Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিসর্জনের পর

IMG_20210903_221455
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • September 4, 2021
  • 7:50 am
  • One Comment
সকাল থেকে… উঁহু সকাল না ভোররাত থেকে লাইন পড়েছে। তা পড়ুক। মানুষের হাতে টাকা আসা দরকার। বিনায়ক ব্যানার্জি বলেছে।
এই পাড়ায় যার কথা বেদবাক্য, যার বাণী ঐশ্বরিক প্রায়, যার বক্তব্য চূড়ান্ত আর দুরন্ত সেই কালোদা’ মানে কল্লোল ভৌমিক অবধি বলেছে, ‘ওরে, নোবেল কমিটি বিনায়ককে দিয়ে বলে পাঠিয়েছে, মানুষকে টাকা দিলে তবেই আমরা মানে ইয়েরা টাকা পাব।’ কালুদা এই রকম নানান কথা সাঁটে বলে। এই যেমন ‘ইয়েরা’ বলে বুঝিয়ে দিল কাদের টাকা পাবার কথা বলছে।
সে টাকা পাক লাইনের লোকেরা। এই লাইনের আর সব লাইনের লোকেরা। আমি লাইনটাইনে দাঁড়াইনি। টাকার দরকার নেই আমার, ব্যাপার তা নয়। দরকার কার নেই? আমারও আছে। যথেষ্টই আছে। কিন্তু এই লাইনে দাঁড়াবার যোগ্যতা নেই আমার।
যোগ্যতা অনেক কিছুরই নেই। টেট,নেট, গেট সব কিছুতেই আমার অযোগ্যতা প্রমাণিত। সবাই বলে ওসব কিছু না। সেট, হ্যাঁ ওই সেট করতে পারলেই পরমার্থ মিলবে। কিন্তু সেট করতে হলে ভেট দিতে হয়। সাঙ্গোপাঙ্গ সমেত কালো দা’কে, তার ওপরে থাকা সেকেন্ড টায়ারের মালো দা’কে। তারপরে জেলার সেক্রেটারি আলো দা’ কে পুজো চড়িয়ে ওদের সুপ্রিমো, প্রাক্তন সেই ‘আগুন-জ্বালো” যিনি এখন ‘বেজায়-ভালো’ হবার চেষ্টায় দিনরাত প্যাঁচ কষছেন, সেই তিনি অবধি। অত সঙ্গতি নেই আমার।
আমি কিন্তু এই লাইনে দাঁড়াতে গেলে মার খেয়ে যাব। নিতাই দা মার খেয়েছিল। লাইনে নয়। মাতৃভূমি লোকালে ভুল করে উঠে পড়ে। ক্রোমজোমাল ডিফেক্ট। ডিফেক্ট ঠিক নয় প্রবলেম। বাবার দোষে। মা তো যথাসাধ্য যা’ দেবার দিয়েইছিল। একখানা এক্স। বাবা যদি আর এক খানা এক্স দিত, আমিও লাইনে দাঁড়াতে পারতাম।
অ্যাদ্দিন বাবার দোষটাকে আশীর্বাদ ভাবতাম। দু’টো এক্স হয়ে গেলে ভ্রূণহত্যা, মুখে অ্যাসিড, গায়ে কেরোসিন, আর আলতো আদর যাকে ওই কি যেন ধর তক্তা মার পেরেক গোছের কিছু বলে, সব ছোট ঘটনাই ঘটার চান্স। সে’ সব এখনও ঘটে। প্রচুর ঘটে। কিন্তু ওই যে বেজায়-ভালো হবার চেষ্টা, তার জন্যেই কালোদা’র পার্টি এ’বার অফার দিয়েছে। ডবল এক্স হলে লাইনে দাঁড়াও। কোটার হলে হাজার। নইলে পাঁচশ’।
যাক্, যা হবার নয়, তা’ হবেও না! তবু সাত সকালে কালীরতন ইসকুলের সামনের লাইনটাকে ওই যাকে বলে মাপতে গেছিলাম। মানে ওই আমার মত বেকারের যাকে বলে চোখের সুখ। লাইনের সব কি আর বয়েস পেরোনো? বরং বেশিরভাগটাই ইয়ে।
তা’ ওই লাইনের গুঁতোগুতি দেখতে দেখতেই, হঠাৎ দেখি একটা বেদম চেনা মুখ। আহা, মনে হয় বড়লোকের মেয়ে। সাত সকালেই ঘেমে মুখটা লাল। সেই মেয়েও দেখি চেনা চেনা চোখেই আমার দিকে তাকিয়ে।
সাধারণত আমার মত চোখের-সুখ বাবুরা ভীতু হয়। আমিও তাই। কিন্তু এই চেনা মেয়েকে দেখে কথা বলে ফেললাম। আর আমার মত লঝঝর মালও ঘাবড়ে গিয়ে ডায়ালগ ওপেন করল, একেবারে মাতৃ সম্বোধনে, – হ্যাঁ, মা, তুমি এই গরীব-দুঃখীদের লাইনে?
সে’ও বেশ ওই যাকে বলে, স্মার্টই। ধরা পড়ে গেছে, কোথায় তুতলে উত্তর দেবে, তা না। ঝাঁঝিয়ে সপাটে বলল, -কেন রে বাছা? পড়ে পাওয়া চোদ্দো আনায় আমার বুঝি হক নেই?
– আরে না না, তা কেন? হক তো প্রোমোটারের বউ, ডাক্তারের মেয়ে, ইংলিশ মিডিয়াম,বাংলা মিডিয়াম, নো লেখাপড়া, সবাইরই আছে। তা মাগো, তুমি পাঁচশ’ না হাজার?
– দেখি, কী দেয়। সাট্টিফিকেট তো এনিচি!
মেয়ের আঁচলঢাকা বাঁ হাতটা কেমন যেন অ্যাবনর্মাল মনে হল। ভাবলাম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড নাকি? বলেও ফেললাম, – মা, তোমার ওই ভাঙা বাঁ হাতের জন্য সার্টিফিকেট থাকলে তা’ দিয়ে কাজ হবে না কিন্তু।
– তোকে অত পাকামি করতে হবে না বাছা! এই দ্যাখ্ আমার অজ্জিনাল সাট্টিফিকেট!
এক চোখ পড়ে দেখি কী সব শিডিউল লেখা। পাহাড়ি উপজাতি। বাপের নাম কৈলাশপতি। নাঃ, হাজারই পাবে মেয়ে। যদি পায়।
তো তো করে জিজ্ঞেস করলাম, – ঠিকই আছে। পেয়ে যাবে। কিন্তু বাঁ হাতটা আঁচলের আড়ালে অমন বেঢপ করে রেখেছ কেন?
আজকালকার কায়দা জানা আধুনিক মেয়ে তো। এক চোখ মটকে বলল, – আহা জানিস না যেন! ছবিতে দেখে নিস। ভাণ্ডারটা তো আমার বাঁহাতেই জড়িয়ে থাকি। সেইটে খালি করার উজ্জোগ হতেই তাই হন্যে হয়ে লাইন দিয়েছি। যে টুকু উদ্ধার করা যায়।
লাইন এগিয়ে যাচ্ছে। কথা শেষ করে এগিয়ে গেল বিসর্জন হয়ে গেছে যার, সেই নির্লজ্জ মেয়েটা।
PrevPreviousMisleading Reports, Festive Zest and Denial Mode!
Nextঅবন্তিকা, এখন গণ হিস্টেরিয়া থেমে গেছে।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আশিস নবদ্বীপ
আশিস নবদ্বীপ
4 years ago

খুব ভালো লাগলো স্যার।

0
Reply

সম্পর্কিত পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 No Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

Why the Rise of the Cockroach Janata Party Matters?

July 30, 2026 No Comments

“When the Revolution becomes a joke, even a joke can start a Revolution”. That’s what I wrote in the founding statement of the Communist Party of

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

July 29, 2026 No Comments

২৭ জুলাই, ২০২৬ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের সংহতিতে গত ২৪ জুলাই বামপন্থী

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

July 29, 2026 No Comments

সহরচনাকারঃ পারমিতা দাশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি বিদ্যালয়ের  মিড ডে মিলের মেনুর বদল নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকার মিড  ডে মিলের জন্যে বরাদ্দ

সাম্প্রতিক পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

Why the Rise of the Cockroach Janata Party Matters?

Satya Sagar July 30, 2026

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

Sangrami Gana Mancha July 29, 2026

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

Debashish Goswami July 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656163
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]