Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্রশ্ন করোনা!

IMG_20200703_224149
Dr. Koushik Lahiri

Dr. Koushik Lahiri

Dermatologist
My Other Posts
  • August 3, 2020
  • 8:36 am
  • 10 Comments

1. এটা কি আদৌ মহামড়ক? তাই যদি হয়, গতবছরের মার্চ থেকে জুলাইয়ের তুলনায় কোনো দেশে এই বছর মৃত্যুহার/মৃত্যুসংখ্যা বেড়েছে কি?

2. গত পাঁচমাসে কোভিডে মারা গেছেন ৩৫০০০ ভারতীয়। দুঃখজনক! কিন্তু যে যক্ষ্মা বা টিউবারকুলোসিসে গত বছর মারা গেছেন সাড়ে চার লক্ষ ভারতীয়! অর্থাৎ দিনে গড়ে ১২৩৩ জন ভারতীয় এখনো প্রাণ হারান টিবিতে! সেই হিসেবে গত পাঁচমাসে যক্ষ্মায় মারা গেছেন এক লক্ষ পঁচাশি হাজার তিনশো বিয়াল্লিশ জন ভারতীয়! কিন্তু আমরা টিবি নিয়ে চিন্তিত নই। কেন?

3. যে অসুখে শতকরা ৯০ জন উপসর্গহীন থাকেন, ১০ জন অসুস্থ হন, ৫ জন হাসপাতালে ভর্তি হন আর দুজন মারা যান তা কি সত্যিই কোনো জনস্বাস্থ্য সমস্যা?

4. যে সমস্ত দেশ কড়া লকডাউন করেছে আর যে সমস্ত দেশ কিছুই করে নি, তাদের মধ্যে সংক্রমণ হার বা মৃত্যুহারের কোনো ফারাক আছে কি?

5. প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ বা নেপালে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হবার পথে! কিভাবে? ওঁদের চিকিৎসা ব্যবস্থা বা অথনৈতিক ক্ষমতা তো আমাদের চেয়ে আদৌ উন্নত নয়! এমনকি লকডাউনও সেভাবে পালন করা যায় নি ওই দেশগুলিতে! তার মানে কি আর পাঁচটা ভাইরাসজনিত সংক্রমণের মত কোভিডও তার স্বাভাবিক গতি মেনেই তুঙ্গে উঠবে আর তার পর নেমেও আসবে?

6. এই প্রথম একটি RNA ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরী করার চেষ্টা চলছে।সংবাদমাধ্যম আমাদের যাই বোঝাক, কোভিড ভ্যাকসিন নিকট ভবিষ্যতে আসছে না! কোনো ওষুধও নেই! একমাত্র উপায় জন-অনাক্রম্যতা বা হার্ড ইম্যুনিটি। লকডাউন সেই প্রক্রিয়াটাকে মন্থর করে দেবে না তো?

7. Worldometer জানাচ্ছে সারা পৃথিবীতে বার্ষিক মৃত্যুহার এ বছর এযাবৎ ৭.৬১২। পাঁচ বছর আগে ২০১৫ সালে এই হার ছিল ৭.৬১৯। গতবছর ছিল ৭.৫৭৯। অর্থাৎ পাঁচ বছর আগের তুলনা মৃত্যুহার সামান্য হলেও হ্রাস পেয়েছে! হ্যাঁ করোনা হওয়া সত্ত্বেও হ্রাস পেয়েছে!

8. ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ২০১৭সালের হিসেবে প্রতিদিন সারা বিশ্বে প্রায় লাখ দেড়েক মানুষ বিভিন্ন কারণে মারা যান! বছরে আজ অবধি সে হিসেবে ৩১ ,৪ ০০,০০০ মানুষ মারা যাবার কথা, অথচ  Worldometer জানাচ্ছে এ বছর এ যাবৎ সারা পৃথিবীতে মারা গেছেন ৩৪,২৬৩,১৫০ জন, অর্থাৎ প্রায় ২৮ লক্ষ ৬৩ হাজার মানুষ বেশি মারা গেছেন! তার মধ্যে করোনায় মারা গেছেন ৬লক্ষ ৮০ হাজার! অর্থাৎ গত সাতমাসে সারাদুনিয়ায় প্রায় বাইশ লক্ষ মানুষ অতিরিক্ত মারা গেছেন করোনা নয় এমন অসুখে! আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি না!

9. আমরা আলোচনা করছি মোদি, মমতা, ট্রাম্প, পুতিন,জিনপিং নিয়ে!

10. যেহেতু ট্রাম্প HCQS-এর পক্ষে বলেছেন অতএব প্রমাণ করতেই হবে সেটা অতি ওঁচা এবং বিপজ্জনক ওষুধ!

11. দেশে করোনা নিয়ন্ত্রিত হওয়া মানেই মোদির কৃতিত্ব, যেমন দিল্লীর করোনা জয়ের মূল কারণ অমিত শাহ!

12. অথবা, দেশে করোনা বাড়লেই মঙ্গল, তাতে মোদির নিন্দে করা যাবে!

13. রাজ্যে করোনার বিপদ বেশি করে দেখাতেই হবে! সামনে ভোট, করোনা নিয়ন্ত্রণে এসে গেলে মমতা যদি ফের জিতে যান!

14. করোনা মোকাবিলায় যে অবস্থাই হোক, সাপ্তাহিক দুদিন লকডাউনের স্ট্র্যাটেজি একেবারে মমতার মাস্টার স্ট্রোক!

15. করোনার চেয়ে অনেক ভয়ঙ্কর এই আতঙ্কের পরিবেশ, এই অনর্গল মিথ্যা প্রচার, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থার কোমর ভেঙ্গে দেওয়া এই বিভ্রান্ত রণকৌশল!

16. ১৩ কোটি ৪০ লক্ষ হা-ক্লান্ত পরিযায়ী শ্রমিকদের বীভৎস যন্ত্রণা আমরা ভুলে গেছি।

17. লোকের কাজ নেই, চাকরি নেই , পকেটে পয়সা নেই, পেটে ক্ষিদে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, দেশে অনলাইন ক্লাস করছে শতকরা ২৫ জন ছাত্র-ছাত্রী, বাকি দুই তৃতীয়াংশ ডুবে যাচ্ছে শিক্ষাহীনতার অন্ধকারে!

18. গত পাঁচমাসে দেশে আত্মহত্যা বেড়েছে পাঁচগুণ!

19. কোভিড-আতঙ্কে নন-কোভিড রোগীদের চিকিৎসা তছনছ হয়ে গেছে! নেগেটিভ তরঙ্গপ্রবাহে ডুবে আছে একটা গোটা দেশ, গ্রহ!

20. মরব একদিন সবাই, কিন্তু তাই বলে, দু-বেলা নেগেটিভ চিন্তা করে, ডিপ্রেশনে ডুবে মরবো কেন?

মরার আগে মরে তো লাভ নেই, তাই না?

আসুন বাঁচি!

1.https://www.statnews.com/2020/03/17/a-fiasco-in-the-making-as-the-coronavirus-pandemic-takes-hold-we-are-making-decisions-without-reliable-data/
2. https://fee.org/articles/john-ioannidis-warned-covid-19-could-be-a-once-in-a-century-data-fiasco-he-was-right/

PrevPreviousইতিহাস ভরসা যোগায় আমরা নিশ্চয়ই জিতবো
Nextভাইরাসের নরক গুলজারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
10 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Smriti Basu
Smriti Basu
6 years ago

ভীষণ ভালো ও সময়োপযোগী লেখা। স্যার আমি একজন health worker.grassroots এ কাজ করছি। মানুষের আয় বন্ধ হবার দরুন তাদের কষ্ট সামনে থেকে উপলব্ধি করতে পারছি।

0
Reply
কৌশিক লাহিড়ী
কৌশিক লাহিড়ী
Reply to  Smriti Basu
6 years ago

অনেক ধন্যবাদ

0
Reply
ঐন্দ্রিল
ঐন্দ্রিল
6 years ago

আমি একই মতে বিশ্বাস। হাসপাতালে ভর্তি না হতে পেরে অন্য রোগে বেশি মরতে দেখছি।?

0
Reply
Pallab Ganguly
Pallab Ganguly
6 years ago

Lekhata khub e prasongik ai samoy …tathyo diye apni jevabe satti ke tule dhoreche ta prosongsa dabi rakhe

0
Reply
Subrata
Subrata
6 years ago

Sir
Can I share this ?

0
Reply
Koushik Lahiri
Koushik Lahiri
Reply to  Subrata
6 years ago

Yes, certainly.

0
Reply
Aniruddha Patra
Aniruddha Patra
6 years ago

একদম বাস্তববাদী লেখা.সবার পক্ষে বোঝা সম্ভব.

0
Reply
Sourav Bysack
Sourav Bysack
6 years ago

Everyone should follow Dr Biswaroop Roy Chowdury for authentic information about Corona
I am from NICE team of Dr Biswaroop Roy
We are united against whole propaganda
We exposed the covid19
We exposed the WHO CDC WTO UNO ICMR IMA
Ami toiri

0
Reply
Subrata Goswami
Subrata Goswami
6 years ago

খুব সুন্দর লেখা আতোংকো কমাবার কাজে লাগবে এই লেখাটা

0
Reply
সৌরভ দত্ত
সৌরভ দত্ত
6 years ago

একেবারেই ঠিক।

জনগণের ওপর শাসকের চাপিয়ে দেওয়া দমবন্ধ করা পরিস্থিতিকে তাচ্ছিল্য দিয়েই দূর করতে হবে।

সতর্কতার সাথে প্যানিকের অবিচ্ছেদ্য বন্ধুত্ব নেই, আমরা যেন বন্ধুত্ব করিয়ে না দিই!

0
Reply

সম্পর্কিত পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

September 13, 2026 No Comments

একটা ভোটে জিতে সরকার গড়ার পর হাতির পাখনা মেলার মতো অবস্থা হয়েছে শুভেন্দু অধিকারীর দল ও সরকারের। যেমন রাজ্যের শাসক দল, তেমন রাজ্যের সরকার। দুটোরই

শব্দে জব্দ

September 13, 2026 No Comments

বিজ্ঞান ও পরিবেশ আন্দোলন: পশ্চিমবঙ্গে সিপিআইএমের গণ সংগঠন ‘ বিজ্ঞান মঞ্চ ‘ ছাড়াও বেশ কিছু বিজ্ঞান সংগঠন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিজ্ঞান বিষয়ে মাঠে ময়দানে নেমে

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

September 13, 2026 No Comments

পৃথিবীতে আপাতত একটাই কাজ বাকি আছে। শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো। আমরা আবার প্রকাশনীর পক্ষ থেকে পুজোয় বুক স্টল করি। রাগ করবেন না প্লিজ৷ রোজ

সাম্প্রতিক পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

Parichay Gupta September 13, 2026

শব্দে জব্দ

Bappaditya Roy September 13, 2026

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

Dr. Aindril Bhowmik September 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675229
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]