Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নেশা

Oplus_0
Dr. Aniket Chatterjee

Dr. Aniket Chatterjee

Junior doctor in a medical college
My Other Posts
  • July 29, 2024
  • 8:33 am
  • No Comments

“বিশ্বাস করুন স্যার, গিল্টি ফিলিং হয়।”

নেশা এক অদ্ভুত জিনিস। নেশাকে বা নেশাখোরকে, গালিগালাজ দেয় সবাই। তারপর আবার নেশার কাছেই ফিরে যায়। নেশাতে যে মুক্তি, সেই মুক্তি যে আর কোথাও মেলে না! নেশাকে গালি দিতে গিয়ে মুখ খুলি, কিন্তু তার আগে চোখ খুলে যায়। দেখি, নেশা শুধু নেশা নয় তো!

৩৫ বছর বয়সের ছেলেটা আজ এসে যখন তৃতীয়বার হাসপাতালে ভর্তি হচ্ছে, তার কি মনে পড়ছিল দশকের আগের কলেজজীবন? কলেজ জীবনের প্রতি অনেক রাগ তার। কলেজ তাকে যেটুকু না শিক্ষা দিয়েছে, তার থেকে বেশি ঢেলে দিয়েছে বিষ। কালো তরল বিষ, যা রা‌ংতার ওপর ঘুরে বেড়ায়, নীচের আগুনের হুকুমে। এদিক থেকে ওদিক। আবার ওদিক থেকে এদিক। বিষের নাম হেরোইন। আর এই পদ্ধতির নাম? Chasing the dragon! বিষ পুড়িয়ে যেটুকু কালো ধোঁয়া হয়, সেটুকু টেনে নিতে হয় ভেতরে। এদিক থেকে ওদিক, আবার ওদিক থেকে এদিক! তারপরেই মস্তিষ্কের ভেতরে ধোঁয়া, সব কষ্ট ভুলে যাওয়া..

আগে একটু ৫০ এমএল বাংলা খেলে নেশাটা ধরতে সুবিধা হয়, আর একটু ‘মারিজুয়ানা’ টানলে নেশাটা ধরে থাকে। দামটা বড্ড বেশি কিনা..

কলেজ থেকেই শুরু। বিড়ি সিগারেট থেকে গাঁজা, ছোটো লাফ ছিল। হঠাৎ, আড্ডার বন্ধু ডেভিড একটা নতুন জিনিসে টান দিতে দিতে বললো, ট্রাই করবি? এই লাফটা একটু বড়ো হয়ে গেল। গোলিয়াথ জিতে গেল এইবার। জীবনটা আর সামলানো গেল না। কলেজটাও শেষ করা হলো না আর। গলায় আক্ষেপ, ‘ওই গ্রুপের সবাই কিন্তু এখন ভালো আছে জানেন, আমারই আর কিছু হলো না..

তারপর, নেশা ছাড়া আর ধরা। ধরা আর ছাড়া। অনেক বছর হয়ে গেল। জীবনের বছরগুলো নষ্ট হয়ে যাবার আকুতি গলায়। হায়েষ্ট Abstinence পিরিয়ড? ২ বছর। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, ছেড়ে দিয়েছিলে তো ফিরে এলে কেন? তখন কষ্টের কথা উঠে আসে। ‘একটা মেয়ে’ আছে, যার ‘গল্প’টা কাল শুনবো বলে এলাম। মেয়ে আছে, গোটা হাত ভর্তি কাটা দাগ আছে, চামড়া কেটে তার নাম লেখা আছে…

নেশার অভ্যাস ফিরে আসার, মানে relapse করার, যদি একটা দিক হয় impulse control এর অভাব, তাহলে আরেকটা দিক অবশ্যই stressor এবং maladaptive coping এর উপস্থিতি। যে মানুষ কষ্ট পায় সহজেই, যার resilience কম, যার সমস্যার সঙ্গে লড়াই করার ধরণগুলো সমস্যাজনক — তাদের প্রত্যেকের নেশার কোলে ফিরে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এর সঙ্গেই জুড়ে যায় বায়োলজিক্যাল অর্থাৎ জিনগত কারণ, সামাজিক বা পরিবারগত কারণ, এবং আর্থসামাজিক কারণ। সব মিলিয়ে নেশার কামানের গোলাতে ভরবেগ অনেক বেশি, মনের দেওয়াল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট!

এইবারে আবার নেশা শুরু করেছে গত ৬ মাস। জিজ্ঞেস করলাম, এবার কী হলো? বন্ধু এসে বলেছিল, দারুণ একটা মাল দিয়েছে এবার। বারবার relapse হতে হতে দেওয়াল দুর্বল হয়ে গেছে, এটুকুতেই ভেঙে পড়ল..

সে Coaddict শব্দের মানে জানে, একসময় নিজে হেরোইন আসক্তদের OST থেরাপি দিয়েছে, কিন্তু সবকিছু জেনেও নিজেই নিজের বৃত্ত ভেঙে উঠতে পারছে না সে.. বারবার বলছে, “Wisdomটা কাজ করে না সেসময়, বোধটা কাজ করে না.. তখন মনে হয় কষ্টটা কমাই আগে যেকোনো ভাবে.. তখন Willpowerটা আর কাজ করে না..”

বললাম, কাল আসবো আবার। ওঠার সময় সে বললো, বিশ্বাস করুন, গিল্টি ফিলিং হয় খুব। জীবনের এতোগুলো বছর নষ্ট করে দিলাম..

PrevPreviousদ্য লাস্ট ল্যাপ
Nextঅত: শার্দুল সংবাদNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

August 22, 2026 No Comments

বছর ষাটের প্রৌঢ়া। টিকালো নাক,গায়ের রঙ ধবধবে ফর্সা। কিন্তু ইতিমধ্যেই অধিকাংশ দাঁত হারিয়ে গাল চুপসেছে। ফলে, শরীরে  পড়ন্ত প্রৌড়ত্বের সঙ্গে আসু বার্ধক্যের টানাপোড়েন বেশ লক্ষ্যনীয়।

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

August 21, 2026 No Comments

একটা জিনিস লক্ষ্য করেছেন? ফেসবুক আর “ফেসবুক” নেই — এখন ওটা একটা বিজ্ঞাপনী প্যামফলেট, যেখানে মাঝেমধ্যে মানুষ ভুল করে ঢুকে পড়ে। একটা সময় ছিল, সকালে

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

August 21, 2026 No Comments

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার

সাম্প্রতিক পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

Dr. Subhendu Bag August 22, 2026

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

Dr. Arjun Dasgupta August 21, 2026

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

Dr. Samudra Sengupta August 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669191
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]