Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সিউডো-করোনা সিনড্রোম

IMG_20200721_195421
Dr. Soumendu Nag

Dr. Soumendu Nag

Doctor in a local self-government hospital.
My Other Posts
  • July 25, 2020
  • 8:34 am
  • No Comments

বসার ঘরটাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সন্দীপন|হঠাৎ আওয়াজ হল|ঠক ঠক …ঠক ঠক…

কে?

আমি, মানে আমরা স্যার|

আমরা কারা!!

আমরা মানে ‘খবর খান|যেমন চান’ চ্যানেল থেকে এসেছি|

অতএব দরজা খোলে সন্দীপন|আসুন|বসুন|কিভাবে সাহায্য করতে পারি?

এমন কিছু না|এই ক’দিন ..মানে এই করোনা কালে কেমন ছিলেন আপনি?

কিন্তু আমার তো করোনা হয়নি.. গতকাল রিপোর্টও নেগেটিভ এসেছে..

জানি তো.. জানিতো… আমরা রেগুলার আপনার পোস্ট ফলো করি ..

তাহলে নতুন করে তো আমার কাছে কি জানতে চান?

আমরা একটা স্টোরি করবো|মানে সেইসব করোনা যোদ্ধাদের নিয়ে যাঁদের নামে করোনাতঙ্ক ছড়িয়েছে, তাঁদের অভিজ্ঞতা, কেমন লাগলো, যদি কারও করোনা হয় তাঁদের জন্য কোনও মেসেজ …এইসব নিয়ে|ঠিক সন্ধ্যা ছটায় জলাঞ্জলি প্রেসেন্টস করোনার কূটকচালি|গুজবে থাকুন সুযোগে থাকুন|

অবাক হয়ে গুছিয়ে বসে সন্দীপন|বাঃ|কত কি চারদিকে হচ্ছে কিছুই জানতেও পারতো না সে|ভাগ্যিস এই গুজবটা ছড়িয়ে ছিল|

তা বলুন কি জানতে চান?

লাইট ক্যামেরা রেডি ..? চনমনে মেয়েটা মাস্ক পড়েছে থুতনিতে| কেউ একটা ধমকায় ..এই মোনালিসা ওটা ঠিক করো|ক্যামেরা রেডি|

…নমস্কার|খবর খান যেমন চান এন্ড জলাঞ্জলি হাতুর্বেদ প্রেসেন্টস করোনার কূটকচালি|গুজবে থাকুন|সুযোগে থাকুন|আজকে আমাদের সাথে আছেন বিশিষ্ট চিকিৎসক সন্দীপন গাঙ্গুলি|কয়েকদিন ধরেই তাঁর নামে ছড়িয়ে পড়েছিল করোনাতঙ্ক|এই কদিন কেমন ছিলেন তিনি|দেওয়ালের আড়ালে লুকিয়ে রুগী দেখতেন কি?তাঁর রিপোর্ট কি সত্যিই নেগেটিভ? ইত্যাদি একগুচ্ছ আপনাদের হজম না হওয়া ঘুসঘুসে উসখুস নিয়ে আমি মোনালিসা|…..দিনে রাতে|গুজবের সাথে|

আচ্ছা সন্দীপন বাবু, আপনি কি মনে করেন এই যে গুজব ছড়াচ্ছে তাতে কি কিছু সুবিধা হলো আপনার ..মানে আপনাদের!

সুবিধা! কি সুবিধা?

এই যেমন এই কদিন দিব্বি শুয়ে বসে দিন কাটালেন|আর ভয় যত বাড়বে ততই বাড়বে আপনাদের ইনকাম, তাই না?

সন্দীপনের মাথা ঝিম ঝিম করে|সত্যিই তো সত্যিই তো…

আচ্ছা শুনেছি আপনি নাকি এই কদিন নিজের বাসন নিজেই মেজেছেন|আত্মনির্ভর হয়ে কেমন লাগছে আপনার? আচ্ছা কোন বার ইউস করতেন আপনি? বাসন মাজতে …

সন্দীপনের মাথা ঘুরতে থাকে|চুপ করে থাকে সে|

আঙ্কর বলতে থাকে ..সন্দীপন বাবু ভাবছেন|এই ফাঁকে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা অর্জুন শক্তিশালী বাসন মাজার বার-এর বিজ্ঞাপন বিরতি| সঙ্গে থাকুন|গুজবে থাকুন|

সন্দীপনের মাথার ব্যথাটা অনেকটা আগুনে পরিবর্তন হয়েছে|যেন এক্ষুনি ফেটে চৌচির হয়ে যাবে|ইচ্ছে করছে এখুনি ভেঙে চুরে ফেলে সে|সবটা|সবকিছু|অনেক কষ্টে রাগ সংবরণ করে|হয়তো মানুষকে ঠিক সবটা বোঝাতে না পারাটাও অপদার্থতা আমাদেরই|সে যাকগে|আপাতত একটু চা খেতে হবে|উঠতে যায় সন্দীপন|তখনই ঘুম ভেঙে যায়।

কোনও মোনালিসা নয়|দাঁড়িয়ে আছে রনংদেহী মাতঙ্গিনী|স্বয়ং অর্ধাঙ্গিনী|ও তাহলে স্বপ্ন ছিল এসব..!

ওঠো|রিপোর্টতো হাতে পাওনি এখনও|তা বাসনটা না হয় নিজেই মেজো লাস্ট দিন|
সন্দীপন আড়মোড়া ভাঙতে ভাঙতে স্মার্ট ফোনটা খোলে|লাইকের বন্যায় ভেসে যাচ্ছে করোনা নেগেটিভ আসার পোস্ট|

আহা কি আনন্দ আকাশে বাতাসে|

পুনঃ এটি সম্পূর্ণ কাল্পনিক একটি গল্প মাত্র|এর সাথে আংশিকও বাস্তবের মিল থাকলে তা কাকতালীয় কোকিলতালীয় …ময়না বুলবুলি ইত্যাদি সবরকম তালীয়|

PrevPreviousCorona Pandemic and the State dilemma (Part –1)
Nextআইসোলেশনের দিনরাত্রি ২Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

একটাই ভালো, এসব পাবলিককে মানুষ চিনে যায়, ছুঁড়ে ফেলেও দেয়।

November 4, 2026 No Comments

যেসব দলের / শাসকের নিজের কোনো কোয়ালিটি থাকে না, তাদের দুটো কোয়ালিটি থাকে। একটা হচ্ছে আগের কোনো একটা র‍্যান্ডম সরকারের সাথে তুলনা টানা, আর দ্বিতীয়ত

ভোপাল গ্যাস ট্র‍্যাজেডি

November 4, 2026 No Comments

 

জাস্টিস ফর বিচার

November 4, 2026 No Comments

শ্রী শ্রী মা দুর্গা কৈলাশ, মানস সরোবর হিমালয় নেপাল মা, তুমি তো প্রবাসী । চলে যাওয়ার পর সব খবর পাও কিনা জানি না। তাই তোমাকে

থ্রেট কালচার ২.০ সরকার বদলেছে, শাসনের কায়দা কি বদলেছে?

November 3, 2026 No Comments

কিছুদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী, পাশে নারায়ণ স্বরূপ নিগমকে বসিয়ে সংবাদমাধ্যমে বলছিলেন, সরকার বদলালেও থ্রেট কালচার এখনও বিদ্যমান। মন্ত্রীর সেই বক্তব্য শুনে অবশ্য বোঝার উপায় ছিল না

আমরা মানুষকে মেরে ফেলার জন্য নয়, বাঁচানোর জন্য এই পেশায় আছি

November 3, 2026 No Comments

Coincidence বা সমাপতন বলে একটা শব্দ আছে যার একটা অন্য নাম “কাকতালীয়”। কাক ডেকে উঠলো আর তার পরেই তালগাছ থেকে পাকা তাল টুপ করে খসে

সাম্প্রতিক পোস্ট

একটাই ভালো, এসব পাবলিককে মানুষ চিনে যায়, ছুঁড়ে ফেলেও দেয়।

Dr. Subhanshu Pal November 4, 2026

ভোপাল গ্যাস ট্র‍্যাজেডি

Dr. Punyabrata Gun November 4, 2026

জাস্টিস ফর বিচার

Sanjoy Mukherjee November 4, 2026

থ্রেট কালচার ২.০ সরকার বদলেছে, শাসনের কায়দা কি বদলেছে?

West Bengal Junior Doctors Front November 3, 2026

আমরা মানুষকে মেরে ফেলার জন্য নয়, বাঁচানোর জন্য এই পেশায় আছি

Dr. Samudra Sengupta November 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

698374
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]