Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সেলাম, কবি, তোমাকে সেলাম।

pabloneruda
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • July 16, 2023
  • 9:33 am
  • No Comments
আজকের গল্পটার চারজন নায়ক আছেন। তার মধ্যে দু জন কবি, একজন আবার নোবেল পুরষ্কার পাওয়া, একজন বিশ্ব খ্যাত চিত্রকর , আরেকজন হলেন এক ডাক্তার। গল্পটা বলতে একটু দেরি হয়ে গেল। এক কবির জন্মদিন গেছে কয়েকদিন আগেই, ১২ই জুলাই। সে দিন বলতে পারলে ভালো হতো, সময়ের অভাবে লিখতে না পারার জন্য সুধী পাঠক মার্জনা করবেন।
গল্পের প্রথম নায়ক এক কবি, গল্পটা শুরুর আগেই মারা গেছেন। গল্পের শুরুটা ১৯৩৯ সালের চৌঠা আগস্ট তারিখে। ইউনিপেগ বলে একটা ছোট্ট জাহাজ ফ্রান্সের পইলাক বন্দর থেকে যাত্রা শুরু করে চিলির (বা চিলে) ভ্যালপেরাইজো বন্দরের উদ্দেশ্যে। এই যাত্রা শুরুর মূল কারিগর চিলির বছর ছত্রিশের এক কবি যিনি সম্ভবত স্প্যানিশ ভাষায় সর্বকালের সেরা কবি, নাম পাবলো নেরুদা।
সময়টা উত্তাল। একটানা গৃহযুদ্ধের পরে ইন্টারন্যাশনাল বিগ্রেড পরাজিত, বিজয়ী ফ্যাসিস্ট একনায়ক ফ্র্যানকো দখল করে নিয়েছেন গোটা দেশটা। মরিয়া প্রজাতন্ত্রীরা দলে দলে দেশ ছাড়ছেন। তাঁদের একটা বড় অংশ ফ্রান্সের কমিউনিস্ট পার্টির সাহায্যে পিরেনিজ পর্বত টপকে ফ্রান্সে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।
চিলির কনসাল হিসেবে স্প্যানিশ রিপাবলিকে কাজ করার সুবাদে নেরুদা খুব লাভ থেকে ফ্যাসিস্টদের কার্যকলাপ দেখেছিলেন। স্বাধীনতা ও সংস্কৃতির ওপর এই আক্রমণ তাঁর মনকে গভীর ভাবে বিচলিত করেছিল। বিশেষত যাঁর হাত ধরে স্পেন তথা ইউরোপের শিল্পী সাহিত্যিকদের সাথে নেরুদার যোগাযোগ শুরু সেই তরুণ স্প্যানিশ কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা যখন ১৯৩৬ সালে ফ্যাসিস্টদের হাতে খুন হয়ে যান, তারপর থেকে নেরুদার দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন আছে, আসে তাঁর কাব্য রচনার শৈলীতে। বামপন্থী নেরুদা হয়ে ওঠেন পুরোপুরি কমিউনিজমের সমর্থক।
ফেদেরিকো গার্সিয়া লোরকা
ফ্রান্সে পালিয়ে আসা এইসব স্প্যানিশ শরণার্থীদের জন্য নিজের দেশ চিলি হবে সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় স্থল এই চিন্তা থেকে নেরুদা তার দেশের রাষ্ট্রপতিকে অনুরোধ করেন তাঁকে ফ্রান্সে কনসাল হিসেবে নিয়োগ করার জন্য এবং ওই গৃহহীন প্রজাতন্ত্রীদের চিলিতে জায়গা দেওয়ার জন্য। আগুরী কেরদা প্রথম অনুরোধটা রাখলেও দ্বিতীয়টার ক্ষেত্রে টালা বাহানা করেন। তাঁকে খুব বেশি দোষ দেয়া যায় না। চিলির বিরোধী দক্ষিণপন্থী দল গলো এই আশ্রয় দেয়া দিয়ে তীব্র বিরোধিতা করে। শেষমেষ রাষ্ট্রপতি রাজি হয়ে যান।
নেরুদার সামনে তখন আর এক চ্যালেঞ্জ। দু চারজন করে শরণার্থী পাঠানোর বদলে উনি চেষ্টা করতে থাকেন যদি একসাথে অনেক জনকে পাঠানো যায়। একমাত্র উপায় হল জাহাজ। যাত্রীবাহী জাহাজ ভাড়া করা প্রায় অসম্ভব। তখন নজরে আসে এই উইনিপেগ। ছোট জাহাজ, আদতে মালবাহী। তাকে এবার যাত্রীবাহী বানিয়ে তুলতে হবে। থাকার শোয়ার জায়গা, ল্যাভেটারি, ছোট ডিসপেনসারি মায় ছোটখাটো নার্সারি।
অর্থের প্রয়োজন। পাগলের মতো চেষ্টা করতে লাগলেন নেরুদা। ইউরোপ থেকে ল্যাটিন আমেরিকা, সমস্ত চেনাজানা মানুষজনের কাছে হাত পারলেন। নিরাশ করেন নি কেউ এই বিশ্বখ্যাত কবিকে। সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পাবলো পিকাসোও।
পাবলো পিকাসো
টাকা যোগাড় হল। জাহাজের খোল নলচে পাল্টে ফেলা হল। যাত্রা শুরু করলো উইনিপেগ। যাত্রী কমবেশি ২০০০ শরণার্থী। শিন্ডলার লিস্টের শিন্ডলার বাঁচিয়ে ছিলেন প্রায় বারোশ মানুষকে।
কতগুলি অসীম সাহসী মানুষ যারা বুক চিতিয়ে নিজের দেশে ফ্যাসিস্টদের মোকাবিলা করেছিল তারা অতল সাগরের বুকে মোচার খোলার মতো পুঁচকি জাহাজে চড়ে পাড়ি দিল হাজার মাইল। অচেনা অদেখা দেশ। কেবল ভাষাটা এক।
কপর্দক শূন্য ওই মানুষগুলোকে সাদর অভ্যর্থনা করার জন্য জাহাজঘাটে প্রেসিডেন্ট কেরদা পাঠিয়েছিলেন তাঁর মন্ত্রিসভার তরুণ স্বাস্থ্যমন্ত্রীকে, যাঁর নাম ডাক্তার সালভাদর আয়েন্দে। শরণার্থীদের প্রথম পা চিলির মাটিতে পড়ার আগেই তাদের সমস্ত ক্লান্তি সমস্ত আশঙ্কা হাওয়ায় উড়ে গেল। আয়েন্দের নেতৃত্বে জয়ধ্বনি দেয়া সমবেত জনতা গলা ছেড়ে গাইছে স্প্যানিশ প্রতিরোধের সেই সব চেনা গান।
ডাক্তার সালভাদর আয়েন্দে
নেরুদা জীবনে বহু অবিস্মরণীয় কবিতা রচনা করে গেছেন। কিন্তু তাঁর নিজের ভাষায়, “ধোঁয়া ছেড়ে ফ্রান্সের বন্দর থেকে বেরিয়ে যাওয়া উইনিপেগ-এর দিকে তাকিয়ে মনে হয়েছিল, এটাই আমার জীবনে রচিত শ্রেষ্ট কবিতা।” লোহা লক্কর, কয়লা দিয়ে তৈরি কবিতার রচয়িতা নেরুদা আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছিলেন একজন কমিউনিস্টের কাছে প্রলেতারি আন্তর্জাতিকতার মানেটা কি।
কবিতা কি তাই ?
কবিতা কি শুধু তাই ?
মনের খেয়ালে কাগজে-কলমে
শব্দ সাজাই ?
কবিতা কি শুধু রম্য-রচনা
ফুল পাখি আর চাঁদের জোছোনা
প্রিয়ার সঙ্গে জল-তরঙ্গ
নৌকো ভাসাই ?
কবিতা কি শুধু “ওমর খয়াম”
অথবা বিরহী যক্ষের নাম
প্রেমের অনলে একাকিনী জ্বলে
“বিরহিনী রাই” ?
কবিতা বন্দী চার-দেওয়ালে
তোমার আমার চোখের আড়ালে
কবিতাকে আনো রাজপথে আজ
মিছিলে চাই॥
সেলাম, কবি, তোমাকে সেলাম।
PrevPreviousঘেন্নার থেকে ভালোবাসার শক্তি অনেক, অনেক বেশি।
Nextজাতীয়তাবাদ এবং বাংলার/বাঙ্গালির মেডিসিন ও বিজ্ঞানের সাধনাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

অ-দেশ মানুষ

June 20, 2026 No Comments

এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না, আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না, পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি, খুঁজছে খুঁজবে খুঁজেই

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

সাম্প্রতিক পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

অ-দেশ মানুষ

Arya Tirtha June 20, 2026

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633793
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]