Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমরি (সল্টলেক) হাসপাতালে কোভিড রোগীর মর্মান্তিক অভিজ্ঞতা

IMG-20200517-WA0025
Ranjit Sur

Ranjit Sur

Human Rights Activist
My Other Posts
  • June 24, 2020
  • 7:31 am
  • 4 Comments

গত 22 জুন ২০২০, সোমবার, সন্ধায় AMRI Salt Lake হাসপাতালে গিয়েছিলাম একজন কোভিড রোগিকে নিয়ে। ভর্তির জন্য। দূর দূর করে তাড়িয়ে দিল।

রোগীর নাম অমিতাভ সাহা (৬৭)। থাকেন রাজারহাট। শরীর খারাপ লাগায় ২২ জুন দুপুরে ঐ হাসপাতালেই ডাক্তার দেবাশীষ সাহাকে দেখায় অমিতাভ। ডাক্তারবাবু কোভিড টেস্টের পরামর্শ দিলে দুপুরেই AMRI Salt Lakeএ COVID টেস্ট করা হয়। টেস্টের চার্জ নেয় ৫০০০ টাকা। বিলও দেয়। ডাক্তার দেখানোর জন্য ১১৫০ টাকা। বিকালে ডাক্তারবাবু নিজেই অমিতাভকে ফোন করে বলেন, আপনি কোভিড পজিটিভ। ভর্তি হয়ে যান।

সন্ধাবেলায় ভর্তি হতে গেলে খুব মর্মান্তিক অভিজ্ঞতা হয়। প্রসঙ্গত, হাসপাতাল যাওয়ার জন্য কোন এম্বুলেন্স পাওয়া যায়নি। রোগী নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে গেছেন।

AMRI তে রোগী বা বাড়ির লোক কাউকে হাসপাতালে ঢুকতেই দেওয়া হয়নি। সিঁড়িতেও পা রাখতে দেয়নি। রোগীসহ আমরা নীচে সার্ভিস রোডে। ওরা উপরের বারান্দা থেকে কথা বলছেন। কী attitude! ২/৩ জন বাউন্সারের মত লোক বারান্দায় দাঁড়িয়ে জানতে চাইলেনঃ কী চাই। জানতে চাইলেন রোগী কে। লকডাউনের পরে না-কাটা দাড়িচুল, অসুস্থতায় বিধ্বস্ত চেহারার ৬৭ বছরের রোগীকে দেখে ভাবলেন বোধহয় টাকা দিতে পারবেন না। নানা জেরা করলেন।

অমিতাভ তাঁর ছেলের অফিসের নাম করে বলল অফিসের টাই-আপ আছে। টাই-আপ শুনেই একজনকে টাই-আপের কথা চিৎকার করে বলল ওরা। টাই আপ শুনেই সে বলল, সিট নেই। অন্য জায়গায় দেখুন।

বারবার বলা হয়, আপনাদের হাসপাতালের ডাক্তারবাবু বিকালে ফোন করে বলেছেন ভর্তি হয়ে যেতে। ওরা বলে, ডাক্তারবাবু ভর্তি হতে বলেছেন, আমরিতেই ভর্তি হতে তো বলেননি।

অমিতাভ বলে রির্পোট পর্যন্ত আপনাদের কাছে, অন্য জায়গায় যেতে বলবে কেন! কিন্তু কিছুই শুনতে রাজি নয়।

আমরা বলি, বেড না থাকলে আপনাদের বাইরে ‘বেড নেই’ নোটিস টাঙানো উচিত ছিল।

বাউন্সার টাইপের লোকেরা বলে, এটা প্রাইভেট হাসপাতাল। এখানে সরকারি নিয়ম চলে না। সিট নেই, ভর্তি হওয়া যাবে না, এটাই ফাইনাল।

আমরা বললাম এডমিশন অফিসে কথা বলব, ডাক্তারবাবুর সাথে কথা বলব। একজন বাউন্সার টাইপের লোক ভেতরে ঘুরে এসে বলল, আমিই ডাক্তার। আমি বলছি সিট নেই। আর কারো সাথে কথা বলে লাভ নেই। আবার ভিতরে গিয়ে টেস্টের রির্পোট নিয়ে এসে হাতে দিয়ে দিল।

ততক্ষণে আরও কয়েকজন বাউন্সার টাইপের লোক বারান্দায় দাঁড়িয়ে গেছে। অসহায় অবস্থায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা ফিরে এলাম।

ফোনেই কয়েকটা প্রাইভেট হাসপাতালের খোঁজ নেওয়া হল। সবাই বলল সিট নেই। কাছেই একটা প্রাইভেট হাসপাতাল জানাল, তারা হাসপাতালে জায়গা দিতে পারবে না। কিন্তু কাছাকাছি এক জায়গায় সেক্লুসনে রেখে চিকিৎসা করাতে পারে। ১০ হাজার টাকা রোজ ঘর ভাড়া। প্লাস ১১৫০ টাকা প্রতি পিপিই হিসাবে ৭ টা পিপিই খরচ রোজ দিতে হবে। ডাক্তার-নার্স, চিকিৎসা খরচ আলাদা।

এরপর আমরা গেলাম নামী সরকারি হাসপাতাল বেলেঘাটা আই ডি হাসপাতালে। আই ডি রিপোর্ট দেখে বলল, এখানে ভর্তি সরাসরি হয় না। স্বাস্থ্য ভবন থেকে লিখিয়ে আনতে হবে। রোগীকে হাসপাতালেই গাড়িতে বসিয়ে রেখে আমাদের একজন গেল স্বাস্থ্যভবন।

স্বাস্থ্য ভবনে গেলে তারা রিপোর্ট দেখে ওদের কমপিউটার ঘেঁটে বলল, কই আপনাদের রোগীর নাম তো নেই। আবার AMRIতে চলে যান। বলুন, আইসিএমআর / সরকারি ওয়েবসাইটে রোগীর রিপোর্ট আপলোড করতে। আপলোড হলে তারপর আসুন। ফের রওনা আমরির উদ্দেশ্যে। তখন রাত প্রায় সাড়ে নয়টা।

এদিকে এতরাতে আমরা তিনজন পাকাচুলের প্রবীণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছি একজন কোভিড রোগী নিয়ে – এটা আই ডি-র কর্তব্যরত ডাক্তারবাবুদের হয়ত খারাপ লাগে। দুইজন তরুণ ডাক্তার ছিলেন ডিউটিতে। তাঁরা আমাদের ডেকে বলেন, আপনাদের রোগীকে পাঠান দেখি কী করা যায়। ওরা রোগীকে চেক করে, AMRI-র দেওয়া পজিটিভ রিপোর্ট হাতে নিয়ে কিছুক্ষণ ফোনাফুনি করেন। তারপর বলেন আমরা ভর্তি নিয়ে নিচ্ছি।

আই ডি অমিতাভকে ভর্তি করে নেয়। তখন রাত প্রায় দশটা। অমিতাভ সাহা বর্তমানে আইডি হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।

লিখেছেন বিশিষ্ট মানবাধিকার-কর্মী রঞ্জিত শূর।

PrevPreviousও গুবলু! সোনা আমার
Nextমেডিকাল কলেজের ছাত্র-ছাত্রী ও জুনিয়র ডাক্তারদের আবেদনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Deepsikha adjikary
Deepsikha adjikary
5 years ago

এদের শাস্তি হওয়া উচিৎ এরা ক্ষমার অযোগ্য। মানুষ আর এখন মানুষ কে মানুষ মনে করে না।

0
Reply
অনয়া চ্যাটার্জি
অনয়া চ্যাটার্জি
5 years ago

এই সময়ে,আমাদের আরো বেশী সতর্ক থাকতে হবে।না হলে এরকম কুকুর বিড়াল এর মতো ব্যবহার জুটবে।হাসপাতালের লোকজন কে যদি bouncer মনে হয়,তাহলে বোঝাই যাচ্ছে পরিস্থিতি কি!!!

0
Reply
Rupam Goswami
Rupam Goswami
5 years ago

Govt should take strong action against them

0
Reply
Bhaskar Ganguly
Bhaskar Ganguly
5 years ago

C. M. , west Bengal is very much keen to stop these type of mal practices, requested to place it before her in Govt website & or her personal
e. mail address, for her personal intervention & or her perusal.

0
Reply

সম্পর্কিত পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 No Comments

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

June 23, 2026 No Comments

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

সাম্প্রতিক পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

Dr. Indranil Saha June 23, 2026

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635157
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]