Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একটি চিঠি

IMG_20240416_111651
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • April 16, 2024
  • 11:26 am
  • No Comments
নতুন বছরে পুরনো মাল – পুরনো বলতে একেবারে দু’হাজার বছরের পুরনো – আপনাদের উপহার দিতে চাই।
একটি চিঠি।
রোমান দার্শনিক তথা নাট্যকার সেনেকা-র একটি চিঠি। লুসিলিয়াস-এর উদ্দেশে লিখিত। চিঠির সময় সুনির্দিষ্টভাবে জানা নেই। তবে সেনেকা জন্মেছিলেন খ্রিস্টজন্মের দুই-তিন বছর আগে। আর মারা গিয়েছিলেন পঁয়ষট্টি সাধারণাব্দে। মৃত্যুটা খুব অদ্ভুত। রোমসম্রাট নিরো-র একান্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি – নিরো-র বাবা ছেলের শিক্ষক হিসেবে সেনেকা-কে নিয়োগ করেন এবং পরবর্তী সময়ে, নিরো সম্রাট হওয়ার পর, সেনেকা নিরো-র পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হন – হ্যাঁ, অত্যাচারী হিসেবে ইতিহাসে কুখ্যাত সম্রাট নিরো-র কথাই বলছি – অবশ্য শোনা যায়, যে, পরবর্তী সময়ে নিরো যখন অত্যাচারী হয়ে ওঠেন, সেনেকা তখন নিজেকে সরিয়ে নিতে চান, যদিও নিরো তাঁকে সরে আসতে দেননি – তবে শেষমেশ নিরোর বিষনজরে পড়েন তিনি। তিনি সম্রাটকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত, সেনেকা-র বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে। নিরো-র নির্দেশেই তাঁকে আত্মহত্যা করতে হয়।
সেসব কথা থাক। আপাতত চিঠিটা। ইংরেজি অনুবাদ থেকে আমার বঙ্গানুবাদ। কিছু কিছু জায়গায় বাক্যগত কিছু পরিবর্তন করেছি – মনে হয়েছে, তাতে চিঠিটা পড়তে সুবিধে হবে – বাড়াবাড়ি স্বাধীনতা নেওয়া হয়ে গিয়েছে বলে মনে হলে মার্জনা করবেন।
.
প্রিয় লুসিলিয়াস,
একদম ঠিক ভেবেছ তুমি। যেভাবে ভাবছ, ঠিক ওভাবেই এগোও। নিজেকে মুক্ত করো। সময় বাঁচাও, সময় জোগাড় করো। সময়, যা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছিল – জোর করে, বা চালাকি করে – অথবা স্রেফ তোমার নজর এড়িয়ে যেভাবে সময় বয়ে যাচ্ছিল – সেই সময়গুলো বাঁচাও। বিশ্বাস করো, পরিস্থিতিটা আমি যেমন বলছি তার থেকে এতটুকু আলাদা নয়। জীবনের বরাদ্দ সময়ের কিছু অংশ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, কিছুটা নেওয়া হয় চুরি করে আর কিছুটা চলে যায় স্রেফ চুপিচুপি। তারপরও আমি বলব, সবচাইতে লজ্জাজনক ক্ষয় হলো সেই ক্ষয়, যা ঘটে অযত্নের কারণে। মন দিয়ে ভাবতে বসলে দেখবে, লুসিলিয়াস, আমাদের জীবনের অধিকাংশটা কেটে যায় ব্যর্থতায়, বড় অংশ কাটে অর্থহীনভাবে আর আস্ত জীবনটাই অতিবাহিত হয়ে যায় অমনোযোগে, মনোযোগহীনতায়।
আচ্ছা, এমন অন্তত একজনকে দেখাও তো, যে মানুষটা সময়ের একটা নির্দিষ্ট দাম ধার্য করেন, যিনি প্রতিটি দিনের একটা মূল্য দেন, এবং যিনি উপলব্ধি করতে সক্ষম যে তিনি প্রতিদিনই মারা যাচ্ছেন। শেষের কথাটা অদ্ভুত শোনাল? দেখো, মৃত্যুকে আগামী কোনও ঘটনা হিসেবে দেখতে চেয়ে আমরা নিজেরাই শুধু নিজেদের ঠকাই, কেননা আমাদের অনেকটা মৃত্যু ইতোমধ্যেই ঘটে গিয়েছে। জীবনের যে সময়টা আমরা পেছনে ফেলে এসেছি, তা তো মৃত্যুর দখলে চলে গিয়েছে। অতএব, প্রিয় লুসিলিয়াস, যা করছ বলে লিখেছ, ঠিক সেভাবেই জীবনের প্রতিটি মুহূর্তকে জড়িয়ে বাঁচো। তুমি যদি বর্তমান দিনটিকে জাপটে ধরতে পারো, তাহলে প্রতিটি আগামীকালের উপর তোমায় কম নির্ভর করতে হবে। মনে রেখো, জীবনের মুহূর্তগুলোকে যতই ভবিষ্যতের জন্য মুলতুবী রাখতে চাইবে, তারা ততই ঝড়ের বেগে বয়ে যাবে।
দেখো, বাকি আর কিছুই তো আমাদের হাতে নেই, শুধু বরাদ্দ সময়টুকু ছাড়া। প্রকৃতি এমনভাবে আমাদের তৈরি করেছে, যে, শুধুমাত্র একটি উপাদান, যা কিনা সবচাইতে ক্ষণস্থায়ী দ্রুতধাবমান ও পিচ্ছিল, একমাত্র তার উপরেই আমরা নিজেদের অধিকার দাবি করতে পারি – অথচ সে উপাদান এমনই, যা থেকে যে চায় সে-ই যখন-তখন আমাদের বঞ্চিত করতে পারে, অতি সহজেই। আর মানুষের বোকামো এমনই, যে, এই মহামূল্যবান সময় হাতে পেয়েও সে তুচ্ছাতিতুচ্ছ সস্তা উপাদান সংগ্রহের পেছনে অমন দুর্মূল্য বস্তুটি ব্যয় করতে থাকে। খানিকটা সময় যদি উপহার পাওয়া যায়, তার জন্য কেউই কৃতজ্ঞ থাকার কথা ভাবে না। অথচ এ এমনই উপহার, যা কৃতজ্ঞ ব্যক্তির পক্ষেও ফেরত দেওয়া অসম্ভব। তুমি নিশ্চয়ই ভাবছ, এবিষয়ে এত উপদেশ দিতে বসেছে যে মানুষটা – অর্থাৎ আমি – সে ব্যাপারটা কীভাবে সামলাচ্ছে। খুব সৎভাবে বলি, জমাখরচের হিসেবটা আমি ঠিকভাবেই রাখি – যেমনটা একজন খরুচে অথচ সাবধানী লোকের পক্ষে স্বাভাবিক। আমি কখনোই বলব না, যে, আমার সময়ের কোনও বাজে খরচ নেই – আমি শুধু এটুকুই বলব যে, আমি জানি কোথায় কেন ও কীভাবে এই বাজেখরচ হচ্ছে। আমার দারিদ্র‍্যের কারণটা আমি যে কারও কাছে ব্যাখ্যা করে দিতে পারব। নিজেদের কোনও দোষ ছাড়াই যাদের সম্পদ ও সঞ্চয় তলানিতে এসে ঠেকেছে, আমার অবস্থা তেমনই। এ ব্যাপারে সবাই আমাকে ক্ষমা করে দেয়, কিন্তু কেউই আমায় সাহায্য করতে পারে না। আমার এই অবস্থা নিয়ে কী বলব তাহলে? দরিদ্র? হতদরিদ্র? যতটুকু পড়ে আছে, সেটুকুনিতেই যে সন্তুষ্ট থাকতে পারে, তাকে তো আমি দরিদ্র বলতে পারি না। কিন্তু তোমার উদ্দেশে আমার পরামর্শ – তোমার জীবনের বরাদ্দ সময়, যা তোমার নিজের একান্ত সম্পদ, সেটুকু আগলে রাখো। অল্পবয়সেই কাজটা শুরু করতে চলেছ, এটা সত্যিই ভালো কথা। কেননা, আমাদের পূর্বপুরুষরা যেমন বলতেন – পাত্রের তলানিতে এসে না পৌঁছানো অবধি কারোরই অপচয় বন্ধের কথা মনে পড়ে না – আর এ তো নতুন করে বলার কিছু নেই, যে, তলানিতে শেষমেশ যেটুকু পড়ে থাকে, তা পরিমাণে অপর্যাপ্ত তো বটেই, গুণগত মানের দিক থেকেও খারাপ। ভালো থেকো।
.
সবাইকে আমার তরফে নতুন বছরের শুভেচ্ছা। আর নমস্কার।
PrevPreviousছাত্র শিক্ষকের এই মধুর সম্পর্ক অমলিন থাকুক
Nextযোগেন্দ্রনাথ মন্ডল: বাংলা রাজনীতির নায়ক থেকে বিস্মরণNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

September 24, 2026 No Comments

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগী শহীদ হয়েছিলেন ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর। এই বছর তাঁর ৩৫ তম শহীদ দিবসে আমরা তাঁকে স্মরণ করব এক তথ্যচিত্র উন্মোচনের

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

September 24, 2026 No Comments

আশ্বিনের এক শনিবার সন্ধে ৬টা শরদিন্দু বন্দ্যোর ‘রিমঝিম’ উপন্যাসের নায়িকা নার্স প্রিয়ংবদা ভৌমিক ডায়েরি লিখত। গত শতকের চল্লিশ পঞ্চাশের দশকের এক নিম্নমধ্যবিত্ত বাঙালি পরিবারের সাধারণ

কেমন সরকারি স্কুল আমরা চাই!

September 24, 2026 No Comments

ন্তরমন্তর আন্দোলনের প্রতিক্রিয়ায় উত্তর ভারতের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাবি ছিল শিক্ষক নিয়োগের। আজ আরেকটা বড় সমস্যা হল শিক্ষকদের বহু

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

September 23, 2026 3 Comments

শুরুর কথা টমাস পিকেটি (প্রখ্যাত ফরাসী অর্থনীতিবিদ) তাঁর সম্প্রতি প্রকাশিত A Brief History of Equality (২০২২) পুস্তকে বলেছেন – “সোভিয়েত ইউনিয়ন এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

September 23, 2026 1 Comment

লেনিন সিফিলিস বা আরও সঠিকভাবে বলতে গেলে নিউরোসিফিলিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন এই হাইপোথিসিস প্রথমবার হাজির করার চেষ্টা করেন ইসরায়েল এর তিন গবেষক ডাঃ

সাম্প্রতিক পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

Dr. Punyabrata Gun September 24, 2026

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

Dr. Sukanya Bandopadhyay September 24, 2026

কেমন সরকারি স্কুল আমরা চাই!

Suman Kalyan Moulick September 24, 2026

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

Dr. Jayanta Bhattacharya September 23, 2026

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

Dr. Samudra Sengupta September 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

679665
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]