Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হোমিওপ্যাথেটিক আত্মহত্যা

Screenshot_2022-01-29-21-38-21-34_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • January 30, 2022
  • 9:32 am
  • One Comment

 

দীপঙ্কর

রোদলা সকালেও আমার মনটা মেঘলা হয়ে আছে। কিছুই ভালো লাগছে না আর।যেদিন রঞ্জনা আমার জীবন থেকে সরে’ গেছে, সেদিন থেকেই।কিছুদিন ‘রঞ্জনা আমি আর আসবো না’ গেয়ে আমার এবং প্রতিবেশীদের জীবন ওষ্ঠাগত করে’ দিলাম।তারপর থেকে আর ডিমের ঝোল‌ও আমার মুখে রুচছে না।অর্থাৎ আমার জীবন এখন আমার ব‍্যাঙ্ক অ্যাকাউন্টের মতো অর্থহীন। এমতাবস্থায় আমি ঠিক করলাম এ জীবন আমি আর রাখবো না।
তো কিভাবে মরবো, সেটা এখন একটা বড়ো প্রশ্ন হ’য়ে দাঁড়িয়েছে।দেখুন, সহজতম পন্থা হচ্ছে ঘুমের ওষুধ।কিন্তু বাজারচলতি ঘুমের ওষুধ সাধ‍্যমতো পেট পুরে’ খেলেও মরার সম্ভাবনা খুব কম।আমি জানি, এক ব‍্যর্থপ্রেমিকা নার্স পুজোর ছুটিতে গন্ডাগন্ডা ঘুম্বটিকা গান্ডেপিন্ডে গিলে’ নার্সে’স হস্টেল রুমের দরজা বন্ধ করে’ তিনদিন ভয়ানক ঘুমিয়েছিলো।তিনদিন পর ঘুম থেকে উঠে দাঁত মাজতে গিয়ে হঠাৎ আত্মহত্যার কথা মনে পড়েছে।তারপর তার কী কান্না!আমি তিনদিন, তিনরাত্রি পড়ে র‌ইলাম, কেউ খোঁজও নিলো না!!সুতরাং এই পথ বাদ।
অ্যাসিড পান- এতে খাদ‍্যনালী পুড়ে’ মরতেও পারি, কিন্তু অ্যালোপ‍্যাথুড়েরা ঠিক বাঁচিয়ে দেবে।সে বড়ো যন্ত্রণার জীবন হবে।
তাহলে র‌ইলো পড়ে কী?যাই করি না ক‍্যানো মরতেও পারি, বাঁচতেও পারি।অমিতাবচ্চন বলেছেন ‘য়‍্যে জীনা কোঈ জীনা হ‍্যায় লাল্লু?’ঠিকই বলেছেন রঞ্জনাকে ছাড়া বেঁচে কি লাভ আছে?সুতরাং যা করবো, সেটা এ্যাকেবারে কনফার্মড হতে হবে।

অবশেষে পথ পেলাম।হাইড্রো সায়ানোটিক সালফিউরেটেড ক্লোরিক অ্যাসিড।ভয়ঙ্করতম অ্যাসিড,এক ফোঁটাতেই যমের গদি নড়ে যাবে।গুপ্তদা(চিত্রগুপ্ত)পাঁইপাঁই করে’ ফুলের বুকে নিয়ে এসে’ বুকে জড়িয়ে ধরবে।এটাকে আমার গবেষণাগারে আরো হাজার গুণ শক্তিশালী করে’ একটা ফোঁটা পান করবো।তারপর অতৃপ্ত আত্মা হ’য়ে আমার রঞ্জুর চারপাশে ঘুরবো।ও পায়ের নখ কাটলে আমি ওর পায়ে পায়ে থাকবো।স্নান করে’ এলোচুলে বসলে আমি ফ‍্যোঁৎ করে’ দীর্ঘশ্বাস ফেলে’ ওর চুল শুকিয়ে দেবো।রঞ্জু ভাববে বুঝি বা পথভোলা দখিনা বাতাস এলো।ও প্রিয়তমের আলিঙ্গনে থাকলে আমি কঙ্কাল হ’য়ে ঝঙ্কৃত তালে তালে অস্থিখটখটি নৃত্য করবো।মোদ্দা কথা আমি শয়নে, স্বপনে, জাগরণে আমার রঞ্জাবতীর সঙ্গে থাকবো।

কাব‍্যকথা থাক।এবার রসায়নের জটিল আলোচনা।দশ লিটার পরিশ্রুত জলে এক মিলিলিটার হাইড্রো সায়ানোটিক সালফিউরেটেড ক্লোরিক অ্যাসিড দিলাম।তার থেকে এক মিলিলিটার মিশ্রণ নিয়ে আবার দশ লিটার পরিশ্রুত জলে মেশালাম,সেখান থেকে আবার এক মিলিলিটার মিশ্রণ নিয়ে আবার ফের দশ লিটার পরিশ্রুত জলে দিলাম।সেখান থেকে আবার এক মিলিলিটার মিশ্রণ নিয়ে আবার দশ লিটার পরিশ্রুত জলে মেশালাম।সেখান থেকে আবার এক মিলিলিটার মিশ্রণ নিয়ে ফের পরিশ্রুত দশ লিটার জলে মেশালাম।সেখান থেকে আবার এক মিলিলিটার মিশ্রণ নিয়ে আবার পরিশ্রুত দশ লিটার জলে মেশালাম।সেখান থেকে আবার ফের এক মিলিলিটার মিশ্রণ নিয়ে, একঘেয়ে লাগছে?তাহলে শুনুন আত্মহত্যা করতে ধৈর্য লাগে।এটা এক হাজার বার পুনঃপৌনিক রেকারিং ডেসিমেলের মতো করলাম।ফলতঃ যেটা তৈরি হলো, সেটা হাইড্রো সায়ানোটিক সালফিউরেটেড ক্লোরিক অ্যাসিডের থেকে হাজার গুণ শক্তিশালী।এটা পান করলে আমার প্রতিটি কোষে কোষে হাইড্রো সায়ানোটিক সালফিউরেটেড ক্লোরিক অ্যাসিড ছড়িয়ে পড়বে।আমি প্রেমের শুভ লগ্নে ঐ তীব্র ভয়ঙ্করতম অ্যাসিডের একটি ফোঁটা পান করলাম।কেউ কথা রাখে নি।ঐ বিষপান করার পর তেত্রিশ বছর পেরিয়ে গেছে।গুপ্তদা আজও আসে নি।ইতিমধ্যে আমার প্রায় সব চুল খসে’ পড়লো।বাকিগুলো পেকে’ গেলো।সব দাড়ি পেকে’ গেল।গালের চামড়া ঝুলে পড়লো।অস্থিচর্মসার চেহারা হলো।
তাহলে কি হলো?থিওরি কি ভুল হলো?এই আমার হোমিওপ্যাথেটিক আত্মহত্যার গল্প নয়কো, সত্যি কথা।

PrevPreviousমাননীয় ‘ভাইরোলজিস্ট’ অমিতাভ নন্দী, এবং তাঁর ভ্যাকসিন-প্রতিরোধী মাস্ক
Nextনতুন জরিমানা-আইন কি আদৌ পথ দুর্ঘটনায় রাশ টানতে পারবে?Next
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Smaran Mazumder
Smaran Mazumder
4 years ago

এটা জবরদস্ত !! হোমিওপ্যাথি থাকলে চাইলে ও মরা যায় না ?

0
Reply

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

June 22, 2026 1 Comment

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে বলে কার্যত শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিকৃত ইতিহাস প্রতিষ্ঠা করা হচ্ছে তাইই নয়, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভাজিত বঙ্গের ইতিহাসের কবর

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

Parichay Gupta June 22, 2026

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634735
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]