Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিজ্ঞাপন

FB_IMG_1689517889836
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • July 19, 2023
  • 7:32 am
  • No Comments

“মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।”

কবি শঙ্খ ঘোষের এই অমোঘ পংক্তিও আজকাল ক্লিশে। কারণ শুধু মুখ নয়- হাত,পা, নরনারীদেহ এবং পরিবেশ- এ যুগে সব কিছুই বিজ্ঞাপনে ঢাকা পড়ে গেছে।

ঢাকা থেকে তৌহিদুর- ঠিক ঢাকা থেকে নয়, আক্ষরিক অর্থে কলকাতা বিমানবন্দর থেকে- দৌড়তে দৌড়তে এসে বকাবকি করে গেল, ‘গতবার পৈ পৈ করে বলে গেলাম আপনার নিজের ওয়েবসাইট-টা একটু ভালো করে করেন। একটু নিজের বিজ্ঞাপন দ্যান- তা কিছুই তো করেন নি দেখছি। কতগুলো রোগী পাঠানোর চেষ্টা করলাম বাংলাদেশ থেকে। সবাই বলে, বলছ তো ভালো ডাক্তার! দেখছিও বেশ ভালো অপারেশন হয়েছে। কিন্তু ইন্টারনেটে ওনাকে তো দেখাই যায় না। কিরকম কাজ করেন- কিছুই নেই।’

বললাম, ‘ওয়েবসাইট অনেক চেষ্টা করেছিলাম। ভাল হয় নি। এখন বয়স হয়ে যাচ্ছে। হাল ছেড়ে দিয়েছি।’

‘এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে! কত বয়স আপনার? বুড়ো থুত্থুড়ে নাকি? ভালো করে প্রোফাইল তৈরী করেন। চেম্বারে রোগীর লাইন লেগে যাবে। দেখে শেষ করতে পারবেন না।’

‘তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমি হাড়ের সার্জেন। অপারেশন করতে হয়। সময় লাগে। সময়মত চেম্বারে আসতে পারি না। রোগীরা বিরক্ত হয়। আরো বাড়লে তো আমার লেখালেখি, ছবি তোলা – এসব চৌপাট হয়ে যাবে! অত দরকার নেই বাপু।’

‘দরকার নেই বললেই হবে? আমার হাঁটুতে অপারেশন করে আমাকে আবার খেলায় ফিরিয়েছেন। আমার বন্ধুদের মধ্যেও অনেক রুগী আছে। তাদের পাঠাব। আপনি শুধু ওয়েব সাইটে বিজ্ঞাপনটা ভালো ভাবে দ্যান।’

তৌহিদুর বাংলাদেশী ফুটবলার। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। সে আবার খেলতে পারছে। তাই এত উত্তেজিত।

তবে তৌহিদুরের কাহিনী এখানেই থাক।

যা বলছিলাম, বিজ্ঞাপন সর্বগ্রাসী। আর কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সে আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলার চেষ্টা করছে।

আপনি ইন্টারনেটে আপনার আশেপাশে কোথায় ভালো চাইনিজ রোস্তোঁরা আছে- এটা একটু জানার চেষ্টা করলেন। ব্যস- আপনার ফেসবুকে, ইমেলে, মেসেজে, হোয়া-তে, জলে-স্থলে সর্বত্র রেস্তোরাঁর বিজ্ঞাপন আপনাকে আক্রমণ করবে। পালানোর কোনো পথ নেই।

গুগলে হাঁটু ব্যাথার সংবাদ গুলেছেন কি অমনি সোনা দিয়ে তৈরী কৃত্রিম হাঁটু রোবটের করাত দিয়ে কেটে আপনার পায়ে প্রায় বসিয়েই দেওয়া হবে। যেন ওই অপারেশনের পরেই আপনার দৌড়ে বা সাইকেল চালিয়ে অলিম্পিকে পদক জয় স্রেফ সময়ের অপেক্ষা মাত্র!

অথবা হাসি হাসি মুখে টাই আর এপ্রন পরে আপনার ফোনের স্ক্রিনে এসে কেউ বলবে, ‘আপনার ঘুম, আমার নয়। আপনার ছুটি আমার নয়।’

যেন সেই বিজ্ঞাপনের মুখ হওয়া ডাক্তারটি ৩৬৫ দিন-২৪ ঘন্টা ঘুম, খাওয়া, জলপান, হাগা, মোতা সব বাদ রেখে – আপনি কবে বুকে ব্যাথা নিয়ে মাঝরাতে হাসপাতালের এমার্জেন্সীতে পৌঁছে ওনাকে কৃতার্থ করবেন- সেই আশায় বসে আছে।

আর আপনি সেই ভরসায় সিগারেট, মদ, মাংস, পার্টি, বিদেশী গাড়ি, উর্বানায় বাড়ি, কর্পোরেট টার্গেট- এসবের পেছনে প্রাণান্তকর ছুটছেন!

তলিয়ে ভাবছেন না, দিনে পঞ্চাশটা অপারেশন করে – এমন বিজ্ঞাপন করা ডাক্তার ঘুমোয় কখন? স্নান,খাওয়া, প্রাকৃতিক কর্ম, পরিবার, প্রজনন- সে সব না হয় বাদই দিলাম।

ফ্ল্যাটের একটা বিজ্ঞাপনে ক্লিক করা মাত্র মুড়ি খেয়ে প্রভিডেন্ড ফান্ড ভেঙে লোন নেওয়া আপনাকে ভবিষ্যতে তৈরী হবে এরকম বালিগঞ্জ বা নিউটাউনের আকাশচুম্বি তিন কোটির ফ্ল্যাটের ভার্চুয়াল সুইমিং পুলে সাঁতার কাটিয়েই ছাড়বে! আপনিও স্বপ্ন দেখতে শুরু করবেন, তিনকোটির সেই পরাবাস্তব বাড়ির সাজানো শয়নকক্ষে কৃত্রিম তন্বীর পাশে শুয়ে আছেন। শুধু বাকি আছে হাজারো কর আর ঋণ জর্জরিত আপনার বেতন থেকে ইএমআই-টুকু কেটে নেওয়া।

তাই বলছি, চতুর্দিকে হাজারো বিজ্ঞাপন। কোষ্ঠকাঠিন্যে বেলের, জাপানি তেলের, বুলেট রেলের, পাত্রপাত্রীতে নম্র ছেলের।

দেখতে চান দেখুন। তবে যাচাই করে নিন।

PrevPreviousআমি প্রচার চাই
Nextনা বলতে শিখতেই হবে।Next
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

October 10, 2026 1 Comment

আজকের দিনটা আপনাদের মুখ পুস্তকের দেওয়ালগুলি ভরে যায় যে মানুষটির বিদ্রূপ, নিন্দায় তাঁকে নিয়ে আজকের এই চিঠি। গান্ধী কেমন লোক ছিলেন সে নিয়ে আপনাদের গুরুদেব

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

October 10, 2026 No Comments

ছবিটা এখন অক্সফোর্ডে বসে তুললাম। ২০২৬। এই দেশ ছেড়েছিলাম ২০১২তে। বউ, বাচ্চা,চারটে সুটকেস আর অল্প ব্যাংক ব্যালেন্স ছাড়া কী নিয়ে গেছিলাম এ দেশ থেকে। NHSএ

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

October 10, 2026 No Comments

মুনাফা সর্বাধিক করার জন্য বিশ্বপুঁজি বিশ্বায়নের প্রক্রিয়ায় ধীরে ধীরে গত তিন দশকে মানুষের চিন্তার কাঠামো বদলে দিতে চেয়েছে । পরিবর্তিত চিন্তার আধারে উন্নয়নের সংজ্ঞা নির্ধারিত

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

October 9, 2026 No Comments

৯ আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’ র মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের তারই কর্ম স্থলে। তারপর সারা কলকাতা, রাজ্য, দেশ তোলপাড় করা

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

October 9, 2026 No Comments

৮ অক্টোবর ২০২৬ কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ

সাম্প্রতিক পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

Dr. Samudra Sengupta October 10, 2026

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

Dr. Indranil Saha October 10, 2026

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

Sanjoy Mukherjee October 10, 2026

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

Abhaya Mancha October 9, 2026

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

Abhaya Mancha October 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688815
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]