Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

“অমিতাভ – অ্যাংরি ইয়ং ম্যান” – পর্ব ১

Screenshot_2025-10-31-20-45-25-91_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • October 31, 2025
  • 2:30 pm
  • No Comments

অমিতাভ বচ্চনের জন্মদিনে তাঁকে নিয়ে একটা বড় লেখার ইচ্ছে ছিল। সেদিন সময় হয় নি, আজ লেখাটার শুরু করা যাক এই ভাবে।

এই শতাব্দীর সূচনালগ্নে, ইউনিসেফ ও ভারতের স্বাস্থ্য মন্ত্রক সম্মিলিতভাবে ওগিলভি বিজ্ঞাপনী সংস্থাকে নির্বাচিত করে পোলিও টিকাদান কর্মসূচির জন্য বিজ্ঞাপন তৈরির কাজে । অমিতাভ বচ্চন, দেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন, ঘোষণা করলেন—তিনি এই বিজ্ঞাপনে অংশ নেবেন বিনা পারিশ্রমিকে।

এইবার এই বিজ্ঞাপনে এর দায়িত্বে থাকা সদ্য প্রয়াত বিজ্ঞাপন গুরু পীযূষ পান্ডের লেখায় দেখে নেওয়া যাক উনি কি লিখেছেন, “আমাদের হাতে ছিল এক অনন্য উদ্দেশ্য—দেশের প্রতিটি শিশুকে পোলিওমুক্ত ভবিষ্যৎ উপহার দেওয়া। সঙ্গে ছিল বচ্চন সাহেবের মতো এক বিশ্বাসযোগ্য মুখ। এখন কেবল প্রয়োজন ছিল এমন একটা আইডিয়া এর, যা মানুষের মন ছুঁয়ে যাবে; যা সরকারি প্রচারের যান্ত্রিক ঢংয়ে হবে না, বরং হবে হৃদয়ের গভীর থেকে আসা আহ্বানের মতো।”

“একদিন হঠাৎ মাথায় এলো এক চিন্তা। আমি ছুটে গেলাম মি. বচ্চনের কাছে। বললাম, “স্যার, সবাই আপনাকে আপনার পুরোনো চলচ্চিত্রগুলোর জন্য ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এর প্রতীক হিসেবে চেনে। এই বিজ্ঞাপনে যদি আপনি হন ‘অ্যাংরি ওল্ড ম্যান’—যিনি রাগে নয়, মমতায় ভরা তিরস্কারে মানুষকে সচেতন করেন—কেমন হয়?” বচ্চন সাহেব হাসলেন, চোখে ঝলমল করে উঠল আগ্রহের আলো। “চমৎকার ভাবনা,” বললেন তিনি।

সুধী পাঠক এই ভাবনার প্রেক্ষিত বুঝতে গেলে ওই সময়টা আমাদের মনে রাখতে হবে। পোলিও খাওয়ানো নিয়ে অভিভাবকদের একটা বড় অংশের মধ্যে দোলাচল ছিল, সংশয় ছিল। অনেকেই বিষয়টার গুরুত্ব অনুধাবন করতে না পেরে অবহেলাও করতেন বুথে বাচ্চাদের নিয়ে যেতে।

পীযূষ পান্ডে ও অজয় গহলৌত সেই ভাবনার উপর ভিত্তি করে স্ক্রিপ্ট লিখলেন। তারপর অমিতাভ নিজে প্রতিটি সংলাপ, প্রতিটি বিরতি, প্রতিটি সুর জারে নিখুঁত হয় সে নিয়ে পরামর্শ দিলেন এমন ভাবে যে তাঁর হাতে পরে প্রতিটি শব্দ যেন হৃদয়ের নির্দেশে জন্ম নেয়।

আবার পীযূষের জবানি তে শোনা যাক, “যখন আমরা স্ক্রিপ্টটি ক্লায়েন্টদের সামনে উপস্থাপন করলাম, ঘরে এক মুহূর্তের নীরবতা। তারপর বিস্ময়ের ঢেউ। বিশেষ করে আমলারা হতভম্ব, চেয়ার থেকে পড়ে যায় আরেকটু হলেই, “মি. বচ্চন লোকজনকে ধমক দেবেন রেগেমেগে?”—তাদের প্রশ্ন। আমি শান্তভাবে বললাম, “হ্যাঁ, দেবেন। কিন্তু সেটি স্রেফ রাগ নয়—সেটি হবে এক বাবার মমতাভরা বকুনি তার সন্তানের প্রতি। রাগের আড়ালে থাকবে ভালোবাসা, উদ্বেগ, আর দায়িত্ববোধ।”

“ইউনিসেফের এক তরুণ কর্মকর্তা তখনই ধারণাটির গভীরতা বুঝে ফেললেন। তিনি এগিয়ে এসে বললেন, “এই পথেই যেতে হবে।” এরপর আমরা আমাদের শেষ তাসটি খেললাম—বচ্চন সাহেবের নিজের বিশ্বাস যে, “আমাদের এই ধারণাটা কার্যকর হবে, । এটা মানুষের মনে দাগ কাটতে পারবে”

আর সত্যিই, সেটিই ছিল সব সিদ্ধান্তের শেষ কথা।

একজন ‘অ্যাংরি ইয়ং ম্যান’ সেদিন রূপ নিলেন এক ‘অ্যাংরি ওল্ড ম্যান’-এ—যাঁর রাগে ছিল ভালোবাসা, আর ভালোবাসায় ছিল দেশের প্রতিটি শিশুর ভবিষ্যৎ।”

প্রথম পর্ব সমাপ্ত।

তথ্যসূত্র: পীযূষ পান্ডে, পান্ডেমোনিয়াম, প্রকাশিত ২০১৫

PrevPreviousসুন্দরবন ও নিবারণদের বারমাস্যা
Nextস্বপ্নকথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

September 5, 2026 No Comments

৩১ শে আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

মরণোত্তর দেহদান বিতর্ক

September 5, 2026 No Comments

আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে কারণেই হোক, ভেবে কিংবা না ভেবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছেন। বাস্তবিক পক্ষে, এটা ঠিক একটা নয় তিনটে ভাগে বিভক্ত। ১) মারা

নিরাপদ ক্যাম্পাস প্রত্যেক ছাত্রছাত্রীর মৌলিক অধিকার।

September 5, 2026 No Comments

উত্তরবঙ্গ সহ রাজ্যের নানান মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হাতাহাতি, বহিরাগতদের দ্বারা ছাত্রদের হুমকি ও মারধরের যে অভিযোগ সামনে এসেছে, পশ্চিমবঙ্গ জুনিয়র

মহাজাগতিক

September 4, 2026 No Comments

চায়ের কাপে ছাইরঙা ভোর, ঝাপসা কাঁচে জলকবিতা, তুমি তো খুব দূরের মানুষ, মেঘের সঙ্গে কুটুম্বিতা। কাটছিল বেশ। একলা বিকেল – কুড়িয়ে নুড়ি জীবনপথের, মনখারাপি চরকাবুড়ি

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

September 4, 2026 1 Comment

অ্যাকাডেমি এবং আনন্দবাজারের দেওয়ালে গেরুয়া রং। যাদবপুরের দেওয়াল থেকে কার্ল মার্কসের লেখা, বিখ্যাত চিত্রশিল্পী চিত্তপ্রসাদের ছবি, বর্ধমান মেডিক্যাল কলেজের দেওয়ালে We want justice লেখা মোছার

সাম্প্রতিক পোস্ট

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

Doctors' Dialogue September 5, 2026

মরণোত্তর দেহদান বিতর্ক

Dr. Amit Pan September 5, 2026

নিরাপদ ক্যাম্পাস প্রত্যেক ছাত্রছাত্রীর মৌলিক অধিকার।

West Bengal Junior Doctors Front September 5, 2026

মহাজাগতিক

Dr. Sukanya Bandopadhyay September 4, 2026

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

Abhaya Mancha September 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672947
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]