Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সচেতনতা নয়, শিশুর যত্নে কাজল লতা আর লোহার টুকরোই এখনো আমাদের সম্বল

IMG_20200220_233100
Taniya Bandopadhyay Pal

Taniya Bandopadhyay Pal

Journalist Blogger
My Other Posts
  • February 21, 2020
  • 9:20 am
  • No Comments

কাজল লতা আর লোহার টুকরোটি এখনো আমাদের সম্বল। কারণ, সচেতনতাকে এখনও আমরা হাতিয়ার করতে পারিনি।

পরিবারের একরত্তির স্বাস্থ্য নিয়ে আমরা সবসময় চিন্তিত। নামিদামি জিনিস তার জন্য হাজির হয়। সামান্য সমস্যা হলেও রাতবিরেতে চিকিৎসকের কাছে নিয়ে যাই। কিন্তু নিজেরা কখনই সচেতনতার পাঠ শিখি না।

বাড়ির প্রাপ্ত বয়স্করা সাধারণ কয়েকটি বিষয়ের দিকে নজর রাখলেই শিশুদের ভোগান্তি এড়ানো যায়।

শিশুর দ্রুত বিকাশের জন্য প্রাথমিক শর্তই তার শারীরিক সুস্থতা। সদ‍্যোজাতের শরীরে প্রতিষেধক ক্ষমতা থাকে না। তাই তাকে সুস্থ রাখা বেশ কঠিন কাজ। আর এক্ষেত্রে বাড়িই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  • হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরে যে ঘরে সদ‍্যোজাত থাকবে তাকে জীবাণু মুক্ত করা জরুরি ‌।
  • সেই ঘরের বিছানা, পর্দাসহ সমস্ত আসবাবপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
  • জিনিস পত্র পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নবজাতকের পরিবারের সদস্যদের ও পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে।
  • অধিকাংশ সময় সদ‍্যোজাতকে আদর করার সময় পরিবারের প্রৌঢ়দের সচেতনতার দিক খেয়াল রাখেন না। একরত্তির মুখে চুমু দেন। যা পুঁচকে সদস‍্যের জন্য বেশ বিপজ্জনক। কারণ, প্রৌঢ় সদস‍্যদের অনেকেরই দাঁতে নানা সমস্যা থাকে।
  • আবার অনেকের তামাকজাত পণ‍্য যেমন পানমশলা কিংবা সিগারেট খাওয়ার অভ্যাস থাকে। শিশুকে আদর করার আগে ভালোভাবে মুখ ধুয়ে নেন না। ফলে শিশু তামাকের উগ্র গন্ধ পায়।
  • তাছাড়া চুমু খাওয়ায় সময় মুখের লালায় সদ‍্যোজাতের গাল ভিজে যায়। লালা থেকে অনেক জীবাণু সংক্রমণের ঝুঁকি ও থাকে। তাই সংক্রমক রোগ এড়াতে সদ‍্যোজাতের মুখের খুব কাছে গিয়ে কথা না বলাই উচিত।
  • সেই সঙ্গে বাইরে থেকে এসে হাত না ধুয়ে কখনোই সদ্যোজাতকে ধরা উচিত নয়।

 

  • বাবা-মায়ের ও স্বাস্থ‍্যবিধি সম্পর্কে সতর্ক হওয়া জরুরি। অনেক সময় তাঁরা ও‌ সর্দি-কাশি বা ভাইরাস ঘটিত জ্বরে আক্রান্ত হন। সেই সময় সন্তানের থেকে দুরত্ব বজায় রাখা প্রয়োজন। হাঁচি কিংবা কাশি হলে সদ‍্যোজাতের ঘরে যাওয়ার আগে মাস্ক ব‍্যাবহার করতে হবে। সামান্য ভাইরাস ঘটিত জ্বর ও কিন্তু সদ‍্যোজাতের জন্য বড় বিপদ হতে পারে। তবে, মায়ের স্তন‍্যপান করানোর ক্ষেত্রে কোনো বাধা নেই।

মা ও পরিবারের অন‍্যান‍্যদের পরিচ্ছন্নতার পাশাপাশি সদ‍্যোজাতের পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া দরকার।

  • জন্মের কয়েক দিন পর থেকেই ভালোভাবে স্নান করানো দরকার। অনেক সময়ই জন্মের পরে কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পরেও শিশুকে স্নান করানো হয় না। যা শিশুর পরিচ্ছন্নতার পরিপন্থী। গ্রীষ্মপ্রধান দেশে ঠিকমতো শিশুকে স্নান না করালে চর্মরোগ হওয়ার ঝুঁকিও তৈরি হয়।
  • অনেক ক্ষেত্রে শিশুদের নখ ঠিক মতো পরিষ্কার করা হয় না। কিন্তু অধিকাংশ শিশুর মুখে হাত দেওয়ার প্রবণতা থাকে। তাই নখ পরিষ্কার না থাকলে পেটের অসুখের ঝুঁকি তৈরি হয়।

বারবার ভাইরাস ঘটিত জ্বর কিংবা সংক্রমক রোগে আক্রান্ত হলে শিশুর মস্তিষ্কের বিকাশে সমস‍্যা তৈরি হতে পারে। পরিবারের সামান্য কিছু সচেতনতা ‌‌‌‌বড় বিপদ রুখে দিতেই পারে।

PrevPreviousশেষের সে দিন ভয়ংকর
Nextসোরিয়াসিসের সাতকাহনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

June 22, 2026 1 Comment

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে বলে কার্যত শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিকৃত ইতিহাস প্রতিষ্ঠা করা হচ্ছে তাইই নয়, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভাজিত বঙ্গের ইতিহাসের কবর

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

Parichay Gupta June 22, 2026

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634716
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]