Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ২৩ (ওষুধপত্র)

Diabetes symbol
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • July 2, 2020
  • 5:42 am
  • No Comments

ডায়াবেটিস রোগীদের চিকিৎসার মূল লক্ষ রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখা। এর জন্য বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয়।

ওষুধ

প্রথম ওষুধ হলো মেটফরমিন। এটি অত্যন্ত সস্তা এবং হাইপোগ্লাইসেমিয়া করেনা। তাছাড়া এই ওষুধটি খিদে কমায় এবং ওজনও কিছুটা হ্রাস করে।

দ্বিতীয় ওষুধ হলো সালফোনাইলইউরিয়া (যেমন গ্লিমেপেরাইড)।

এই দুটি ওষুধে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে না আসলে তৃতীয় ওষুধ হিসাবে এর সাথে যোগ করা হয় ইনসুলিন।

ইদানীং অনেক নতুন নতুন ওষুধ বাজারে আসছে। যেমন থায়োজলিডিনিডাইয়োন, গ্লিপটিন, অ্যাকারবোজ, ভোগ্লিবোজ ইত্যাদি। অনেকে সময় রোগী ইনসুলিন নিতে না চাইলে, বা কোনো কারণে ইনসুলিন না দেওয়া গেলে এর মধ্যে থেকে তৃতীয় ওষুধটি দেওয়া যেতে পারে। তবে এগুলির চাইতে মেটফরমিন, সালফোনাইলইউরিয়া এবং ইনসুলিনের মাধ্যমে চিকিৎসা করলে খরচ অনেক কম হয় এবং গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখাও সুবিধা হয়।

ইনসুলিন নিয়ে রোগীদের মধ্যেই নানারকম ভীতি থাকে। চিকিৎসকের দায়িত্ব ভালো করে বুঝিয়ে সেই ভীতি দূর করা। মনে রাখতে হবে ডায়াবেটিস নিঃশব্দ ঘাতক। প্রথম থেকে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে না থাকলে, একবার সমস্যা শুরু হলে, তখন ব্যয়বহুল চিকিৎসা করেও সেই সমস্যার পুরোপুরি সমাধান করা যাবে না।

রক্তে গ্লুকোজের লক্ষ্যমাত্রা

চিকিৎসা শুরুর পর প্রথম দিকে একটু ঘন ঘন রক্তে গ্লুকোজ মাপা হয়। তেমন কোনও সমস্যা না থাকলে প্রথম দিকে প্রতি তিন মাস অন্তর, এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে ছয় মাস অন্তর রক্তের গ্লুকোজ মাপলেই চলে।

১. HbA1c: আগেই বলা হয়েছে এটি গ্লুকোজের মাত্রার দীর্ঘমেয়াদী পরিমাপ করতে পারে।

চিকিৎসাধীন ডায়াবেটিক ব্যক্তির HbA1c ৭% এর কম থাকা উচিৎ।

তবে বয়স্ক ও অসুস্থ ব্যক্তি এবং চিকিৎসার ফলে যাদের বার বার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে তাদের ক্ষেত্রে HbA1c এর লক্ষ্যমাত্রা ৮% এর নীচে।

২. খালিপেটে রক্তের গ্লুকোজঃ এক্ষেত্রে লক্ষ্যমাত্রা ১২৬ মিগ্রা/ডেসিলি. এর কম।

চিকিৎসকের কর্তব্য
১. প্রত্যেকবার ডায়াবেটিক রোগী দেখার সময় তাঁদের খাদ্য, ব্যায়াম ইত্যাদি নিয়ে বলা। ধূমপান ও অন্য কোনও নেশা থাকলে তার কুফল সম্পর্কে আলোচনা করা এবং নেশা ত্যাগ করার জন্য বলা।
২. প্রত্যেকবার রক্তচাপ মাপা এবং রক্তচাপ ১৩০/৮০ মিলিমিটার মার্কারির নীচে রাখা।
৩. প্রত্যেকবার ওজন মাপা এবং বডি মাস ইনডেক্স হিসেব করা। বেশি হলে তা কমানোর জন্য রোগীকে উৎসাহিত করা।
৪. বছরে একবার লিপিড প্রোফাইল পরীক্ষা করা। রোগীর বয়স ৪০ বছরের বেশি হলে অনেক চিকিৎসকই রোগীকে রিপোর্টের উপর নির্ভর না করেই স্ট্যাটিন জাতীয় ওষুধ দিয়ে থাকেন।
৫. বছরে একবার ইউরিনের এলবুমিন ক্রিয়েটিনিন রেশিও বা ACR পরীক্ষা করা উচিৎ এবং বছরে অন্তত একবার রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা করা।
৬. প্রত্যেকবার রোগীর পায়ের পাতা পরীক্ষা করা।
৭. প্রতি দুবছরে একবার রোগীর রেটিনা পরীক্ষা করা।
৮. সর্বোপরি প্রত্যেকবার রোগীকে নিয়মিত ওষুধ গ্রহণের এবং রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তা নিয়ে বলা।

PrevPreviousসহনাগরিক দের প্রতি
Nextপ্রেমের কোন নাম দেব নাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

যতদিন বাঁচি, ততদিন শিখি

May 30, 2026 No Comments

যতদিন বাঁচি, ততদিন শিখি। কোষ্ঠকাঠিন্য হলে দেশের এই পরিস্থিতিতে জল বাঁচানো একান্ত দূরদর্শী সিদ্ধান্ত, আর পাতলা ইয়ে হলে পেট সাফা মানেই শরীর চাঙ্গা – মানে,

‘তেলা পোকা’-র উত্থান – কেউ রসে, কেউ ত্রাসে

May 30, 2026 No Comments

তেলাপোকা বা আরশোলা একরকম ক্ষতিকর পোকা যেগুলি আমাদের ঘর গেরস্থালির মধ্যে লুকিয়ে থেকে সুযোগ পেলেই খাদ্য দ্রব্যে হানা দেয়, সংক্রামিত করে এবং নানারকম রোগের সৃষ্টি

বাচ্চাদের পেটের অসুখ

May 30, 2026 No Comments

সর্দিকাশি, শ্বাসকষ্টগুলো একটু কমে এসেছে। এবার বিচ্ছিরি সব পেটের সমস্যা শুরু হয়েছে। প্রচুর বাচ্চা বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানার সমস্যায় ভুগছে। অনেকেই জ্বরে কাহিল। মাথায়

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

May 29, 2026 No Comments

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

May 29, 2026 No Comments

বঙ্গ নারীদের জন্য ধর্ষণ নামক যে পিতৃতান্ত্রিক বৃক্ষের বিষফল ও সমাজ নিয়ে আমাকে কোনওদিন লিখতে হবে, ভাবিনি। আমি যেহেতু বেহালায় ছোটবেলায় ছিলাম আর তৎকালীন বেহালা

সাম্প্রতিক পোস্ট

যতদিন বাঁচি, ততদিন শিখি

Dr. Bishan Basu May 30, 2026

‘তেলা পোকা’-র উত্থান – কেউ রসে, কেউ ত্রাসে

Bappaditya Roy May 30, 2026

বাচ্চাদের পেটের অসুখ

Dr. Soumyakanti Panda May 30, 2026

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

Dr. Kanchan Mukherjee May 29, 2026

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

Rudrani Misra May 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

626514
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]