Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি ৫২ অ্যালবাম

IMG_20200730_205313
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • July 31, 2020
  • 7:20 am
  • 3 Comments

সেই মার্চ মাস থেকে একটানা রোগী দেখে যাচ্ছি, দেখেই যাচ্ছি। বাড়িতে মেয়েদের কাছাকাছি ঘেঁষতে পারিনা। মন মেজাজ অত্যন্ত খারাপ। তার উপর রোগীও যদি মশকরা করে…..

ঘন্টা খানেক আগেই মেডিকেল কলেজের এক সহপাঠী চিকিৎসক ফোন করেছিল, ‘ভাইরে, যুদ্ধ শেষ, করোনা পজিটিভ হয়ে গেছি। হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছি।’

ফোন পাওয়ার পর থেকেই মনটা আরো খিঁচড়ে গেছে। বুঝতে পারছি আমারও বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। সরকারি চিকিৎসকরা তবু করোনা যোদ্ধার সম্মান পাবেন। আমাদের হাতে হ্যারিকেন।

সামনের জ্বরের রোগিণী বিশ্রী রকম কাশছেন। হতশ্রী মাস্কেও অজস্র ফুটো। ভাইরাস সেই ফুটো দিয়ে এরোসলে চেপে নাচতে নাচতে যাতায়াত করবে। সম্ভবত লকডাউনের একদম প্রথম থেকেই তিনি ওই মাস্ক ব্যবহার করছেন।

তাড়াতাড়ি ওষুধ পত্র লিখলাম। তারপর বললাম, ‘যদি দু- তিন দিনে জ্বর না কমে, তাহলে করোনার পরীক্ষা করতে হবে। এ কদিন বাড়িতে আলাদা ঘরে থাকবেন, ভালো সার্জিক্যাল মাস্ক পরে থাকবেন। আলাদা বাথরুম ব্যবহার করবেন।’

ভদ্রমহিলা বললেন, ‘আমার করোনা হবে না ডাক্তার বাবু। আমি অ্যালবাম খেয়ে নিয়েছি।’

মাথাটা টং করে গরম হয়ে গেলো। বললাম, ‘ডাক্তার বাবুর সাথে মশকরা করছেন! লজ্জা লাগে না!’

ভদ্রমহিলা আহত দৃষ্টিতে বললেন, ‘মশকরা? কোথায় মশকরা করলাম?’

‘অ্যালবাম কি খাওয়ার জিনিস? করোনা হলে অ্যালবামে ছবি হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকে। তা বলে অ্যালবাম খেয়ে করোনা আটবেন?’

ভদ্রমহিলা বললেন, ‘আপনি ভুল বুঝেছেন ডাক্তার বাবু। ওই যে করোনার একটা ওষুধ আছে না.. কি যেন অ্যালবাম?’

রেগেমেগে বললাম, ‘আপনি অ্যালবাম খান, বাবুলগাম খান, যা ইচ্ছে খান। দিন তিনেকের মধ্যে জ্বর না কমলে সোয়াব টেস্ট করতে হবে। ব্যাস… কথা শেষ।’

কিন্তু আমি কথা শেষ করতে চাইলেই কি কথা শেষ হয়। ভদ্রমহিলার চোখ দুটো ছল ছল করে উঠলো। বললেন, ‘ডাক্তার বাবু, পাঁচ দিন আগে আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম। ওখান থেকে কি করোনা হতে পারে?’

‘এই মহামারীর মধ্যে আপনি বিয়ে খেতে গেছিলেন?’

‘কী করব ডাক্তার বাবু। আমার বড় মামার শালার মেয়ের বিয়ে। এত নিকটাত্মীয়। আর এত করে বলল…’

নিকটাত্মীয়? আমি হাঁ হয়ে গেলাম।

ভদ্রমহিলা এবার প্রায় কেঁদে ফেললেন। ‘যদি সত্যি করোনা হয়, মরে যাব না তো ডাক্তার বাবু?’

বললাম, ‘করোনাতে যদি নাও মরেন, এতো প্রেশার- সুগার নিয়ে ঘন ঘন নিকটাত্মীয়ের বিয়ে খেয়ে বেরোলে অন্য রোগে মারা পড়বেন।’

PrevPreviousআগুনের পরশমণি
Nextমিথ্রিডাটিয়মঃ সর্ব বিষ প্রতিষেধক – পর্ব ৩Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Smriti Basu
Smriti Basu
5 years ago

খুব ভালো কেস স্টাডি। স্যার আপনি চিকিৎসক আর আমি একজন grassroot health worker. NGO. আমার কাছে এমন বহু কেস স্টাডি আছে এবং মানুষ এমন কিছু বলে শুনে মনে হয় আমরা বাইরে যতটা আধুনিক মনের দিকে ততটাই পিছিয়ে আছি।

0
Reply
Souvik
Souvik
5 years ago

হঠাৎই আপনার একটা লেখা চোখে পড়ল। তারপর একটানা কয়েকটি পড়লাম। চিকিৎসক, সুলেখক, রসিক এবং মানবিক ……. বিরলপ্রায় সংমিশ্রণ। আমার মতো সাধারণের কাছে আপনিই ‘অতিম্যান’। ভালো থাকুন আপনি ও আপনার প্রিয়জন।

0
Reply
আশিস, নবদ্বীপ
আশিস, নবদ্বীপ
5 years ago

আরও লিখুন, লিখেই চলুন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

April 30, 2026 No Comments

না! আমি কাউকে বেইমান বলাটা সমর্থন করি না। সন্তানহারা মাকে বলাটা তো নয়ই! এটা অপ্রার্থিত, এবং আদৌ গ্রহণযোগ্য নয়! তবে, রাজনীতির আখড়ায় প্রাচীনযুগ থেকেই এসব

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

April 30, 2026 No Comments

পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে বিশেষ করে ২০১১ থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পঞ্চায়েত – পুরসভা থেকে বিধানসভা – লোকসভা প্রতিটি নির্বাচন ঘিরে শাসক দলের প্রশ্রয়ে

ভারতে হাম: একটি প্রতিরোধযোগ্য রোগ, তবু এত ঝুঁকি কেন?

April 30, 2026 No Comments

২৭ এপ্রিল ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

April 29, 2026 No Comments

।।বহু ক্ষোভ বুকে জমা।।

April 29, 2026 No Comments

আমি তো চাইছি কালো মেঘে যাক দূর দিগন্ত ছেয়ে তপ্ত পৃথিবী নব রূপ পাক বর্ষায় ভিজে নেয়ে !! পথ শিশুরাও রাজপথে নেমে নিক অধিকার চেয়ে

সাম্প্রতিক পোস্ট

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

Dr. Koushik Lahiri April 30, 2026

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

Bappaditya Roy April 30, 2026

ভারতে হাম: একটি প্রতিরোধযোগ্য রোগ, তবু এত ঝুঁকি কেন?

Doctors' Dialogue April 30, 2026

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

Abhaya Mancha April 29, 2026

।।বহু ক্ষোভ বুকে জমা।।

Shila Chakraborty April 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620054
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]