোট। সদ্য সদ্য দেখা বোঝা শুরু হয়েছে এ পৃথিবীকে। আমার সেই সুদূর গ্রামের বাড়িতে থাকি।উত্তর চব্বিশপরগনার গোপালপুর। একদিন বোধহয় আট নয় বছর

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

স্কিজোফ্রেনিয়া

Dr. Sumit Das June 14, 2026

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630744
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]