Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অবন্তিকা, এখন গণ হিস্টেরিয়া থেমে গেছে।

FB_IMG_1630457996501
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • September 4, 2021
  • 7:52 am
  • 3 Comments

অবন্তিকা, এখন গণ হিস্টেরিয়া থেমে গেছে।

অবন্তিকা, এখন গণ হিস্টেরিয়া প্রশমিত। এসো আমরা তোমার সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়ে একটু গল্প করি।তোমার চলে যাওয়ায় সবাইকার বিদ্রূপ এখন স্তব্ধ।অবন্তিকা, তুমি হেরে গেছো। ব্রাজিল যেমন হেরেছিল সাত গোলে সেই রকম।

অবন্তিকা তুমি প্রথম ন‌ও, অবন্তিকা, তুমি শেষ‌ও ন‌ও। আপাততঃ তুমি আমাদের জ্ঞানতঃ মৃত্যু লাইনের শেষতম ব‍্যক্তি।

এসো আমরা আমাদের সময়ে ফিরে যাই। আমার কলেজবেলায়। একটা ছাত্র ছিলো। দারুণ খেলতো, রাজনীতি করতো, কলেজ স‍্যোসালে সামনে দাঁড়িয়ে পরিচালনা করতো। জানি না, পড়াশোনায় কেমন ছিলো। সম্ভবতঃ ভালো। পরে আই সার্জন হয়। নিশ্চয়ই সূক্ষ্মতম অপারেশনে তার হাত কাঁপতো না। সরকারি চাকরি করতো। শুধুমাত্র সরকারি চাকরি। ক্রমশঃ সেই এককালের দুর্দান্ত ছেলেটা পারকিনসনিজমে পঙ্গু হয়ে পড়ে। পদত্যাগ করলে পেনশন, টাকা কিচ্ছু পাবে না। কেননা পদত্যাগপত্র গৃহীত হবে না। সুতরাং ভলান্টারি রিটায়ারমেন্ট চাইলো সেই পঙ্গু ডাক্তার। পায়নি। অপারেশন দূর অস্ত হাঁটতে পারে না। আবেদনের পরে আবেদন এবং প্রত‍্যাখানের পর প্রত‍্যাখান। এই রোগে নিজে নিজে খাওয়ার ক্ষমতাও চলে যায়। সেই উজ্জ্বল ছেলেটাকে ধরে ধরে হাসপাতালে নিয়ে যেতে হয়। হাঁটতে পারে না তাই একদিন পড়ে গিয়ে সেরিব্রাল হেমারেজ।কোমা, আইসিইউ। খবরের কাগজে শিরোনাম।
এবার স্বাস্থ্য ভবন জাগলো। ভলান্টারি রিটায়ারমেন্ট পেলো। দুঃখ কোথায় জানো অবন্তিকা? ছেলেটা জানতেও পারলো না ওর ছুটি মিলেছে। আইসিইউ থেকে মৃতদেহটা বেরিয়ে এলো। মৃত‍্যুতেই অবসর পেলো আমাদের কলেজের সেই ছেলেটা।

আর ঐ প‍্যাঙ্কৃয়াস ক‍্যানসার রোগীটার খবর জানো? কর্কট দংশনে যার লিভার, ফুসফুস, কিডনি সব ঝাঁঝরা হয়ে গেছিলো? লোকটা ডাক্তার ছিলো। ভলান্টারি রিটায়ারমেন্ট প্রত‍্যাখ‍্যাত। কেন মনে নেই তোমার? সে নিজে হেঁটে হেঁটে মেডিক্যাল বোর্ডের সামনে গেছিলো।

“আরেঃ আপনি তো হেঁটে হেঁটে মেডিক্যাল বোর্ডের সামনে এসেছেন, যান যান কাজে যান”

ইনি মুখ‍্য সচিবের হস্তক্ষেপে রিটায়ারমেন্ট পেয়েছিলেন। অন্ততঃ শেষ কটা কেমো থেরাপি আরামে বাড়িতে বসে নিয়েছেন।

হার্টের রোগী যদি হেঁটে হেঁটে মেডিক্যাল বোর্ডের সামনে যায়, তাহলে রিটায়ারমেন্ট পাবে না। আমি একটা ফুটো কড়িও পাইনি। তবু পালিয়ে এসেছি।

অবন্তিকা তুমি কী প্রমাণ করতে? হতাশা? রাতের পর রাত জেগে কাটানো? বুকে, শরীরে তীব্র দহন? এটা কি প্রমাণ করা যায়? প্রতিনিয়ত কতোজন ডাক্তার আত্মহনন করছে তা কি মানুষ জানে? তোমার অটিস্টিক বাচ্চা? তাকে মেডিক্যাল বোর্ডে নিয়ে যেতে? কেউ মানতো? পশ্চিমবঙ্গ শব্দটার বাংলা অর্থ কলকাতা? অটিস্টিক বাচ্চাদের যা লাগে সেগুলো কেবলমাত্র, কেবল কেবলমাত্র, কলকাতাতেই আছে?

ঘুমিয়ে থাকো অবন্তিকা। আমাদের সব কটা ইউনিয়ন রাজনীতির ধ্বজাধারী। হয় তোমাকে বাম হতে হবে, নাহলে ডান। লেফ্ট রাইট, লেফ্ট রাইট, লেফ্ট রাইট, শুনছো অবন্তিকা, কুইক মার্চ করে আন্দোলন এগিয়ে যাচ্ছে?

বোকা মেয়েটা, তোমার প্রেক্ষাপট কি? ইতিহাসে আছো তুমি? বামপন্থী (গণতান্ত্রিক, ভোটভিখারি, চাকরমনস্ক, ধান্ধাবাজী), না ডানপন্থী? কোনও তকমা নেই? তোমার নামে আন্দলনে দলগত অবস্থান ভালো হবে? না। সুতরাং কেরোসিন আর দেশলাই ফ্রি।

বাকিরা বলবে ছি ছি ছি মহিলা সন্তানের কথা ভাবলো না? সন্তানের ভাবনায় তোমার যে শরীরের সেরেটোনিন কমে হতাশায় ডুবে গেলে, মায়ের মৃত্যু…. পিতৃহারা মেয়েটা যে হেরে গেছে, গোপন কান্নায় যখন কেউ, কোনও ইউনিয়ন, কোনও সংস্থা, কোনও সরকারি ন‍্যাতা আমলা বলে নি-আচ্ছা এটা বিবেচনা যোগ্য, আমরা দেখছি; যখন প্রতিটি আবেদন পত্র ফেলা হয়েছে ছেঁড়া কাগজের পাত্রে; তখন এসো অবন্তিকা, কন্যা আমার অগ্নিশুদ্ধ হ‌ও।এতে অন্ততঃ একটা লোকের বিবেক যদি জাগে….

PrevPreviousবিসর্জনের পর
Nextচক্রব্যুহNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Jayanta Bhattacharya
Jayanta Bhattacharya
4 years ago

অসামান্য লেখা!

0
Reply
piyali deybiswas
piyali deybiswas
4 years ago

অসাধারণ মন ছুঁয়ে যাওয়া লেখা।

0
Reply
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
4 years ago

সকলকে ধন্যবাদ

0
Reply

সম্পর্কিত পোস্ট

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আজ শুধু একটি রাজনৈতিক দাবি নয়

July 18, 2026 No Comments

এই মুহূর্তে গোটা দেশ ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মগ্ন। অথচ ঠিক এই সময়েই দেশের রাজধানী দিল্লিতে ১৮ দিনের অনশনের পর প্রায় নিঃশব্দে মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে

July 18, 2026 No Comments

নীলাঞ্জন দত্ত স্মরণে

July 18, 2026 1 Comment

নীলাঞ্জন দত্ত আর নেই।সাংবাদিক, মানবাধিকার কর্মী,সুলেখক– অসম্ভব গুণী মানুষ। বহু মিটিং, একসাথে চলার স্মৃতি ভিড় করে আসছে। গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। চলার পথে অনেক সময়

বাংলায় বিজ্ঞান অক্ষয়

July 17, 2026 1 Comment

বিদ্যাসাগর তাঁর লেখা “জীবনচরিত” বইটার পরিশিষ্ট অংশে “দুরুহ ও সঙ্কলিত নুতন শব্দের অর্থ” শিরোনামে একটি তালিকা দিলেন। এর মধ্যে বৈজ্ঞানিক পরিভাষা যেমন আছে, তেমনই অন্যান্য

Sangrami Ganamancha Statement of Support

July 17, 2026 No Comments

The Cockroach Janta Party (CJP) began a massive sit-in protest and hunger strike at the Jantar Mantar Ground in New Delhi since June 20, demanding

সাম্প্রতিক পোস্ট

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আজ শুধু একটি রাজনৈতিক দাবি নয়

West Bengal Junior Doctors Front July 18, 2026

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে

Abhaya Mancha July 18, 2026

নীলাঞ্জন দত্ত স্মরণে

Suman Kalyan Moulick July 18, 2026

বাংলায় বিজ্ঞান অক্ষয়

Dr. Samudra Sengupta July 17, 2026

Sangrami Ganamancha Statement of Support

Sangrami Gana Mancha July 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

651516
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]