Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চক্রব্যুহ

IMG_20210904_214531
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • September 5, 2021
  • 6:28 am
  • No Comments

আধুনিক এই যুগে অর্জুন হতে পারেন স্রেফ জনগণ।
ভোটের গাণ্ডীবে টংকার দিলে, ঢিলে ও হলুদ হয় এগারো অক্ষৌহিনী সেনার পাতলুন
আন্দোলনের দেবদত্তে ফুঁ দিলে কেঁপে ওঠে অন্ধ রাজার হাজার কোটির প্রাসাদ।
স্বভাবত , তাকে নিয়ে চিন্তিত দুর্যোধন স্বৈরাচার,
জনগণ ধনঞ্জয় যুদ্ধে থাকলে অভিমন্যু গণতন্ত্রকে মারবার প্ল্যান হবে পুরো বরবাদ।

সুতরাং ছক হয়, শলা হয় , কিভাবে সরানো যায় সব্যসাচীকে মূল যুদ্ধের থেকে।
যুদ্ধের ভ্রমে ফেলে ব্যস্ত রাখবে তাকে সংশপ্তক,
ফ্রি ডেটা ফাঁদ ধরে ফোন জুড়ে বিরাজিত সোশ্যাল মিডিয়া,
সেখানেই নাচগান আড্ডা তর্ক আর বাকবিতণ্ডা এসে আষ্টেপৃষ্টে বাঁধে জনগণ-মন,
মনকে দখল করে চলে বিনোদন,
বিগ টেক রাখছে নজর,
ভুল করে আলোচনা না চলে যায় যেন গণতন্ত্র অভিমন্যুর দিকে,
আলোচনা থেকে ক্ষোভ,
ক্ষোভ থেকে জমায়েত,
জমায়েত থেকে আসে সত্যি জানতে চাওয়া গণ-অভ্যুত্থান,
ধর্ম অস্ত্র করে লড়া কৌরবদল ধর্মযুদ্ধ হলে কোনখানে যান!
সুতরাং চালু থাকা অ্যালগরিদম,
দেখে নেয় অকাজেই ব্যস্ত যেন থাকে অর্জুন,
সারাদিন খরচেও অন্তিমে ফল যার অশ্বের ডিম।

ওদিকে জয়দ্রথ সেডিশন
যুদ্ধের সাজে সেজে দাঁড়িয়েছে চক্রের গেটে,
অর্জুন বাদ দিয়ে তাকে জয় করবে না কোনো পাণ্ডব,
ছাত্র শ্রমিক কবি কৃষক বুদ্ধিজীবি সকলেই অসহায় এন এস এর কাছে,
ব্যুহের গোড়ায় ওই দাঁড়িয়ে জয়দ্রথ,
হাতে তাঁর সবাই আটকে যাওয়া রাওলাট আছে।

আহা অভিমন্যুটি নেহাত কিশোর,
তবু সে অজেয় বীর, পৃথিবীর জানা আছে বীরত্ব ওর,
একা  কোনো মহারথী সম্মুখসমরে ওকে পারে না হারাতে,
নিরস্ত্র করে ওকে ঘিরে মেরে দিতে হবে সাতের আঘাতে।

তৈরী ধর্মান্ধতা মহাবীর ,
ভয়ানক ভেদাভেদ শস্ত্রটি হাতে নিয়ে তাঁর,
রয়েছেন বন্ধুবর বিকৃত সংবাদ বিক্রেতা,
এক একটি খবর তার ঘায়েল করতে পারে লক্ষ মগজ,
ওইপাশে বর্ম পরে ফুঁসছেন কল্পিত বিদেশী শত্রুর আতংক,
যাকে দেখলেই খিদে চেপে লোকে যুদ্ধাস্ত্র দেখে উল্লাস করে,
শিক্ষার দাবী ভুলে চেয়ে বসে বোমারু বিমান।
জাতপাত কোটা মহারথী শান দিচ্ছেন তাঁর শতাংশ অস্ত্রে,
বংশ ও জন্মের নথি ধূলিসাৎ করে দেয় যোগ্যতামান,
আরো চাই , আরো চাই,
ওই যে কোদণ্ডে তাঁর ছিলা টানটান।

রয়েছেন বুদ্ধিজীবি সুযোগসন্ধানী,
স্বৈর  মহান বলা মোহন কলমে তাঁর
নিত্য ফলোয়ার বাড়ে ট্যুইট আর  রিট্যুইটে,
বড় মোলায়েম ভাবে মুছে দেন তিনি সব রক্তের ছিটে।
গর্জন করছেন বেজামিন গারদবাস,
যখন তখন যে কাউকে তিনি আনতে পারেন নিজের দখলে,
একবার এসে গেলে আজীবন বন্দী সে,
লাভ নেই প্রমাণেরা বিপরীত হলে।
স্বয়ং স্বৈরাচার দুর্যোধনই রয়েছেন পুরোভাগে,
এ কিশোর জন্ম অবধি তাঁর শান্তি কেড়েছে,
বহু পূর্বজন্মের আর এক শত্রুর মতো,
জনতার মনে মনে গোকুলে বেড়েছে।

তৈরী হয়েছেন সাত মহারথী,
ফাঁদ পাতা আছে কুরুক্ষেত্র জুড়ে চক্রব্যুহতে,
অভিমন্যু গণতন্ত্র পড়েওছে ঢুকে তার অভ্যন্তরে,
সে শুধু নিরস্ত্র নয়, একেবারে একা।
অর্জুন জনগণ ব্যস্ত মোবাইল জুড়ে মিডিয়ার সংশপ্তকে।
আসল যুদ্ধ তার মুশকিল দেখা।

কে জানে কোথায় বসে যুগস্রোতনিয়ন্তা অর্জুনসখা,
দ্বাপরের যুগে যার নিবাস দ্বারকা…

PrevPreviousঅবন্তিকা, এখন গণ হিস্টেরিয়া থেমে গেছে।
Nextঅবন্তিকার স্মরণে সোচ্চার হোনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আইনী আপডেট

March 15, 2026 No Comments

গত নভেম্বর থেকে কলকাতা হাইকোর্টে অভয়ার মামলা ৩৫ বারের ও বেশি তালিকাভুক্ত হলেও একবারও কার্যকর শুনানি হয়নি। দীর্ঘদিন ধরে চলতে থাকা অসহ্য বিলম্ব ও দীর্ঘসূত্রিতার

ভারতের শহরের বিপন্ন বায়ু এবং নাগরিক স্বাস্থ্য

March 15, 2026 No Comments

এ দেশের দূষণ এখন আম নাগরিকদের সহনসীমাকে ছাপিয়ে গেছে। বিষয়টি নিয়ে আজকাল আমরা সকলেই আর খুব বেশি ভাবিনা,সব কিছুই কেমন গা – স‌ওয়া হয়ে গেছে

আবার এক সংগ্রামী বন্ধুর চিরবিদায়!

March 15, 2026 No Comments

আবার এক বন্ধুর বিয়োগ ঘটলো আমাদের। ‘আমাদের’ – মানে সরকারবিরোধী সংগ্রামী জনতার। বিশেষভাবে শ্রমিক তথা মেহনতী শ্রমজীবী মানুষের রুটি রুজির লড়াইয়ে দীর্ঘদিনের অবিচল সাথী কমরেড

দিল্লীর যন্তর মন্তরে অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি সুভাষ লাম্বার বক্তব্য

March 14, 2026 No Comments

জেনে নেবেন

March 14, 2026 No Comments

কখনো আমার প্রপিতামহকে দেখলে প্রাচীন ভারতবর্ষের ইতিহাস জেনে নেবেন আর্যরা বহিরাগত ছিলেন কিনা মনুদেব তখনো বৌ পেটাতেন কিনা জেনে নেবেন কখনো আমার পিতামহকে দেখলে পরাধীন

সাম্প্রতিক পোস্ট

আইনী আপডেট

West Bengal Junior Doctors Front March 15, 2026

ভারতের শহরের বিপন্ন বায়ু এবং নাগরিক স্বাস্থ্য

Somnath Mukhopadhyay March 15, 2026

আবার এক সংগ্রামী বন্ধুর চিরবিদায়!

Dipak Piplai March 15, 2026

দিল্লীর যন্তর মন্তরে অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি সুভাষ লাম্বার বক্তব্য

Abhaya Mancha March 14, 2026

জেনে নেবেন

Aritra De March 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

613314
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]